এইদিন বিনোদন ডেস্ক,১৮ সেপ্টেম্বর : বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে, ২০১৯ সালে সুপ্রিম কোর্টের অযোধ্যা রাম মন্দির সংক্রান্ত রায়ের পর তিনি ‘গভীরভাবে বিব্রত’ বোধ করেছিলেন। তিনি জানিয়েছেন যে, অযোধ্যা রাম জন্মভূমি মামলার রায় ঘোষণার পর তিনি আমির খান, শাহরুখ খান ও সালমান খানসহ তাঁর মুসলিম বন্ধুদের কাছে ‘ক্ষমা চেয়েছিলেন’। তিনি আরও বলেন যে, একজন হিন্দু হিসেবে এই রায় তাঁকে অত্যন্ত লজ্জিত করেছিল ।
‘দ্য মিডনাইট আওয়ার’ পডকাস্টে কথা বলতে গিয়ে স্বরা ভাস্কর বলেন, ‘রাম জন্মভূমি মামলার রায় আসার পর আমি খুব দুঃখ পেয়েছিলাম। আমি ভাবছিলাম এই দেশের কী হচ্ছে এবং এটা কেমন ধরনের রায়। আমি খুব হতাশ হয়েছিলাম কারণ আমার মনে হয়েছিল আদালতের এই সিদ্ধান্তটি অন্যায্য। একজন হিন্দু হিসেবে আমি অত্যন্ত বিরক্ত হয়েছিলাম। সেই সময় আমি আমার ফোন লিস্টে থাকা সমস্ত মুসলিম বন্ধুদের মেসেজ পাঠিয়ে ক্ষমা চেয়েছিলাম।’ স্বরা ভাস্করের এই কথা বলার ভিডিওটি এখন বিতর্কের জন্ম দিয়েছে।
অভিনেত্রী বলেন,”আমি শাহরুখ খান, আমির খান, সালমান খান থেকে শুরু করে ফাহাদ পর্যন্ত আমার পরিচিত সকল মুসলমানের কাছে পৌঁছাতে চেয়েছিলাম । একজন হিন্দু হিসেবে আমি তাদের জানাতে চেয়েছিলাম যে, যা ঘটছে তার জন্য আমি দুঃখিত, আমি লজ্জিত এবং আমি এই রায়ের সঙ্গে একমত নই ।’।

