• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

স্লিপার বাসের এসিতে আগুন লেগে বিস্ফোরণ; জীবন্ত দগ্ধ হয়ে নয়জনের মৃত্যু 

Eidin by Eidin
September 24, 2026
in দেশ
স্লিপার বাসের এসিতে আগুন লেগে বিস্ফোরণ; জীবন্ত দগ্ধ হয়ে নয়জনের মৃত্যু 
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,উত্তরপ্রদেশ,২৪ সেপ্টেম্বর : চলন্ত স্লিপার বাসের এসিতে আগুন লেগে বিস্ফোরণে এক নারীসহ নয়জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছে আরও বেশ কয়েকজন যাত্রী । দুর্ঘটনাটি ঘটে বুধবার রাতে উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার এক্সপ্রেসওয়েতে । বাসটিতে ৩৫ জন যাত্রী ছিলেন। পুলিশ জানিয়েছে, বাসের এসি বিস্ফোরণ ঘটলে আগুনের সূত্রপাত । তবে দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। প্রাথমিক ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

জানা গেছে,বাসটি নয়ডা থেকে উত্তর প্রদেশের  মাহোবা যাচ্ছিল। বেশিরভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। আগুন দেখে অনেক যাত্রী জানালা ভেঙে বাস থেকে লাফিয়ে নামেন। খবরে বলা হয়েছে, বাসটি আগুনে সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছিল। খবর পেয়ে জেওয়ার থানার দল এবং দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, বাসে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের দুঃখ তিনি অনুভব করছেন। তিনি আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন। তিনি নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের চিকিৎসার জন্য ৫০,০০০ টাকা করে মঞ্জুর করেছেন।

বেঁচে যাওয়া যাত্রীদের একজন বলেছেন, দরজায় ধাক্কা দেওয়ার শব্দে তার ঘুম ভাঙে এবং চোখ খুলে তিনি দেখেন বাসের একটি অংশে আগুন লেগেছে। “জুতো পরারও সময় পাইনি। আমি শুধু আমার ফোনটা নিয়ে লাফিয়ে বেরিয়ে পড়ি। পেছন থেকে কেউ আমাকে ধরে বাইরে ধাক্কা দেয়। আমার চারপাশ ধোঁয়ায় ভরে গিয়েছিল। এরপর আর কিছুই মনে নেই ।

এদিকে, কিছু যাত্রীর অভিযোগের পর চালকের কেবিন থেকে আসা পোড়া গন্ধে চালক ও কন্ডাক্টর কর্ণপাত করেননি বলে অভিযোগ উঠেছে। এক যাত্রী পুলিশের কাছে অভিযোগ দায়ের করে জানিয়েছেন যে, তিনি ওই দুজনকে বাসের ভেতরে ধূমপান করতে দেখেছেন। অভিযোগকারীর দাবি, বারবার অনুরোধ করা সত্ত্বেও ওই দুজন বাসটি থামিয়ে তল্লাশি করতে রাজি হননি। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।।

Tags: Bus AccidentUttarpradesh
Previous Post

সস্ত্রীক কালীঘাটের মন্দিরে দেবী কালীকে পূজো দিয়ে গৌতম আদানি বললেন : “মা কালীর শক্তি আমাদের পথ দেখাক এবং তাঁর কৃপা সর্বদা বাংলার সঙ্গে থাকুক” 

Next Post

শুক্র ও চন্দ্রের নবপঞ্চম যুতির ফলে এই ৪টি রাশির প্রেম জীবনে শুভ যোগ 

Next Post
আজ কুম্ভ রাশিতে রাহু-চন্দ্রের সংযোগ, গ্রহণ যোগের কারণে এই ৩ রাশির জাতক-জাতিকারা সতর্ক থাকুন

শুক্র ও চন্দ্রের নবপঞ্চম যুতির ফলে এই ৪টি রাশির প্রেম জীবনে শুভ যোগ 

No Result
View All Result

Recent Posts

  • “তোদের মা মরে গেছে, নতুন মা নিয়ে আসব” : ২৮ বছরের স্ত্রীকে গলা কেটে হত্যার পর ২ শিশু সন্তানকে বলেছিল ৫৫ বছরের ঘাতক স্বামী ; সরকারি চাকরি দেখে অল্পবয়সে মেয়ের বিয়ে দেওয়ায় মৃতার বাবা-মাকে কাঠগড়ায় তুলছেন অনেকে 
  • পরকীয়া প্রেমিকার সঙ্গে রাত কাটাতে গিয়ে ধরা অপ্রীতিকর অবস্থায় ধরা পড়ল জামাত ইসলামি নেতা, বেদম পিটিয়ে দিল ক্ষিপ্ত জনতা
  • নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা :  একটি অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক স্তোত্রে উল্লেখ  করেছেন  আদি শঙ্করাচার্য
  • ভারতের মাথা হেঁট করে দিল মুম্বাইয়ের বিলাল কাজী, ব্রিটেনে  পড়াশোনা করতে গিয়ে ১৮০ জন  কিশোরীকে সোশ্যাল মিডিয়ায় যৌন নিপীড়নের অভিযোগ, ৩০ বছরের কারাদণ্ড দিল ব্রিটিশ আদালত 
  • হোয়াটসঅ্যাপে পাকিস্তানি সুন্দরী গুপ্তচরের নগ্ন ছবির পরিবর্তে নিজের দেশের যুদ্ধ পরিকল্পনা ফাঁস করলেন বিমান বাহিনীর এক কর্মকর্তা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.