এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১২ সেপ্টেম্বর : বাড়ির ভিতরে ‘গোমাংস’ রান্না করতে নিষেধ করায় এক ভারতীয় নারীকে গ্রেপ্তার করেছে কানাডা পুলিশ । ওই ভাড়াটিয়া মুসলিম যুবক তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাড়িওয়ালি মহিলার ভিডিও পোস্ট করে হয়রানির অভিযোগ তোলে । ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, বাড়িতে বারবিকিউ করা নিয়ে বাড়িওয়ালি ও ওই যুবকের মধ্যে তর্ক হচ্ছে। বারবিকিউ হল খোলা আগুন বা জ্বলন্ত কয়লায় ধীরে ধীরে মাংস, মাছ বা সবজি পুড়িয়ে বা ভেজে রান্না করার একটি বিশেষ পদ্ধতি । ওই যুবক প্রকাশ্যে গোমাংস রান্না করছে বলে বাড়িওয়ালা মহিলা জানতে পারলে বিবাদ শুরু হয় ।
ওই যুবক একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে দেখা যায়, ভাড়াটিয়া যখন সে তার এক বন্ধুর সঙ্গে বারবিকিউ করছিল, তখন বাড়িওয়ালি তার সম্পত্তি ভাঙচুর করার চেষ্টা করছেন এবং বলছেন যে তার বাড়িতে বারবিকিউ করা অনুমোদিত নয়। ভিডিওটিতে আরও অভিযোগ করা হয়েছে যে, বাড়িওয়ালি বলছেন তার বাড়িতে গরুর মাংস আনা অনুমোদিত নয়। এই ভিডিওগুলো কানাডা ও ভারতের অনেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে।
অন্য একটি ভিডিওতে দেখা যায়, বাড়িওয়ালা বাড়িতে ঢুকে ভাড়াটিয়াকে পাথর দিয়ে আঘাত করেন এবং এরপর তার ওপর হামলা চালান। ওই ভিডিওতে ভাড়াটিয়া জানান, তিনি পুলিশকে ফোন করেছিলেন। ভাড়াটিয়া আরও দাবি করেন যে, বাড়িওয়ালা ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন।
একই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পুলিশ কর্তৃক বাড়িটির মালিক মহিলাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার ফুটেজও পোস্ট করা হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা এখনও নিশ্চিত করা হয়নি, তবে কথিত সেকুলাররা মহিলাটির আচরণের বিষয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন । তাদের কথায়,এই আচরণ সমগ্র ভারতীয় সমাজের জন্য লজ্জাজনক হতে পারে। যদিও ওই সমস্ত সেকুলারদের পালটা সমালোচনাও করছেন অনেকে৷ তাদের দাবি, একটা হিন্দু বাড়িতে গোমাংস রান্না একেবারেই বরদাস্ত করা যায়না । তারা মহিলার ক্ষোভকে যথাযথ বলেছেন।।

