এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১৯ সেপ্টেম্বর : নন্দীগ্রামের পর এবারে রেজিনগরের কংগ্রেস প্রার্থীকে গ্রেপ্তার করল পুলিশ । মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনের নির্দল প্রার্থী সইফুল ইসলামকে পুরনো মামলায় গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ । শুক্রবার পুরনো একটা খুনের মামলায় গ্রেপ্তার হন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। ভোটের মাত্র কয়েকদিন আগেই পরপর ২ দুই কংগ্রেস প্রার্থীই গ্রেপ্তার হল ।
উল্লেখ্য, গতকাল কংগ্রেস প্রার্থীকে ২০০৭ সালে নন্দীগ্রামে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সময় একটি খুনের মামলায় গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মামলায় অভিযুক্ত মিলন প্রধান। ওয়ারেন্টও বেরিয়েছিল তাঁর নামে। আজ ধৃতকে তোলা হয়েছিল হলদিয়া মহকুমা আদালতে। তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় হলদিয়া মহকুমা কোর্ট। অন্যদিকে গত বিধানসভা নির্বাচনের সময় রেজিনগরে একটি রাজনৈতিক হিংসার ঘটনার ঘটেছিল। সেই ঘটনায় হুমায়ুন কবীর নিজে ছিলেন। হুমায়ুনের দলে তৎকালীন ব্লক সভাপতি ছিলেন এই সইফুল ইসলাম। সেই মামলাতেই আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে । পাশাপাশি আজ আবার হুমায়ুন কবীরের বাড়িতেও পুলিশ নোটিস দিয়ে এসেছে। আগামী ২১ সেপ্টেম্বর হাজিরার দিতে বলা হয়েছে।
নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনের আবহে একের পর এক পরিবর্তন ঘটছে। আজ মমতা শিবিরের প্রার্থী রবিউল আলম চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করার কথা ছিল । যদিও দুপুরের দিকে জানান যে, তিনি পদত্যাগ করবেন না । হুমায়ুন কবিরের কথায়,বিজেপির পরামর্শেই রবিউল আলম চৌধুরী পদত্যাগ করলেন না, কারন তিনি যাতে মুসলিম ভোট কেটে বিজেপির সুবিধা করে দিতে পারেন ।।

