• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“ডিম থেরাপি”র জরুরি শুনানির আবেদন মহুয়ার, নাকচ করল হাইকোর্ট 

Eidin by Eidin
September 21, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“ডিম থেরাপি”র জরুরি শুনানির আবেদন মহুয়ার, নাকচ করল হাইকোর্ট 
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২১ সেপ্টেম্বর : সম্প্রতি নিজের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরের দলীয় ধর্মসুচিতে গিয়ে “ডিম থেরাপি”র মুখে পড়তে হয় সাংসদ মহুয়া মৈত্রকে । ওই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন তিনি । আজ সোমবার এই বিষয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসের দৃষ্টি আকর্ষণ করেন মহুয়ার আইনজীবী। দ্রুত শুনানিরও আবেদন জানান তিনি । কিন্তু দ্রুত শুনানির আর্জি নাকচ করে দিয়েছেন বিচারক । বিচারক সাফ জানিয়ে দেন যে,তালিকা মেনেই মামলাটি শুনানির জন্য উঠবে । 

গত সপ্তাহে তেহট্টের হাউলিয়া পার্ক মোড় এলাকায় দলীয় কার্যালয়ে কর্মী বৈঠক করতে গিয়েছিলেন সাংসদ মহুয়া৷ তিনি কার্যালয় থেকে বাইরে আসতেই একদল জনতার ক্ষোভের মুখে পড়তে হয় । ক্ষিপ্ত জনতার একাংশ “চোর চোর” শ্লোগান দিতে দিতে তার গাড়ির সামনে চলে আসেন । এমনকি তাঁকে কালো পতাকা প্রদর্শনের পাশাপাশি ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয় । সেই সাথে মহুয়ার গাড়িতে চড়বড় করে ডিম এসে পড়তে থাকে । ঘটনার মুহুর্তের  ভিডিও রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মহুয়া । সেই সময় কয়েকজন মহিলা ও পুলিশ কর্মীকে দ্রুততার সঙ্গে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য রাস্তা করে দিতে দেখা যায় । 

পরে সমগ্র ঘটনার দায় বিজেপির ঘাড়ে চাপিয়ে দেন ‘কালীঘাট তৃণমূল’ সাংসদ । কয়েকজন স্থানীয় বিজেপির নেতার নামও করেন তিনি । পাশাপাশি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন । পরবর্তী সময়ে তেহট্ট থানায় এই বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হলেও পুলিশ যথাযথ পদক্ষেপ করেনি বলেই তাঁর প্রাথমিক অভিযোগ । যদিও এই অপ্রীতিকর ঘটনার সঙ্গে দলীয় যোগের কথা সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সাংসদ । কিন্তু মহুয়ার উপর কথিত ডিম হামলার বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ নয় বলেই মনে করছে আদালত । তবে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই মামলা দায়ের করার অনুমতি মেলে ।। 

Previous Post

পীরগঞ্জে‌ ১০ বছরের প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার  ৭০ বছরের বৃদ্ধ 

Next Post

আউশগ্রামের ইথানল কারখানায় একাধিক দাবিতে শ্রমিকদের বিক্ষোভ 

Next Post
আউশগ্রামের ইথানল কারখানায় একাধিক দাবিতে শ্রমিকদের বিক্ষোভ 

আউশগ্রামের ইথানল কারখানায় একাধিক দাবিতে শ্রমিকদের বিক্ষোভ 

No Result
View All Result

Recent Posts

  • নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা :  একটি অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক স্তোত্রে উল্লেখ  করেছেন  আদি শঙ্করাচার্য
  • ভারতের মাথা হেঁট করে দিল মুম্বাইয়ের বিলাল কাজী, ব্রিটেনে  পড়াশোনা করতে গিয়ে ১৮০ জন  কিশোরীকে সোশ্যাল মিডিয়ায় যৌন নিপীড়নের অভিযোগ, ৩০ বছরের কারাদণ্ড দিল ব্রিটিশ আদালত 
  • হোয়াটসঅ্যাপে পাকিস্তানি সুন্দরী গুপ্তচরের নগ্ন ছবির পরিবর্তে নিজের দেশের যুদ্ধ পরিকল্পনা ফাঁস করলেন বিমান বাহিনীর এক কর্মকর্তা 
  • ‘জিন’ তাড়ানোর নামে ১০ বছরের মেয়ের সঙ্গে কুকর্ম, গ্রেপ্তার মসজিদের খতিব ৪৭ বছরের রেজাউল বারী
  • নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআইতে অনেক খারাপ রেকর্ড গড়ল ভারত 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.