• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সস্ত্রীক কালীঘাটের মন্দিরে দেবী কালীকে পূজো দিয়ে গৌতম আদানি বললেন : “মা কালীর শক্তি আমাদের পথ দেখাক এবং তাঁর কৃপা সর্বদা বাংলার সঙ্গে থাকুক” 

Eidin by Eidin
September 24, 2026
in কলকাতা, রাজ্যের খবর
সস্ত্রীক কালীঘাটের মন্দিরে দেবী কালীকে পূজো দিয়ে গৌতম আদানি বললেন : “মা কালীর শক্তি আমাদের পথ দেখাক এবং তাঁর কৃপা সর্বদা বাংলার সঙ্গে থাকুক” 
4
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুম্বাইয়ে গিয়ে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির সঙ্গে বৈঠকের পরেই এরাজ্যে পা রাখলেন বিশ্বের অন্যতম এই শীর্ষ শিল্পপতি ৷ আজ বৃহস্পতিবার সকালেই প্রীতি আদানিকে সঙ্গে নিয়ে ছুটলেন কালীঘাটের দেবী কালীর কাছে । দেবীকে পূজো নিবেদন করার ছবি এক্স-এ পোস্ট করে গৌতম আদানি লিখেছেন, ‘আজ সকালে, প্রীতি ও আমি পবিত্র কালীঘাট মন্দিরে মা কালীর আশীর্বাদ লাভের সৌভাগ্য লাভ করেছিলাম।যখন কলকাতার আকাশ ভেঙে বৃষ্টি নামল, মুহূর্তটি বিশেষভাবে বিনম্র হয়ে উঠল। হৃদয়ে কৃতজ্ঞতা নিয়ে আমরা বাংলার মানুষের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গলের জন্য প্রার্থনা করলাম এবং আমাদের সামনের যাত্রার জন্য মা কালীর আশীর্বাদ চাইলাম।মা কালীর শক্তি আমাদের পথ দেখাক এবং তাঁর কৃপা সর্বদা বাংলার সঙ্গে থাকুক। জয় মা কালী।’ আদানি ফাউন্ডেশনের চেয়ারপার্সন প্রীতি আদানি বলেন, “জয় কালী মা”।

শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার আসার এরাজ্যে ধুঁকতে থাকা শিল্পায়নে জোয়ার এসেছে । বন্ধ কলকারখানা খোলার পাশাপাশি নতুন লগ্নি টানার উপর জোর দিচ্ছে বিজেপি সরকার । এতদিন যেসমস্ত ভারতীয় উদ্যোগপতিরা এরাজ্যে বিনিয়োগে তেমন আগ্রহ দেখাতেন না এখন তারা আগ্রহ দেখাতে শুরু করেছেন । আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানির আগমন তারই স্পষ্ট ইঙ্গিত। বিপুল লগ্নির প্রত্যাশা নিয়ে তিনি বুধবার রাজ্য সফরে এসেছেন । 

সকালে সস্ত্রীক ঐতিহ্যবাহী কালীঘাট মন্দিরে পুজো দিয়ে দিনের ব্যস্ত কর্মসূচি শুরু করেন গৌতম আদানি । এরপর নিউ টাউনের অ্যাকশন এরিয়া ২-এ আড়াই হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে প্রস্তাবিত দু’হাজার শয্যার সর্বাধুনিক চিকিৎসাকেন্দ্র ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন । আগেই গৌতম আদানি জানিয়েছিলেন যে তার এই হাসপাতালের অর্ধেক সুবিধা পাবে দুঃস্থ মানুষরা এবং বাকি অর্ধেক ব্যবসায়ীক উদ্দেশ্যে ব্যবহৃত হবে । তবে এই স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। 

আজ ঠাসা কর্মসূচি রয়েছে গৌতম আদানির । দুপুরে রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর রাজ্য সচিবালয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা রয়েছে তাঁর । এই বৈঠকে রাজ্যের পর্ষদ ও পরিকাঠামো উন্নয়ন এবং একাধিক নতুন ক্ষেত্রে শিল্প গড়ার রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে সূত্রের খবর ।। 

Tags: Kolkata
Previous Post

ভগবান বিষ্ণুর মোহিনী অবতার : নারায়ণী দশকের ২৯ অধ্যায়ের মন্ত্র ও বঙ্গার্থ

Next Post

স্লিপার বাসের এসিতে আগুন লেগে বিস্ফোরণ; জীবন্ত দগ্ধ হয়ে নয়জনের মৃত্যু 

Next Post
স্লিপার বাসের এসিতে আগুন লেগে বিস্ফোরণ; জীবন্ত দগ্ধ হয়ে নয়জনের মৃত্যু 

স্লিপার বাসের এসিতে আগুন লেগে বিস্ফোরণ; জীবন্ত দগ্ধ হয়ে নয়জনের মৃত্যু 

No Result
View All Result

Recent Posts

  • “তোদের মা মরে গেছে, নতুন মা নিয়ে আসব” : ২৮ বছরের স্ত্রীকে গলা কেটে হত্যার পর ২ শিশু সন্তানকে বলেছিল ৫৫ বছরের ঘাতক স্বামী ; সরকারি চাকরি দেখে অল্পবয়সে মেয়ের বিয়ে দেওয়ায় মৃতার বাবা-মাকে কাঠগড়ায় তুলছেন অনেকে 
  • পরকীয়া প্রেমিকার সঙ্গে রাত কাটাতে গিয়ে ধরা অপ্রীতিকর অবস্থায় ধরা পড়ল জামাত ইসলামি নেতা, বেদম পিটিয়ে দিল ক্ষিপ্ত জনতা
  • নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা :  একটি অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক স্তোত্রে উল্লেখ  করেছেন  আদি শঙ্করাচার্য
  • ভারতের মাথা হেঁট করে দিল মুম্বাইয়ের বিলাল কাজী, ব্রিটেনে  পড়াশোনা করতে গিয়ে ১৮০ জন  কিশোরীকে সোশ্যাল মিডিয়ায় যৌন নিপীড়নের অভিযোগ, ৩০ বছরের কারাদণ্ড দিল ব্রিটিশ আদালত 
  • হোয়াটসঅ্যাপে পাকিস্তানি সুন্দরী গুপ্তচরের নগ্ন ছবির পরিবর্তে নিজের দেশের যুদ্ধ পরিকল্পনা ফাঁস করলেন বিমান বাহিনীর এক কর্মকর্তা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.