• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

হংকংকে ১৩৭ রানে হারিয়ে  মহিলাদের এশিয়া কাপের সেমিফাইনালে ভারত ; রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা 

Eidin by Eidin
September 4, 2026
in খেলার খবর
হংকংকে ১৩৭ রানে হারিয়ে  মহিলাদের এশিয়া কাপের সেমিফাইনালে ভারত ; রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা 
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,০৪ সেপ্টেম্বর : হংকংকে ১৩৭ রানে হারালো ভারত । দুবাইয়ে স্মৃতির মন্ধানার রেকর্ড-ভাঙা ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে হংকংকে ১৩৭ রানে উড়িয়ে মহিলাদের এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করল ভারত । নারী ক্রিকেটের তারকা এবং টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা আন্তর্জাতিক নারী ক্রিকেটের সব ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে মিতালি রাজের রেকর্ড ভেঙেছেন। তিনি বলেন, তিনি ‘কখনোই কল্পনা করেননি’ যে আমি তিনি ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান মিতালিকে ছাড়িয়ে যাবেন।

টসে জিতে হংকংয়ের অধিনায়ক নাতাশা মাইলস প্রথমে ব্যাট করতে পাঠান ভারতকে। শেফালি বর্মা দেখেশুনে খেললেও  স্মৃতি মান্ধানা ৬৪ বলে ১২৪ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন । তার ইনিংসে ছিল ১৪টি চার ও ৭টি ছক্কা। দলের প্রায় ৭০ শতাংশ রান একাই করেন এই বাঁ-হাতি ওপেনার। এই ইনিংসের সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে ১৮টি শতরান করে সর্বকালের শীর্ষে পৌঁছে গেলেন স্মৃতি, ভেঙে দিলেন মেগ ল্যানিং এবং লরা উলভার্টের ১৭টি সেঞ্চুরির রেকর্ড। একই সঙ্গে আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে মিতালি রাজের রানের রেকর্ড টপকে সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়ে উঠলেন তিনি।

মান্ধানা তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় মিতালির অধিনায়কত্বে কাটিয়েছেন এবং বেড়ে ওঠার সময় ভারতের এই প্রাক্তন অধিনায়কই ছিলেন তার আদর্শ । বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত উইমেন্স এশিয়া কাপ ২০২৬-এর ম্যাচে মান্ধানা মিতালি রাজের ১০,৮৬৮ আন্তর্জাতিক রানের রেকর্ডটি ভেঙে দেন। তিন ফরম্যাট মিলিয়ে মান্ধানার এখন মোট রান ১০,৮৮০।

স্মৃতি বলেন,’ব্যাটিং করার সময় আমি জানতাম না রেকর্ডটা কী ছিল; কারণ আমি রানের সঠিক সংখ্যা বা এই জাতীয় কিছুই জানতাম না। পেছন ফিরে তাকালে আমি বলব, এটি ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা একটি দিন ছিল। অবশ্যই, মিতালি একজন কিংবদন্তি এবং রোল মডেল; আমরা সবাই তাঁর ব্যাটিং দেখেই বড় হয়েছি। তাই, আমি কখনও কল্পনাও করিনি যে আমি রানের তালিকায় তাঁকে ছাড়িয়ে যাব। তবে আমি খুশি যে শীর্ষ দুইয়ে দুজন ভারতীয় আছেন ।’

স্মৃতি মান্ধানার ১২৪ রানের সুবাদে ভারত ৫ উইকেটে ১৯৩ রান তোলে। জবাবি ব্যাটিংয়ে হংকং এর হয়ে  দু’অঙ্কের ঘরে পৌঁছন কেবল ইয়াসমিন দাসওয়ানি (১১) এবং মারিনা ল্যাম্পলাফ (১৪)। শেষ পর্যন্ত ১৬.২ ওভারে মাত্র ৫৬ রানেই গুটিয়ে যায় হংকংয়ের ইনিংস।ভারতের সফলতম বোলার দীপ্তি শর্মা মাত্র ৯ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন। এছাড়া নন্দিনী শর্মা, শ্রী চরণী এবং প্রেমা রাওয়াত প্রত্যেকে দুটি করে উইকেট দখল করেন।এটি নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ভারত তাদের দ্বিতীয় বৃহত্তম ব্যবধানের জয়।।

Previous Post

আরজি কর মামলায় বড় মোড়: প্রমাণ নষ্ট করার অভিযোগে বেঙ্গালুরুতে গ্রেপ্তার পানিহাটি পৌরসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেস  সভাপতি সোমনাথ দে 

Next Post

পেশোয়ারে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে খতম উরি সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী কাশিফ জান 

Next Post
পেশোয়ারে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে খতম উরি সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী কাশিফ জান 

পেশোয়ারে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে খতম উরি সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী কাশিফ জান 

No Result
View All Result

Recent Posts

  • চপ্পল খুলে ‘হনুমান অংশ’ দেখছেন এক মুসলিম ব্যক্তি ; ভিডিও ভাইরাল 
  • পৃথক এলাকার একই নাম-পদবির ২ মহিলার আধার নম্বরও এক, এক জনের টাকা তুলে নিলেন আর একজন ; তোলপাড় পূর্ব বর্ধমান 
  • পেশোয়ারে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে খতম উরি সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী কাশিফ জান 
  • হংকংকে ১৩৭ রানে হারিয়ে  মহিলাদের এশিয়া কাপের সেমিফাইনালে ভারত ; রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা 
  • আরজি কর মামলায় বড় মোড়: প্রমাণ নষ্ট করার অভিযোগে বেঙ্গালুরুতে গ্রেপ্তার পানিহাটি পৌরসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেস  সভাপতি সোমনাথ দে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.