• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সীমান্তে ঢুকে এক ভারতীয়কে কুপিয়ে জখম করল বাংলাদেশি পাচারকারীরা, ধরে নিয়ে গেছে আরও এক ভারতীয়কে : বিএসএফ-বিজেবির গোলাগুলিতে উত্তেজনা নদীয়ার বাংলাদেশ সীমান্ত 

Eidin by Eidin
October 10, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
সীমান্তে ঢুকে এক ভারতীয়কে কুপিয়ে জখম করল বাংলাদেশি পাচারকারীরা, ধরে নিয়ে গেছে আরও এক ভারতীয়কে : বিএসএফ-বিজেবির গোলাগুলিতে উত্তেজনা নদীয়ার বাংলাদেশ সীমান্ত 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,১০ অক্টোবর : সীমান্তে ঢুকে এক ভারতীয়কে কুপিয়ে জখম করল বাংলাদেশিরা, ধরে নিয়ে গেছে আরও এক ভারতীয়কে । ঘটনার পর গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ৷ বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী পালটা গুলি চালালে ব্যাপক উত্তেজনা ছড়ায় নদীয়া জেলার বাংলাদেশ সীমান্ত এলাকা ৷ জানা গেছে,আহত ভারতীয় নাগরিকের নাম বিদ্বান বিশ্বাস । কাজল ঘোষ (৩০) নামে আর এক ভারতীয় নাগরিককে তুলে নিয়ে গেছে বাংলাদেশিরা৷ বিদ্বান বিশ্বাস নদীয়া জেলার দীপেন বিশ্বাসের ছেলে। অন্যদিকে, কাজল ঘোষ ভূপেন ঘোষের ছেলে। তার বাড়ি নদীয়া জেলার রায়ডাঙ্গা এলাকায়।

জানা গেছে,আজ শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্ত দিয়ে একদল বাংলাদেশি পাচারকারী ভারতের অভ্যন্তরে প্রায় ৩০০ গজ ঢুকে পড়লে বিএসএফ প্রথমে তাদের সতর্ক করে ৷ কিন্তু ওই পাচারকারীরা আক্রমণাত্মক হয়ে উঠলে ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের নার্সারি ক্যাম্পের একটি টহলদল তাদের লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে আহত হয় এক পাচারকারী ।  গুলিবিদ্ধ বাংলাদেশি দুষ্কৃতীকে ওই এলাকার সাবাজের ছেলে সাহাজুল (৪০) নামে চিহ্নিত করেছে বাংলাদেশি মিডিয়া ।

জানা গেছে,এই ঘটনার পর বাকি বাকি বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতে ঢুকে মাঠে কাজ করা বিদ্বান বিশ্বাসকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে । সেই সাথে কাজল ঘোষ নামে এক কৃষককে তুলে নিয়ে যায় । সেই সময় বিএসএফ শুন্যে গুলি ছুড়লে পালটা গুলি ছোড়ে বাংলাদেশ সীমান্ত রক্ষীরা । গুলি ও পালটা গুলিতে ব্যাপক উত্তেজনা ছড়ায় । 

ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। বিএসএফ সদস্যরা সীমান্তে অবস্থান নিয়েছেন। সীমান্তের নিরাপত্তা জোরদার করতে বিজিবির পক্ষ থেকে বাংকার নির্মাণের কাজও চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।।

Previous Post

সুজন চক্রবর্তীদের প্রিজন ভ্যানে ভরে প্রায় ৪ ঘণ্টা ঘুরিয়ে দিল্লির একটা স্টেডিয়ামে আটকে রেখেছে পুলিশ ; দুঃখ করে সুজন বললেন : “জল পর্যন্ত দেয়নি”  

Next Post

ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর এখন রাশিয়া থেকে  তেল কেনার জন্য পুতিনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলেন ট্রাম্প 

Next Post
ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর এখন রাশিয়া থেকে  তেল কেনার জন্য পুতিনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলেন ট্রাম্প 

ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর এখন রাশিয়া থেকে  তেল কেনার জন্য পুতিনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলেন ট্রাম্প 

No Result
View All Result

Recent Posts

  • তৃণমূল জমানায় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার মন্তেশ্বরের পঞ্চায়েত সদস্য ও তার ছেলেসহ ৩ জন
  • পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে সর্বস্ব হাতিয়ে নেওয়ার অভিযোগ, অভিযুক্তের বাড়ির সামনে  আত্মঘাতী বধূর দেহ ফেলে বিক্ষোভ 
  • টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড   বৈভব সূর্যবংশী ভেঙে দেবে বলে মনে করছেন কেভিন পিটারসেন 
  • অমিতাভ বচ্চনকে আবারও বোমা হামলার হুমকি; জলসা বাংলো উড়িয়ে দেওয়ার ই-মেইল 
  • দীঘার জগন্নাথ মন্দিরে মমতার দেওয়া “ধাম” শব্দ কেটে “কালচারাল সেন্টার” করলেন শুভেন্দু ; ধন্যবাদ জানালেন ওডিশার মুখ্যমন্ত্রী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.