প্রথমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ইস্যু করে এবং বর্তমানে মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লিতে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি করে রেখেছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি । অরবিন্দ কেজরিওয়ালের সৃষ্টি সিজেপি-কে বামপন্থী, কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস প্রভৃতি রাজনৈতিক দলগুলি প্রত্যক্ষভাবে সমর্থন করলেও তাদের বিপুল পরিমান অর্থায়ন কারা করছে ? মার্কিন অশুভ শক্তি জর্জ সোরস নাকি ভারতেই লুকিয়ে থাকা এমন কোনো ব্যক্তিত্ব বা প্রতিষ্ঠান যারা নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে সরাতে এই গোপন ষড়যন্ত্রে লিপ্ত আছে ? এই সমস্ত প্রশ্নের উত্তর এখনো অজানা।
এরই মাঝে বাংলাদেশের ইংরাজি ব্লিটজ পত্রিকার সম্পাদক সালহা উদ্দিন শোয়েব চৌধুরী একটা চাঞ্চল্যকর খোলসা করেছেন । মার্কিন ‘ডিপ স্টেট’ গ্যাংয়ের অন্যতম এক সহযোগী বাংলাদেশের আগের তদারকি সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূসের দিকে তিনি আঙুল তুলেছেন । শোয়েব চৌধুরীর কথায়,’ইউনুসের সহযোগীরা ভারত-বিরোধী ‘সিজেপি’ (CJP)-র কর্মকাণ্ডের প্রতি সংহতি প্রকাশ করেছে! মহম্মদ ইউনুসের প্রধান সহযোগীদের অনেকেই ভারত-বিরোধী নৈরাজ্যবাদীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। এমন পরিস্থিতিতে, ভারত সরকারের কি উচিত নয় ভারতে ইউনুসের সমস্ত কার্যক্রম অবিলম্বে বন্ধ করে দেওয়া? নিচে ইউনুসের বিভিন্ন প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো:
★ Mumbai Registered Office:
Suruchi, Sakharam Sawant Marg, Adarsh Petrol Pump, Vile Parle (East), Mumbai, Maharashtra, India
★ Bengaluru Office:
Avalahalli, JP Nagar 9th Phase, Amruth Nagar Main Road, Bengaluru – 560062, Karnataka, India
★ Grameen Foundation India
E-86, Lower Ground Floor, Suncity, Sector 54, Golf Course Road, Gurugram (Gurgaon), Haryana, India.
শোয়েব চৌধুরী লিখেছেন,যেহেতু ইউনুস জর্জ সোরোস ও তার ছেলে আলেকজান্ডার সোরোসের দীর্ঘদিনের সহযোগী এবং যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেট’-এর সরকার পরিবর্তনের ষড়যন্ত্র বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেন, তাই এটি মোটেও অসম্ভব নয় যে, ভারতে অবস্থিত নিজ কার্যালয়ের মাধ্যমে তিনি ভারত-বিরোধী নৈরাজ্যবাদী গোষ্ঠী—যেমন #CJP—কে গোপনে অর্থ সহায়তা দিয়ে থাকেন।
প্রসঙ্গত,বাংলাদেশের নির্বাচিত শেখ হাসিনার সরকারকে গায়ের জোরে উৎখাত করার নেপথ্যে ছিল প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন, বিল ক্লিনটন ও বারাক হুসেন ওবামাদের নেতৃত্বাধীন এই সোরস গ্যাং । ইসলামি মৌলবাদের উত্থান ঘটিয়ে দেশটিকে দ্বিতীয় পাকিস্তান বা আফগানিস্তান বানানোর লক্ষ্য নিয়েছে তারা৷ উদ্দেশ্য,পূর্ব প্রান্তে ভারতের এক স্থায়ী শত্রুরাষ্ট্র তৈরি করা । এতে তারা অনেকাংশেই সফলও । কিন্তু দক্ষিণ এশিয়ায় মার্কিন ‘ডিপ স্টেট’-এর আধিপত্য বিস্তারে সবচেয়ে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তাই দীর্ঘদিন ধরেই ভারতে ক্ষমতা পরিবর্তন ঘটাতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ওই মার্কিন অশুভ শক্তিটি । ২০২৪ সালের লোকসভার ভোট বা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভার ভোটে বিজেপিকে আটকাতে পুরদমে চেষ্টা করেছিল মার্কিন ডিপ স্টেট । এতে তারা বাংলাদেশের কট্টর মৌলবাদী দল জামাত ইসলামিকে কাজে লাগিয়েছিল । বর্তমানে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতির সৃষ্টি করে নরেন্দ্র মোদীকে সরানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ উঠছে ।।

