এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২১ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশের হাতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ ধরা পড়ল এক মাদকপাচারকারী দুই তরুনী । ধৃতদের নাম জাহানারা খাতুন (২২) ও প্রীতি প্রামাণিক (২৩)।জাহানারার বাড়ি উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার আফজানগর এলাকায়। প্রীতি বারুইপুরের প্রামাণিক পাড়ার বাসিন্দা । সোমবার তাঁদের বর্ধমানের মাদক সংক্রান্ত আদালতে তোলা হলে দু’জনকেই জেল হেফাজতে পাঠানো হয় ।
পুলিশ সূত্রে খবর,ধৃত দুই তরুনীকে জেরা করে পুলিশ জানতে পারে যে তারা বহরমপুর থেকে ওই গাঁজা সংগ্রহ করে । কাটোয়া-দাঁইহাট এলাকায় ওই গাঁজা সরবরাহ করার মতলব করেছিল। বহরমপুর থেকে তারা গাঁজা নিয়ে ডাউন ব্যান্ডেল ট্রেনে কাটোয়া আসে । সেখান থেকে ট্রেনে দাঁইহাটে নেমে টোটোয় করে নসিপুর বাজারের দিকে যাচ্ছিল৷ কিন্তু গোপন সূত্র থেকে পুলিশের কাছে খবর চলে যায় । কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি ও আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ তাদের আটক করে। জাহানারা এর আগেও মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল বলে তদন্তকারীদের দাবি। ফলে তারা যে মাদক পাচারের উদ্দেশ্যেই কাটোয়ায় এসেছে, সেই বিষয়ে নিশ্চিত হয় পুলিশ। এরপর একজনের ট্রলি ব্যাগ এবং অন্যজনের পিঠের ব্যাগে তল্লাশি চালাতেই সাড়ে ১২ কেজি গাঁজা উদ্ধার হয় । ধৃত দুই তরুনীর দামি আইফোন দুটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।।

