• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ঢাকায় ৬০ বছর বয়সী জামাত ইসলামির নেতার ১৯ বছর বয়সী তৃতীয় স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু 

Eidin by Eidin
September 20, 2026
in আন্তর্জাতিক
ঢাকায় ৬০ বছর বয়সী জামাত ইসলামির নেতার ১৯ বছর বয়সী তৃতীয় স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ সেপ্টেম্বর : বাংলাদেশের রাজধানী ঢাকার ৬০ বছর বয়সী জামাত ইসলামির নেতার ১৯ বছর বয়সী তৃতীয় স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে ৷ ঢাকার শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিং এর তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্লাট থেকে মরিয়ম খাতুন (১৯) নামে ওই তরুনীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে । মৃতার স্বামী গাজী নজরুল ইসলাম সাতক্ষীরার- ৪ আসনের জামাত ইসলামির সংসদ সদস্য । আজ রবিবার সন্ধ্যায় ডিসি তেজগাঁও ইবনে মিজান বলেন, লাশ এখনও ঝুলন্ত অবস্থায় আছে। সিআইডির ফরেনসিক টিম আসছে। আমরা পরবর্তী আইননানুগ ব্যবস্থা নিচ্ছি। 

এর আগে ঢাকার পল্লবী থানার হত্যাচেষ্টা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ঢাকার আদালতে জামিননামা দাখিল করেন। আজ ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে তিনি উপস্থিত থেকে এই জামিননামা জমা দেন।

 অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং ভিডিও ফাঁসের সন্দেহে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ এনে গত ২১ জুলাই গাজী নজরুলের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান পল্লবী থানায় মামলা করেন। এই মামলায় হাইকোর্ট থেকে গত ১০ আগস্ট ৮ সপ্তাহের জামিন পান গাজী নজরুল ইসলাম।

 উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সাতক্ষীরা-৪ আসন থেকে গাজী নজরুল ইসলাম তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। চলতি বছরে তার ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে এক তরুণীর সঙ্গে তাকে দেখা যায়। পরে গাজী নজরুল ইসলাম জানান, ওই তরুণী তার তৃতীয় স্ত্রী মরিয়ম খাতুন।এরপর গত ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী । দলটির পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকার ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি দেওয়া হয়।।

Tags: Bangladesh
Previous Post

রেজিনগর আসনে ভোটের প্রচার  থেকে সরে দাঁড়ালেন হুমায়ুন কবীর

Next Post

পূজো ঘনিয়ে আসতেই বাংলাদেশে প্রতিমা ভাঙচুর শুরু, সিলেটে পূজামণ্ডপে ঢুকে কুপিয়ে প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার সাইদুজ্জামান 

Next Post
পূজো ঘনিয়ে আসতেই বাংলাদেশে প্রতিমা ভাঙচুর শুরু, সিলেটে পূজামণ্ডপে ঢুকে কুপিয়ে প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার সাইদুজ্জামান 

পূজো ঘনিয়ে আসতেই বাংলাদেশে প্রতিমা ভাঙচুর শুরু, সিলেটে পূজামণ্ডপে ঢুকে কুপিয়ে প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার সাইদুজ্জামান 

No Result
View All Result

Recent Posts

  • “তোদের মা মরে গেছে, নতুন মা নিয়ে আসব” : ২৮ বছরের স্ত্রীকে গলা কেটে হত্যার পর ২ শিশু সন্তানকে বলেছিল ৫৫ বছরের ঘাতক স্বামী ; সরকারি চাকরি দেখে অল্পবয়সে মেয়ের বিয়ে দেওয়ায় মৃতার বাবা-মাকে কাঠগড়ায় তুলছেন অনেকে 
  • পরকীয়া প্রেমিকার সঙ্গে রাত কাটাতে গিয়ে ধরা অপ্রীতিকর অবস্থায় ধরা পড়ল জামাত ইসলামি নেতা, বেদম পিটিয়ে দিল ক্ষিপ্ত জনতা
  • নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা :  একটি অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক স্তোত্রে উল্লেখ  করেছেন  আদি শঙ্করাচার্য
  • ভারতের মাথা হেঁট করে দিল মুম্বাইয়ের বিলাল কাজী, ব্রিটেনে  পড়াশোনা করতে গিয়ে ১৮০ জন  কিশোরীকে সোশ্যাল মিডিয়ায় যৌন নিপীড়নের অভিযোগ, ৩০ বছরের কারাদণ্ড দিল ব্রিটিশ আদালত 
  • হোয়াটসঅ্যাপে পাকিস্তানি সুন্দরী গুপ্তচরের নগ্ন ছবির পরিবর্তে নিজের দেশের যুদ্ধ পরিকল্পনা ফাঁস করলেন বিমান বাহিনীর এক কর্মকর্তা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.