এইদিন ওয়েবডেস্ক,মহারাষ্ট্র,২২ আগস্ট : মহারাষ্ট্রের জাওয়ালির জেলা পরিষদ উর্দু স্কুলের ৫৩ বছর বয়সী শিক্ষক সৈয়দ শামশাদবানো খায়রাতালি “ককরোচ জনতা পার্টি”র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। লাতুরের আওসা থানায় দায়ের করা ওই এফআইআর-এ তিনি অভিজিৎ দীপকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলেছেন।
সৈয়দ শামশাদবানো খায়রাতালি অভিযোগগুলোর মধ্যে রয়েছে : স্কুল চলাকালীন সময়ে অনুমতি ছাড়া সরকারি স্কুলে প্রবেশ করা। ছাত্রছাত্রীদের মাঝে বসে তাদের জিজ্ঞাসাবাদ করা, সেই ঘটনার ভিডিও ধারণ করা এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্লাস ও দাপ্তরিক/শিক্ষামূলক কাজে বিঘ্ন ঘটানো ।মানহানিকর দাবি করা (যেমন, হাজিরা বাড়ানোর জন্য অন্য স্কুল থেকে ছাত্রছাত্রী আনা হয়েছিল) এবং শিক্ষকদের বরখাস্ত করার হুমকি দেওয়া।
অভিযোগের ভিত্তিতে অভিজিৎ দীপকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৩২ (সরকারি কর্মচারীকে তার দাপ্তরিক কর্তব্য পালনে বাধা দেওয়ার জন্য আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগ), ৩২৯(৩) (বাড়িতে অনধিকার প্রবেশ), ৩৫১(২) (অপরাধমূলক ভীতি প্রদর্শন) এবং ৩৫৬(২) (অপরাধমূলক মানহানি) ধারায় এফআইআর নথিভুক্ত করেছে লাতুরের আওসা থানার পুলিশ ।।
