• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

শস্য গোলা বর্ধমানে এসে কৃষকদের জন্য নানা  সহায়তার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Eidin by Eidin
September 25, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
শস্য গোলা বর্ধমানে এসে কৃষকদের জন্য নানা  সহায়তার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৫ সেপ্টেম্বর : রাজ্যের শস্যগোলা হিসাবে পরিচিত পূর্ব বর্ধমান জেলার মাটিতে দাঁড়িয়ে শুক্রবার কৃষকদের জন্য একগুচ্ছ সুবিধা প্রদানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু  আধিকারী। বর্ধমানের পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত প্রশাসনিক সভা থেকে এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ,কৃষি ক্ষেত্রে বৈদুতিক পাম্পসেট ব্যবহারকারী রাজ্যের ৪ লক্ষের বেশী কৃষক এখন থেকে ইউনিট প্রতি ২ টাকা ভর্তুকি পাবেন। তার সূচনা এদিন করা হল। এরফলে গোটা রাজ্যের সব ব্লকের কৃষকরা ইলেকট্রিকে ২৫ থেকে ৩০ হাজার টাকা বছরে ছাড় পাবেন।তার জন্য রাজ্য সরকার বাড়তি ৩০০ কোটি টাকা খরচ করবে বলে মুখ্যমন্ত্রী জানান।

বর্ধমানের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ভাতারের  মাহাচান্দায় ১২৩ কোটি টাকা ব্যায়ে নির্মিত সাবস্টেশনের উদ্বোধন করেন। এছাড়াও মুখ্যমন্ত্রী এদিন হুগলি জেলার ধনিয়াখালি ব্লকের ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুরে একটি এবং  বিষ্ণুপুর ব্লকের দৌলতপুরে একটি সাব স্টেশনের উদ্বোধন করেন  মুখ্যমন্ত্রী জানান । এই তিনটে সাবস্টেশন নির্মাণের জন্য বেশ কয়েক কোটি টাকা খরচ হল।এর পাশাপাশি ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত মেমারি তারকেশ্বর রোডে পূর্ত দপ্তরের তৈরি নতুন ব্রিজের উদ্বোধনও এদিন মুখ্যমন্ত্রী করেন।

সভায় উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, পিএম কৃষাণ সম্মান নিধি প্রকল্পে এবার থেকে ৯ হাজার টাকা করে পাবে রাজ্যের চাষিরা। এর জন্য কেন্দ্রের দেওয়া ৬ হাজার টাকার সাথে রাজ্য সরকার আরো ৩ হাজার টাকা করে দেবে এই বছর থেকে। এরফল উপকৃত হবেন বাংলার ৫৪ লক্ষ কৃষক পরিবার। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বিচলিত না হওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কৃষক বন্ধুর ভেরিফিকেশন সম্পন্ন হয়ে যাবে। তার ফলে ১ শতক কৃষিজমি থাকা কৃষক বছরে এককালীন চার হাজার টাকা পাবেন। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে টাকা মিলে যাবে বলে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেন।একই সঙ্গে তিনি জানান, পিএম কিষাণ পান না , ৪০ শতকের বেশি কৃষি জমি আছে,এমন কৃষককে পশ্চিমবঙ্গ সরকার ৬০০০ টাকা করে বছরে দেবে।

সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রি নিয়েও মুখ্যমন্ত্রী এদিন বড় ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী জানান,
কুইন্টাল প্রতি ধানের সরকার নির্ধারিত মূল্য ২৫০০ টাকার সাথে বাড়তি আরো ২০০ টাকা করে দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন,আমরা সরাসরি ধান কিনবো। মাঝখানে কোন দালাল কোন রাইস মিলের মাফিয়া,কোনও দুই নম্বর লোক বা কৃষকদের বঞ্চিত করার লোক মাঝখানে আমরা রাখবো না। সরাসরি যত খুশি ধান কৃষকরা দেবেন দেবেন, আমরা কিনে নেব।। কোন লিমিট নেই। ১০০ কুইন্টাল ধান দিলে এমএসপির সাথে বাড়তি কুড়ি হাজার টাকাও পাবেন কৃষকরা।

আগের সরকারের আমলে চাষিদের কাছ থেকে ধান কেনা নিয়ে যে সব অন্যায় অপকর্ম হয়েছে তার কিছুই আর হবে না। আমাদের বিধায়করা সবাই তারজন্য পাহারাদারি করবে বলে মুখ্যমন্ত্রী জানান।

মুখ্যমন্ত্রী জানান প্রধানমন্ত্রী কৃষি সেচাই যোজনা, ধনধান্য স্কিম আমরা ইতিমধ্যেই চালু করেছি।
কৃষকদের জন্য আরো আরো কো-আপারেটিভ,মাইনর ইরিগেশন এবং  হর্টিকালচার কে যুক্ত করে, আরো সুন্দরভাবে আমরা কৃষকদের সাহায্য করতে চাই। এর সাথে আলু চাষীদের ভর্তুকি, সার সরকারিভাবে দেওয়া সহ আলু চাষীদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করবে সরকার।পূর্ব বর্ধমান জেলায় আয়ুষ্মানে মোট বেনিফিশিয়ারী যে ৩৩ লক্ষ ১৫ হাজার সতেরো জন হবেন তাও এদিন প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী  জানিয়ে দেন।

বর্ধমানের প্রশাসনিক সভা থেকে বিকশিত ভারত জি রাম জি প্রকল্পে  ১২৫ দিনের কাজ নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারী। ৩১৭ রকমের কাজ করতে পারবেন। গাছ লাগানো, গাছ রক্ষণাবেক্ষণ  থেকে শুরু করে ছোট রাস্তা তৈরি , কালভার্ট তৈরি, পুকুরের পাইলিং আই সি ডি এস সেন্টার ,প্রাইমারি স্কুল, ইরিগেশন এমনকি জল জীবন মিশনে কাজ করতে পারবেন। পূর্ব বর্ধমানের জেলা শাসককে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন ,ডিএম ম্যাডাম আপনি আমাকে কথা দিন , বিকশিত ভারতে যারা জব কার্ড হোল্ডার তারা প্রত্যেকে যাতে ৩৪,৫০০ টাকা পায়। ১২৫ দিনের কাজ দিতে হবে। আমাদের বিধায়করা দেখে নেবেন নতুন ও পুরানো প্রত্যেকটা জব কার্ড হোল্ডার ১২৫ দিনে কাজ যেন পায়। প্রতিদিন ৩০০ টাকা করে পাওয়ার গ্যারান্টি দেন মুখ্যমন্ত্রী।।

Previous Post

“নেশা মুক্ত বাংলা গড়তে হবে- চোলাই মদের যত ঠেক আছে ভেঙে গুঁড়িয়ে দিন” : বর্ধমানের পুলিশ সুপারকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

Next Post

বর্ধমানের সর্বমঙ্গলা দেবীর মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Next Post
বর্ধমানের সর্বমঙ্গলা দেবীর মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বর্ধমানের সর্বমঙ্গলা দেবীর মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

No Result
View All Result

Recent Posts

  • “তোদের মা মরে গেছে, নতুন মা নিয়ে আসব” : ২৮ বছরের স্ত্রীকে গলা কেটে হত্যার পর ২ শিশু সন্তানকে বলেছিল ৫৫ বছরের ঘাতক স্বামী ; সরকারি চাকরি দেখে অল্পবয়সে মেয়ের বিয়ে দেওয়ায় মৃতার বাবা-মাকে কাঠগড়ায় তুলছেন অনেকে 
  • পরকীয়া প্রেমিকার সঙ্গে রাত কাটাতে গিয়ে ধরা অপ্রীতিকর অবস্থায় ধরা পড়ল জামাত ইসলামি নেতা, বেদম পিটিয়ে দিল ক্ষিপ্ত জনতা
  • নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা :  একটি অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক স্তোত্রে উল্লেখ  করেছেন  আদি শঙ্করাচার্য
  • ভারতের মাথা হেঁট করে দিল মুম্বাইয়ের বিলাল কাজী, ব্রিটেনে  পড়াশোনা করতে গিয়ে ১৮০ জন  কিশোরীকে সোশ্যাল মিডিয়ায় যৌন নিপীড়নের অভিযোগ, ৩০ বছরের কারাদণ্ড দিল ব্রিটিশ আদালত 
  • হোয়াটসঅ্যাপে পাকিস্তানি সুন্দরী গুপ্তচরের নগ্ন ছবির পরিবর্তে নিজের দেশের যুদ্ধ পরিকল্পনা ফাঁস করলেন বিমান বাহিনীর এক কর্মকর্তা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.