এইদিন ওয়েবডেস্ক,কেরালা,০৫ অক্টোবর : এক রূপান্তরকামী নারীকে যৌন নিগ্রহ, নগ্ন ছবি তোলা এবং অর্থ আদায়ের অভিযোগে কেরালার মালাপ্পুরমের থানুরের বাসিন্দা এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ ধৃতের নাম মহম্মদ শফিল । গত জুন মাসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হওয়া ওই নারীকে সে যৌন নিপীড়ন করে৷ এরপর সে তার মোবাইল ফোনে নিপীড়নের দৃশ্য ও নগ্ন ছবি রেকর্ড করে এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে ১.১৮ লক্ষ টাকা আদায়ের হুমকি দেয় বলে অভিযোগ ।
টাকা খোয়া যাওয়ার পর এবং হুমকি অব্যাহত থাকায় ওই রূপান্তরকামী নারী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন । তার সেই অভিযোগের ভিত্তিতে মহম্মদ শফিলকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতের মোবাইল ফোন থেকে বেশ কয়েকজন মেয়ের নগ্ন ভিডিও ও ছবি পাওয়া গেছে। পুলিশ আরও জানিয়েছে যে, অন্য একটি পকসো মামলার অভিযুক্ত ওই ব্যক্তি জামিনে থাকাকালীন আবারও একই জঘন্য কাজ করেছে।
একজন ট্রান্সজেন্ডার নারীর অভিযোগের ভিত্তিতে কোচির পালারিভাট্টম পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আদালতে হাজির করা অভিযুক্ত বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ফোনে পাওয়া ফুটেজের ভিত্তিতে, আরও কোনো নারী তার প্রতারণার শিকার হয়েছেন কিনা, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত জোরদার করেছে।।

