এইদিন ওয়েবডেস্ক,সীতাপুর,২৪ আগস্ট : উত্তর প্রদেশের সীতাপুর জেলার মাহমুদাবাদ কোতোয়ালি থানায় একটি অদ্ভুত ত্রিকোণ প্রেমের মামলা সামনে এসেছে, যেখানে এক বিবাহিত মহিলা তাঁর স্বামী এবং প্রেমিকের সঙ্গে থাকার অনুমতি চেয়েছেন।মহিলাটি পুলিশকে জানান যে, দিনের বেলা আমার স্বামী কাজে যান এবং তখন আমার প্রেমিক আমার সাথে থাকে । রাতে আমার প্রেমিক কাজে যায় এবং তখন আমার স্বামী আমার সাথে থাকেন। এ কথা শুনে পুলিশ ক্ষুব্ধ হয়েছিল ।
এই মামলার বিশেষত্ব হলো, শুধু মহিলাটিই নন, তাঁর স্বামী ও প্রেমিকও একসঙ্গে থানায় গিয়ে লিখিত আবেদন জমা দিয়েছেন। তিনজনই পারস্পরিক সম্মতিতে একসঙ্গে থাকতে চান। কিন্তু জানা গেছে, পরিবারের সদস্যদের বিরোধিতার কারণে তাঁরা পুলিশের সাহায্য চেয়েছেন। তবে স্বামীর বাবা ও তাঁর দুই বোন এতে রাজি নন। তাই তাঁরা এর তীব্র বিরোধিতা করেছেন।
যেকারণে শুভম বর্মা, তার স্ত্রী অঞ্জু এবং নিতিন বিশ্বকর্মা, এই তিনজনই একসঙ্গে কোতোয়ালি থানায় এসেছিলেন। জানা গেছে, ওই তিনজন পুলিশ কর্মকর্তাদের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন, যেখানে তাঁরা পরিবারের সদস্যদের তাঁদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ না করার নির্দেশ দিতে অনুরোধ করেছেন।
জানা গেছে, ওই তিনজন পুলিশকে জানিয়েছেন যে তাঁরা পারস্পরিক সম্মতিতে একই বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা তিনজন পুলিশকে তাঁদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করার জন্য অনুরোধ করেছেন, কারণ পারিবারিক বিরোধিতার কারণে তাঁরা সমস্যার সম্মুখীন হচ্ছেন।।
