এইদিন স্পোর্টস নিউজ,১৫ সেপ্টেম্বর : ভারত এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিএসি) জানিয়েছিল যে, যদি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি ২০২৬ সালের নারী এশিয়া কাপের ট্রফি প্রদান অনুষ্ঠানে যোগ দেয় তাহলে ভারতীয় নারী দল সেই অনুষ্ঠানে অংশ নেবে না। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এনডিটিভিকে বলেন,’আমরা এসিএসি-র সঙ্গে যোগাযোগে ছিলাম এবং আমি গতকাল ব্যক্তিগতভাবে এসিএসি সভাপতিকে বিষয়টি জানিয়েছি; আমরা বলেছি যে, পুরুষ ক্রিকেট দলের মতো এখানেও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলে আমরা তাতে অংশ নেব না। তারা তাদের অবস্থান পরিবর্তন করতে চায়নি, তাই আমাদের আর কোনো উপায় ছিল না।’ সাইকিয়া বলেন,’অনুষ্ঠানে অংশ না নিয়ে আমরা পহেলগাম হামলার সকল ভুক্তভোগীর প্রতি শ্রদ্ধা জানিয়েছি। পুরুষ ও নারী উভয় দলের ট্রফিই শীঘ্রই ভারতে আসবে।’
সাইকিয়া আরও বলেন,’আমরা আপনাদের আশ্বস্ত করতে পারি যে, আমরা শুধু নারী এশিয়া কাপের ট্রফিই নয়, পুরুষ এশিয়া কাপের ট্রফিও শীঘ্রই গ্রহণ করব।’ তিনি মহসিন নাকভির বিরুদ্ধে প্রচলিত প্রথা অনুসরণ না করার অভিযোগও করেছেন।সাইকিয়া বলেন,’বর্তমান আইসিসি সভাপতি যখন এসিসি-তে ছিলেন, তখন বিজয়ী দলের পদাধিকারীর ট্রফি হস্তান্তর করা একটি সাধারণ ও প্রচলিত প্রথা ছিল। কিন্তু গত বছর থেকে এই ঐতিহ্যটি অনুসরণ করা হচ্ছে না।’
সাইকিয়া আরও বলেন,’আমরা মূলত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টি-টোয়েন্টি ফরম্যাটে আমাদের দল গড়ার চেষ্টা করছি। নারী ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটে আমাদের কিছু চ্যালেঞ্জ রয়েছে এবং এশিয়ান গেমস আমাদের লক্ষ্য।’ তিনি বলেন,
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য বিসিসিআই এসিসি-কে একটি বিকল্প ব্যবস্থার প্রস্তাব দিয়েছিল। আমরা অনুরোধ করেছিলাম যেন পুরস্কারটি যেন সভাপতি বা সহ-সভাপতি প্রদান করেন ।
পরিশেষে তিনি বলেন,’আমাদের অবস্থান স্পষ্ট; এর সভাপতি এমন একটি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যার সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নেই, বিশেষ করে পাহালগাম ঘটনার পর। তাই, আমরা তার কাছ থেকে পুরস্কার গ্রহণ করব না। যদি এসিসি-র সহ-সভাপতি খালিদ সাহেব পুরস্কারটি প্রদান করতেন, তাহলে আমরা অংশগ্রহণ করতাম; সেটাও আমাদের প্রস্তাব ছিল। কিন্তু আমাদের প্রস্তাব গৃহীত হয়নি, তাই আমাদের আর কোনো উপায় ছিল না ।’
২০২৬ এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ের ব্যাপারে বিসিসিআই আশাবাদী।বিসিসিআই সচিব বলেন, ‘এশিয়ান গেমসে পুরুষ ও মহিলা উভয় ক্রিকেটেই স্বর্ণপদক জয় করাই আমাদের লক্ষ্য ।’।

