• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মাদ্রাসা নিয়ে মন্তব্য করার অপরাধে বাংলাদেশের হিন্দু স্কুলশিক্ষক গ্রেপ্তার 

Eidin by Eidin
September 10, 2026
in আন্তর্জাতিক
মাদ্রাসা নিয়ে মন্তব্য করার অপরাধে বাংলাদেশের হিন্দু স্কুলশিক্ষক গ্রেপ্তার 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১০ সেপ্টেম্বর : সনাতন ধর্ম নিয়ে জিহাদিরা লাগাতার ঘৃণা ছড়িয়ে গেলেও যে বাংলাদেশের পুলিশের মধ্যে কোনো হেলদোল থাকেনা, উল্টো ঘটনা ঘটলে সেই পুলিশের মধ্যেই দেখা যায় অতি সক্রিয়তা৷ এমনই ঘটনা দেখা গেল বাংলাদেশের রাজশাহীর চারঘাটে । মাদ্রাসার সমালোচনামূলক পোস্ট করার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে নারায়ণ চন্দ্র (৫০) নামে এক হিন্দু স্কুল শিক্ষককে৷ । তাঁর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ তুলেছে স্থানীয় মুসলিমরা । তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ। 

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাটপাড়া উচ্চ বিদ্যালয় থেকে নারায়ণ চন্দ্রকে আটক করা হয়। নারায়ণ চন্দ্র ওই বিদ্যালয়ের ধর্মবিষয়ক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়টিতে প্রায় ২৫ বছর ধরে শিক্ষকতা করছেন তিনি।

স্থানীয় মুসলিমদের দাবি, নারায়ণ চন্দ্র তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর বক্তব্যসংবলিত পোস্ট করেছেন। সর্বশেষ মঙ্গলবার রাতে ইসলাম ধর্ম ও মাদ্রাসা শিক্ষা নিয়ে আপত্তিকর বক্তব্য রয়েছে এমন একটি ফটোকার্ড তিনি ফেসবুকে প্রকাশ করেন বলে অভিযোগ ওঠে।

বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর বুধবার সকালে কয়েকজন বাসিন্দা বিদ্যালয়ে গিয়ে ওই শিক্ষকের খোঁজ করেন। পরে নারায়ণ চন্দ্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কক্ষে গেলে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা তাঁকে সেখানে আটকে রেখে মারধর করে । খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ে গিয়ে তাঁকে আটক করে চারঘাট থানায় নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, ওই ফটোকার্ডে মাদ্রাসা শিক্ষা নিয়ে বিভিন্ন মন্তব্য করা হয়েছে। এতে মাদ্রাসা সম্পর্কে আপত্তিকর ও অবমাননাকর বক্তব্য রয়েছে বলেও অভিযোগ তাঁদের। ফটোকার্ডটির নিচে ‘মহিউদ্দিন মোহাম্মদ’ নামের একজনের নাম উল্লেখ করা ছিল বলেও স্থানীয়রা জানিয়েছেন।

তবে বুধবার নারায়ণ চন্দ্রের ফেসবুক অ্যাকাউন্ট ঘুরে ওই ফটোকার্ডটি দেখা যায়নি। তাঁর অ্যাকাউন্টে বুধবার সকালে নিজের একটি ছবি দিয়ে একটি পোস্ট করা হয়েছে। এর তিন দিন আগে শিশুদের খেলার একটি ভিডিও এবং পাঁচ দিন আগে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট পাওয়া গেছে।বুধবার সকালে নিজের ছবি দিয়ে দেওয়া পোস্টে নারায়ণ চন্দ্র জ্ঞান, সত্য ও ধর্ম নিয়ে বিভিন্ন বক্তব্য লেখেন। সেখানে তিনি লিখেছেন, “সত্যই ধর্ম, আর মিথ্যাই পাপ। তবে যে জ্ঞান ফেতনার সৃষ্টি করে সে জ্ঞান নয়।”

ভাটপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাবিয়া খাতুনের কথায়, এর আগেও নারায়ণ চন্দ্র ফেসবুকে বিভিন্ন পোস্ট করেছিলেন। স্থানীয়রা সেসব পোস্টের প্রতিবাদ জানালে তাঁকে বিষয়টি বুঝিয়ে এ ধরনের পোস্ট না করার জন্য বলা হয়েছিল। তিনি 

বলেন, এরপরও তিনি আবার পোস্ট করেছেন বলে স্থানীয়রা অভিযোগ করেন। পরে স্থানীয়রা তাঁকে বিদ্যালয়ের ভেতরে অবরুদ্ধ করে রাখলে বিদ্যালয়ের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাঁকে নিয়ে যায়। তবে মাদ্রাসা নিয়ে করা কথিত পোস্টটি সম্পর্কে তিনি বিস্তারিত জানাতে পারেননি বলে জানান ।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি এবং কোনো মামলাও হয়নি।

ওসি বলেন, শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ জানিয়েছে, বর্তমানে নারায়ণ চন্দ্রকে থানায় রেখে অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। ফেসবুকে কথিত পোস্টটি তিনি নিজেই দিয়েছেন কি না, পোস্টটির প্রকৃত বক্তব্য কী এবং সেটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো কি না, তদন্তের মাধ্যমে এসব বিষয় খতিয়ে দেখা হবে।

এদিকে, কোনো অভিযোগের সত্যতা যাচাই ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই একজন শিক্ষককে বিদ্যালয়ে আটকে রেখে মারধর করার ঘটনাও স্থানীয়ভাবে আলোচনা তৈরি করেছে। পুলিশ বলছে, তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।।

Tags: Bangladesh
Previous Post

‘ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ স্টেজ ৩’ চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের আর্চারি তারকা শীতল দেবী 

Next Post

ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে ‘৩০ বছরের অর্ধশিক্ষিত এবং মিথ্যাবাদী ভন্ড বাবা’ বলে অবিহিত করে “গেরুয়া সম্মান যাত্রায়” নাঙ্গা সন্ন্যাসীদের  অংশ নেওয়া ও বেদ ও হনুমান চালিশা পাঠে মুখ্যমন্ত্রীর ঘোষণার বিরোধিতা করলেন ‘কালীঘাট তৃণমূলের’ হুমায়ুন কবির 

Next Post
ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে ‘৩০ বছরের অর্ধশিক্ষিত এবং মিথ্যাবাদী ভন্ড বাবা’ বলে অবিহিত করে “গেরুয়া সম্মান যাত্রায়” নাঙ্গা সন্ন্যাসীদের  অংশ নেওয়া ও বেদ ও হনুমান চালিশা পাঠে মুখ্যমন্ত্রীর ঘোষণার বিরোধিতা করলেন ‘কালীঘাট তৃণমূলের’ হুমায়ুন কবির 

ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে '৩০ বছরের অর্ধশিক্ষিত এবং মিথ্যাবাদী ভন্ড বাবা' বলে অবিহিত করে “গেরুয়া সম্মান যাত্রায়” নাঙ্গা সন্ন্যাসীদের  অংশ নেওয়া ও বেদ ও হনুমান চালিশা পাঠে মুখ্যমন্ত্রীর ঘোষণার বিরোধিতা করলেন 'কালীঘাট তৃণমূলের' হুমায়ুন কবির 

No Result
View All Result

Recent Posts

  • মৃত্যু শয্যায় থাকা মা’কে শেষ দেখার ইচ্ছা অপূর্ণ রয়ে গেল বিনা দোষে কারাবন্দী চিন্ময় কৃষ্ণ দাসের ; আজ ভোরে প্রয়াত হয়েছেন তাঁর মা, হিন্দুদের প্রতি  তারেক রহমান সরকারের চুড়ান্ত নিপিড়ন নিয়ে নিন্দার ঝড় 
  • স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন সাজাপ্রাপ্ত ইসলামিক স্টেট সন্ত্রাসীর মা, বিতর্ক আমেরিকায় 
  • ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে ‘৩০ বছরের অর্ধশিক্ষিত এবং মিথ্যাবাদী ভন্ড বাবা’ বলে অবিহিত করে “গেরুয়া সম্মান যাত্রায়” নাঙ্গা সন্ন্যাসীদের  অংশ নেওয়া ও বেদ ও হনুমান চালিশা পাঠে মুখ্যমন্ত্রীর ঘোষণার বিরোধিতা করলেন ‘কালীঘাট তৃণমূলের’ হুমায়ুন কবির 
  • মাদ্রাসা নিয়ে মন্তব্য করার অপরাধে বাংলাদেশের হিন্দু স্কুলশিক্ষক গ্রেপ্তার 
  • ‘ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ স্টেজ ৩’ চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের আর্চারি তারকা শীতল দেবী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.