• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মালদা গাজোলে এক ব্যক্তির রহস্যমৃত্যু, সাতসকালে ব্রিজের নিচ থেকে উদ্ধার নিথর দেহ 

Eidin by Eidin
August 26, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মালদা গাজোলে এক ব্যক্তির রহস্যমৃত্যু, সাতসকালে ব্রিজের নিচ থেকে উদ্ধার নিথর দেহ 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৬ আগস্ট : মালদা গাজোলে এক ব্যক্তির রহস্যজনকভাবে মারা গেছেন । আজ বুধবার সকালে গাজোল থানার অন্তর্গত কসবা এলাকার খাড়ির ব্রিজের নিচে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা । পরে গাজোল থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় । জানা গেছে,মৃতের নাম নন্দ দাস(৫৫) । গাজোল থানার অন্তর্গত সরকার পাড়া এলাকার পালপাড়া গ্রামের বাসিন্দা । পেশায় দিনমজুর। তাঁর মৃত্যুর কারন নিয়ে ধন্দ্বে পরিবার পরিজন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । 

গাজোল-১  গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ কুমার সরদার জানান,আজ সাতসকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের খবর পান। খবর পেয়ে ছুটে এসে দেখতে পান এক ব্যক্তি ব্রিজের নিচে পড়ে রয়েছেন ।  মৃত ওই ব্যক্তি তার এলাকারই বাসিন্দা বলে জানান তিনি । উপপ্রধান জানিয়েছেন,মৃত নন্দ দাস বেশ কিছুদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। কোনভাবে ওই ব্রিজ থেকে পড়ে গিয়ে মারা গিয়েছেন বলে অনুমান তার ।

স্থানীয় এক মহিলার অভিযোগ, বটতলী এলাকায় চলছে মদের রমরমা ব্যবসা। ছোট থেকে বড় সকলেই  মদের নেশায় আসক্ত হচ্ছে । মৃত ব্যক্তিও মদের নেশায় আসক্ত ছিলেন । অনান্য দিনের মত মঙ্গলবার সন্ধ্যাতেও তিনি বাড়ি থেকে বেরিয়ে যান । তারপর আর তিনি বাড়ি ফেরেননি । সম্ভবত মদ্যপ অবস্থাতে বাড়ি ফিরতে গিয়ে ওই খাড়ির ব্রিজের নিচে পড়ে মারা যান ওই ব্যক্তি,বলে মনে করছেন তিনি । পুলিশ দেহ ময়না তদন্তের জন্য মৃতদেহটি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে । পুলিশ জানিয়েছে,ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।। 

Tags: GajolaMaldamysteriously DeathWestbengal
Previous Post

ইসলামাবাদের হাসপাতালে অগ্নিকান্ডে ১৫ নবজাতকের জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু 

Next Post

রংপুরের পর এবারে চাঁদপুর, স্ত্রী ও দুই নাবালক সন্তানসহ  নিখোঁজ হয়ে গেলেন হিন্দু ব্যবসায়ী  

Next Post
রংপুরের পর এবারে চাঁদপুর, স্ত্রী ও দুই নাবালক সন্তানসহ  নিখোঁজ হয়ে গেলেন হিন্দু ব্যবসায়ী  

রংপুরের পর এবারে চাঁদপুর, স্ত্রী ও দুই নাবালক সন্তানসহ  নিখোঁজ হয়ে গেলেন হিন্দু ব্যবসায়ী  

No Result
View All Result

Recent Posts

  • রংপুরের পর এবারে চাঁদপুর, স্ত্রী ও দুই নাবালক সন্তানসহ  নিখোঁজ হয়ে গেলেন হিন্দু ব্যবসায়ী  
  • মালদা গাজোলে এক ব্যক্তির রহস্যমৃত্যু, সাতসকালে ব্রিজের নিচ থেকে উদ্ধার নিথর দেহ 
  • ইসলামাবাদের হাসপাতালে অগ্নিকান্ডে ১৫ নবজাতকের জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু 
  • নদীয়ার চাপড়ায় ভেড়াকে ধর্ষণ ! গ্রেপ্তার অভিযুক্ত এলেম মোল্লা নামে এক যুবক 
  • “শুধু একটি পরিবার নয়, আমাদের বংশ নিশ্চিহ্ন করে দিল” : কাঁদতে কাঁদতে বললেন রংপুরে সপরিবারে খুন হওয়া গণপতি চক্রবর্তীর দাদা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.