• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

দাঁইহাটে খেলার মাঠে জোর করে পাথর-বোল্ডার ফেলা নিয়ে দুই পাড়ার সংঘর্ষ, আহত ১৪, আশঙ্কাজনক এক যুবক 

Eidin by Eidin
October 12, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
দাঁইহাটে খেলার মাঠে জোর করে পাথর-বোল্ডার ফেলা নিয়ে দুই পাড়ার সংঘর্ষ, আহত ১৪, আশঙ্কাজনক এক যুবক 
4
SHARES
63
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),১২ অক্টোবর : খেলার মাঠে জোর করে পাথর-বোল্ডার ফেলাকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকায়। সংঘর্ষে আহত হয়েছে উভয়পক্ষের১৪ জন। আহতদের মধ্যে সদানন্দ মণ্ডল নামে এক যুবকের অবস্থা গুরুতর । বর্তমানে তিনি কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । এলাকায় উত্তেজনা থাকায় সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে। 

জানা গেছে,দাঁইহাট পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকায় সড়কপথের পাশেই একটি খেলার মাঠ রয়েছে । গ্রামের ছেলেরা সেখানে খেলাধুলা করে । কিন্তু পার্শ্ববর্তী বৈরাগ্যপাড়ার লোকজন মাঠটিতে পাথর-বোল্ডার সহ আবর্জনা ফেলে বোজাতে শুরু করেছিল । এর ফলে মাঠটি খেলার অনুপযুক্ত হয়ে পড়ছিল। মাঠপাড়ার বাসিন্দারা প্রতিবাদ করলে দুই পাড়ার মধ্যে ঝামেলার সূত্রপাত । কিন্তু তার পরেও গায়ের জোরে মাঠটি বুজিয়ে ফেলা হচ্ছিল বলে অভিযোগ । 

জানা গেছে,সম্প্রতি মাঠপাড়ার বাসিন্দার স্তুপ করে রাখা বর্জ্য তুলে নেওয়ার জন্য পুরসভার দ্বারস্থ হয়। এরপর পুরসভার তরফে জেসিবি দিয়ে ওই বর্জ্য অন্যত্র সরানোর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু বৈরাগ্যপাড়ার লোকজনের বাধায় বর্জ্য না সরিয়েই ফিরে যেতে হয় জেসিবি মেশিনটিকে । এ নিয়ে দুই পাড়ার মধ্যে দীর্ঘদিন ধরেই চাপা উত্তেজনা চলছিল। 

জানা গেছে, আজ সোমবার দুপুর ১২টা নাগাদ বৈরাগ্যপাড়ার লোকজন ফের ওই মাঠে বর্জ্য ফেলার তোড়জোড় শুরু হয়। মাঠপাড়ার বাসিন্দারা তার প্রতিবাদ করতেই দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরে তা তুমুল সংঘর্ষের রূপ নেয়। অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই দুই পক্ষের মধ্যে পাথরবাজি ও লাঠিসোঁটা নিয়ে হামলা ও পালটা হামলা হয় ।  সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে মাঠপাড়ার বাসিন্দা সদানন্দ মণ্ডলের মাথা ফেটে যায় । ছেলেকে বাঁচাতে যুবকের মা সীমা মণ্ডল ছুটে গেলে তাকেও বেদম মারধর করা হয় । মা ও ছেলে দু’জনেই হাসপাতালে চিকিৎসাধীন । মাঠপাড়ার বাসিন্দা রাম মণ্ডলের অভিযোগ, তাদের উপর আজ পরিকল্পিতভাবে হামলা চালায় বৈরাগ্যপাড়ার লোকজন । হামলায় তাদের পাড়ার অন্তত ১০ জন আহত হয়েছেন বলে দাবি তার। তার আরও অভিযোগ, বিষয়টি আগে দাঁইহাট ফাঁড়ির পুলিশকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ করা হয়নি। পুলিশের সামনেই হামলা হয় । যদিও সন্ধ্যা অব্দি এনিয়ে কোনো তরফেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে ।। 

Previous Post

“স্টারগিরির থেকে বাস কন্ডাক্টর হিসেবে কাটানো দিনগুলোই ভালো ছিল, সেই দিনগুলোকে খুব মিস করি”  : বললেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত 

Next Post

রাউজানে ৪ হিন্দুর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ, সিলেটে স্ত্রীর গোপন ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ডেকে নিয়ে গিয়ে খুন, শারদোৎসবের আবহেও বাংলাদেশে জিহাদি হামলা অব্যাহত 

Next Post
রাউজানে ৪ হিন্দুর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ, সিলেটে স্ত্রীর গোপন ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ডেকে নিয়ে গিয়ে খুন, শারদোৎসবের আবহেও বাংলাদেশে জিহাদি হামলা অব্যাহত 

রাউজানে ৪ হিন্দুর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ, সিলেটে স্ত্রীর গোপন ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ডেকে নিয়ে গিয়ে খুন, শারদোৎসবের আবহেও বাংলাদেশে জিহাদি হামলা অব্যাহত 

No Result
View All Result

Recent Posts

  • বাংলাদেশের বগুডায় হিন্দু থেকে মুসলিম হওয়া মহিলাকে নিষিদ্ধপল্লি থেকে উদ্ধার ; ঠাঁই হল সেই বাপের বাড়িতেই 
  • শনিদেবের এই স্তোত্র নিয়মিত পাঠে গ্রহদোষ খণ্ডন, মানসিক শান্তি এবং কর্মজীবনে উন্নতিসহ নানা আধ্যাত্মিক ও জাগতিক উপকারিতা পাওয়া যায়  
  • “দেখতে না চাইলে নিজেরাই সিনেমা বানিয়ে নিন” : রামায়ণের বিরুদ্ধে করা আবেদনে সুপ্রিম কোর্টের তীব্র প্রতিক্রিয়া 
  • জাল ডিগ্রি জুটিয়ে ডাক্তার বনে যাওয়া সোমালিয়ান বংশভূত সুইডিশ ডেমোক্র্যাট রাজনীতিবিদ আহমেদ আলি সালাদের মেয়ে  নাওয়াল আলি প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত
  • ত্রিপুরা পৌরসভা নির্বাচনে ৭৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী  বিজেপি ; ভোটার উপস্থিতি ৭৫ শতাংশের বেশি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.