• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ফুলিয়ায় সিঁদ কেটে ঘরে ঢুকে ইঁট দিয়ে মুখ থেঁতলে মহিলাকে খুন, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এই ঘটনা বলে দাবি পরিবারের 

Eidin by Eidin
September 21, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ফুলিয়ায় সিঁদ কেটে ঘরে ঢুকে ইঁট দিয়ে মুখ থেঁতলে মহিলাকে খুন, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এই ঘটনা বলে দাবি পরিবারের 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,২১ সেপ্টেম্বর : সিঁদ কেটে ঘরে ঢুকে ইঁট দিয়ে এক মহিলার মুখ থেঁতলে খুনের ঘটনা ঘটেছে নদীয়া জেলার শান্তিপুর থানার ফুলিয়ায় । পুলিশ জানিয়েছে,মৃতার নাম মিতালি বিশ্বাস(৪৫)৷ পুলিশ অকুস্থল থেকে খুনে ব্যবহৃত রক্তমাখা একটা আধলা ইঁট উদ্ধার করেছে । ইঁটটি ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে । পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কল্যানীর এইমসে পাঠানো হয়েছে । মৃতার পরিবারের দাবি, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় খুন কর হয়েছে মিতালিদেবীকে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । 

জানা গেছে,নদীয়ার শান্তিপুর থানার নবলা গ্রাম পঞ্চায়েতের ফুলিয়া প্রফুল্লনগর এলাকায় বাড়ি মিতালি বিশ্বাসের । তিনি বাড়িতে বিড়ি বাধার কাজ করতেন । স্বামী পেশায় ভ্যানচালক । পাশাপাশি রাতে তিনি হোটেলে কাজ করেন । তাদের এক মেয়ে ও এক ছেলে । ছেলেমেয়ে দু’জনেরই বিয়ে হয়ে গেছে । 

জানা গেছে,করগেট দিয়ে ঘেরা ও করগেটের ছাউনির দু’কামরা ঘরে বসবাস পরিবারটির । অন্যান্য দিনের মত রবিবার রাতেও কাজে গিয়েছিলেন মিতালিদেবীর স্বামী৷ একটি ঘরে ঘুমচ্ছিলেন তিনি। অন্য ঘরে ছিলেন ছেলে বউমা । রাত্রি প্রায় সাড়ে ১২ টা নাগাদ গোঁগানির আওয়াজ পেয়ে মিতালিদেবীর ছেলে বাইরে আসার জন্য দরজা খুলতে গেলে দেখেন বাইরে থেকে ছিটকিনি লাগানো । অনেক চেষ্টার পর তিনি কোনো রকমে দরজা খুলে বাইরে এসে দেখেন মায়ের ঘরের দরজা খোলা । ঘরে ঢুকে দেখেন রক্তাক্ত রমিতালীদেবী মুখ থেঁতলানো অবস্থায় পড়ে রয়েছেন । এই দেখে তিনি চিৎকার করে প্রতিবেশীদের ডাকে । এরপর রক্তাক্ত অবস্থায় মিতালীদেবীকে রানাঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু আজ সোমবার সকাল প্রায় ৫ টা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার । 

মৃতার মেয়ে লক্ষ্মী মন্ডল বলেন,’যেভাবে সিঁদ কাটা হয়েছে তা দিয়ে কোনো মোটাসোটা লোক ঘরে ঢুকতে পারবে না । রোগাপাতলা কেউ ঘরে ঢুকে দরজা খুলে দিলে ঘাতক এসে মাকে মুখ থেঁতলে খুন করে ।’ তিনি বলেন,’ঘরের কোনো জিনিসই খোয়া যায়নি । তাই নিশ্চিতভাবে চুরির উদ্দেশ্যে খুনের ঘটনা নয় । তবে মা প্রায়ই বলতেন যে, স্থানীয় এক বাসিন্দা মাকে কুপ্রস্তাব দিচ্ছিল । একবার ওই ব্যক্তি বাড়িতে এলে আমার ভাই তাকে চড়থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দেয় । সেই আক্রোশেই ওই ব্যক্তি আমার মাকে খুন করেছে বলে আমাদের সন্দেহ ।’

জানা গেছে,সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন মিতালিদেবী । এই খুনের ঘটনায় ওই টাকার লোভ নাকি কুপ্রস্তাবে রাজি না হওয়া সেটা তদন্ত করে দেখছে । সকালের দিকে জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা অকুস্থলে তদন্তে আসেন । খুনে ব্যবহৃত ইঁটের পাশাপাশি তারা বেশ কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে যান । ইঁটে আঙুলের ছাপ চিহ্নিত করতে সেটি ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে । এখন খুনের কিনারা করতে ওই ইঁটটিই পুলিশের একমাত্র ক্লু ।। 

Previous Post

আউশগ্রামের ইথানল কারখানায় একাধিক দাবিতে শ্রমিকদের বিক্ষোভ 

Next Post

কাটোয়া থানার পুলিশের হাতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ ধরা পড়ল মাদকপাচারকারী ২ তরুনী 

Next Post
কাটোয়া থানার পুলিশের হাতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ ধরা পড়ল মাদকপাচারকারী ২ তরুনী 

কাটোয়া থানার পুলিশের হাতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ ধরা পড়ল মাদকপাচারকারী ২ তরুনী 

No Result
View All Result

Recent Posts

  • চরম বিপাকে কংগ্রেসের “রাজমাতা” সোনিয়া গাঁধি, জাল নথি ব্যবহার করে ১৯৮০ সালে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার অভিযোগের মামলা গ্রহণ করল আদালত 
  • বিশ্বজুড়ে বড় এবং বিপজ্জনক কিছু ঘটতে চলেছে 
  • কাটোয়া থানার পুলিশের হাতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ ধরা পড়ল মাদকপাচারকারী ২ তরুনী 
  • ফুলিয়ায় সিঁদ কেটে ঘরে ঢুকে ইঁট দিয়ে মুখ থেঁতলে মহিলাকে খুন, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এই ঘটনা বলে দাবি পরিবারের 
  • আউশগ্রামের ইথানল কারখানায় একাধিক দাবিতে শ্রমিকদের বিক্ষোভ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.