শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২৮ আগস্ট : বেআইনিভাবে গোপনে গোমাংস বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার পুলিশ । ধৃত যুবকের নাম ফিরোজ মিদ্যা(২৮) । তার বাড়ি মন্তেশ্বরের পুটশুড়ি এলাকায় । আজ শুক্রবার ভোরে পুটশুড়ি এলাকায় অভিযান চালিয়ে একটা টোটো থেকে প্রায় ৫ কেজি ৭০০ গ্রাম গোমাংস সহ তাকে গ্রেপ্তার করে পুলিশ । পুলিশ টোটোটি আটক করেছে ।
ধৃতকে আজ শুক্রবার কালনা মহকুমা আদালতে পেশ করা হলো তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে আবেদন জানানো হয়। অবৈধভাবে গোহত্যা করা হয়েছিল কিনা কিংবা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ।।

