• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

রাজস্থানের স্থানীয় নির্বাচনে মুসলিম অধ্যুষিত একটি ওয়ার্ডে মাত্র ১ টি ভোট পেয়েছে বিজেপি

Eidin by Eidin
September 15, 2026
in দেশ
রাজস্থানের স্থানীয় নির্বাচনে মুসলিম অধ্যুষিত একটি ওয়ার্ডে মাত্র ১ টি ভোট পেয়েছে বিজেপি
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,রাজস্থান,১৫ সেপ্টেম্বর : রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনে দিদওয়ানা -কুচামান জেলার পারবতসর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে বিজেপির কৈলাশ চন্দ মাত্র ১টি ভোট পেয়েছেন। এই ওয়ার্ডের মোট ভোট  ৫৭৩ । তার মধ্যে হিন্দু ভোটার মাত্র ৫ এবং মুসলিম ৫৬৮ জন । কংগ্রেসের হিনা খানম ৩৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী রশিদ খান ১৯৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।বিজেপির কৈলাশ চন্দ পেয়েছেন মাত্র ১ টি ভোট । বিষয়টি জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে । 

কৈলাশচন্দ সংবাদ সংস্থা পিটিআইকে বলেন যে তিনি ১২ নম্বর ওয়ার্ডের ভোটার, কিন্তু বিজেপি তাঁকে পাশের ১৩ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করেছে।তিনি বলেন,’আমি একটি ভোট পেয়েছি। আমার ভোট ১২ নম্বর ওয়ার্ডে। আমাকে ১৩ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করা হয়েছে। ওই ওয়ার্ডের কেউ একজন আমাকে ভোট দিয়েছেন ।’

পার্বতসর পৌরসভায় ২৫টি ওয়ার্ড রয়েছে, যার মধ্যে কংগ্রেস ১৩টি এবং বিজেপি ১২টি ওয়ার্ডে জয়ী হয়েছে। রাজস্থান জুড়ে ৩০৯টি নগর স্থানীয় সংস্থার ভোট গণনা চলার সময় কৈলাশচন্দের এক ভোটের ব্যবধানটি বিশেষভাবে চোখে পড়ে। তবে বিজেপির একই অবস্থা হয়েছে মুসলিম অধ্যুষিত সিকারে । এখানে একজন মুসলিম প্রার্থী দেওয়ার পরেও বিজেপির একই পরিণতি হয়েছে । এই কেন্দ্রে কংগ্রেসের আবরার আহমেদ ১৩৩২ ভোট পেয়ে জিতেছেন । যা মোট ভোটের ৫০.৯০ শতাংশ । দ্বিতীয় হয়েছেন নির্দল প্রার্থী মুবারিক । তিনি পেয়েছেন ১২২৬ ভোট । যেখানে বিজেপির নাদিম রঙরেজ পেয়েছেন মাত্র ৩৫ ভোট, যা মোট ভোটের মাত্র ১.৩ শতাংশ । 

রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের ফলাফলে বেশ কিছু ক্ষেত্রে ভোটের ব্যবধান আশ্চর্যজনকভাবে কম দেখা গেছে, যেখানে বিজেপি এবং কংগ্রেসের একজন প্রার্থী প্রত্যেকে মাত্র একটি করে ভোট পেয়েছেন, অন্যদিকে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির (আরএলপি) একজন প্রার্থী কোনো ভোটই পাননি।

রাজ্যজুড়ে ৩০৯টি নগর স্থানীয় সংস্থার নির্বাচনের ভোট গণনা চলার মধ্যেই এই ফলাফল ঘোষণা করা হয়েছে।এই নির্বাচনে ১০,০০০-এরও বেশি কাউন্সিলর পদ প্রতিদ্বন্দ্বিতার ছিল।

প্রসঙ্গত,ভারতে বিভিন্ন ধর্মের মানুষ তাদের নিজ নিজ গোষ্ঠীর কর্মসূচি, চিন্তাভাবনা এবং স্বার্থ অনুযায়ী নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট দেন এবং এটি তাদের রাজনৈতিক অধিকার।কিন্তু মাত্র একটি ভোট পাওয়াটাই দেখিয়ে দেয় যে, সমাজের কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য একটি রাজনৈতিক দলকে ভোট দেওয়ার ক্ষেত্রে উন্নয়ন, অগ্রগতি, চাকরি, স্বাস্থ্যসেবা, রেশন সুবিধা ইত্যাদির মতো অন্যান্য বিষয়ের চেয়ে আদর্শ ও ধর্মের মতো বিষয়গুলো কতটা বেশি প্রভাবশালী।।

Previous Post

গণেশ অষ্টোত্তর শত নামাবলি

Next Post

নিখোঁজ হওয়ার দু’দিন পর মহানন্দা নদী থেকে উদ্ধার হল দুই স্কুল ছাত্রের নিথর দেহ 

Next Post
নিখোঁজ হওয়ার দু’দিন পর মহানন্দা নদী থেকে উদ্ধার হল দুই স্কুল ছাত্রের নিথর দেহ 

নিখোঁজ হওয়ার দু'দিন পর মহানন্দা নদী থেকে উদ্ধার হল দুই স্কুল ছাত্রের নিথর দেহ 

No Result
View All Result

Recent Posts

  • খুড়তুতো বোনের সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে ঝামেলা, তরুনীর দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ 
  • গুজরাটিদের ভাবাবেগে আঘাত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট,  ভবানীপুর থানায় হাজিরা দিলেন অভিষেক ব্যানার্জি 
  • রাস্তা চলতে চলতে দোকানের সামনে ঝোলানো শাড়িতে আগুন ধরিয়ে দিল মুসলিম কিশোর, ইউপির মিরাটের এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল 
  • মাঠে ফুটবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ১৯ বছর বয়সী তরুণ খেলোয়াড়ের মৃত্যু 
  • “তোদের মা মরে গেছে, নতুন মা নিয়ে আসব” : ২৮ বছরের স্ত্রীকে গলা কেটে হত্যার পর ২ শিশু সন্তানকে বলেছিল ৫৫ বছরের ঘাতক স্বামী ; সরকারি চাকরি দেখে অল্পবয়সে মেয়ের বিয়ে দেওয়ায় মৃতার বাবা-মাকে কাঠগড়ায় তুলছেন অনেকে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.