• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“একদম বিচলিত হবেন না” : অন্নপূর্ণা যোজনার অনুদান না পেয়ে হাহুতাশ করা মহিলাদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ; পাশাপাশি বিরোধীদের উদ্দেশ্যে তাঁর বার্তা : “মিডিয়ার ক্যামেরার সামনে লোক জড়ো করে লেকচার দিলেও শুভেন্দু অধিকারী মাথা নত করার লোক নয়” 

Eidin by Eidin
August 22, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“একদম বিচলিত হবেন না” : অন্নপূর্ণা যোজনার অনুদান না পেয়ে হাহুতাশ করা মহিলাদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ; পাশাপাশি বিরোধীদের উদ্দেশ্যে তাঁর বার্তা : “মিডিয়ার ক্যামেরার সামনে লোক জড়ো করে লেকচার দিলেও শুভেন্দু অধিকারী মাথা নত করার লোক নয়” 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ আগস্ট : অন্নপূর্ণা যোজনার অনুদান না মেয়ে অনেক জায়গায় মহিলাদের হাহুতাশ করতে দেখা যাচ্ছে৷ তাদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের বললেন, ‘একদম বিচলিত হবেন না । প্রকৃত যোগ্যরা ঠিক অনুদান পাবেন৷’ পাশাপাশি বিরোধী দলগুলির উদ্দেশ্যে তিনি বলেন,’মিডিয়ার ক্যামেরার সামনে ২০ জন,৫০ জন, ১০০ জন লোক জড়ো করে লেকচার দিলেও শুভেন্দু অধিকারী মাথা নত করার লোক নয়।’ 

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা।শুক্রবারও একাধিক জেলায় রাস্তা ও রেলপথ অবরোধ, প্রশাসনিক দফতরে বিক্ষোভ এবং তালা ঝোলানোর মতো ঘটনা ঘটেছে। শিয়ালদহ-বারাসত শাখার বিরাটি স্টেশনে দীর্ঘক্ষণ রেলপথ অবরোধ করেন একদল মহিলা। অন্য দিকে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, উত্তর ২৪ পরগনা-সহ একাধিক জেলায় প্রশাসনিক দফতরের সামনে বিক্ষোভের খবর পাওয়া গিয়েছে। 

নন্দীগ্রামের বয়াল-২ গ্রাম পঞ্চায়েতের গোপালচকে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভের সময় এক বিজেপি নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, ওই নেতা বাড়িতে না থাকায় তাঁর পরিবর্তে এক বিজেপি কর্মীর উপর হামলা হয়। আহত ওই কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পটাশপুরে বিডিও অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভের অভিযোগ উঠেছে। নন্দকুমার, দাঁতন, বেলদা, বড়জোড়া, বিষ্ণুপুর, শালতোড়া এবং পুরুলিয়া শহরেও বিক্ষোভ ও অবরোধ হয়েছে বলে জানা গিয়েছে।

এছাড়া, নদিয়ার কল্যাণী ও চাকদহেও ক্ষোভ প্রকাশ করেন মহিলারা। তাঁদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার পোর্টালে আবেদন প্রথমে অনুমোদিত দেখালেও পরে ‘Under Process’ স্ট্যাটাস দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের তুফানগঞ্জ-১ ব্লক অফিসে তালা দেওয়ার পাশাপাশি ক্রান্তি, ময়নাগুড়ি, আলিপুরদুয়ার, মাটিগাড়া ও তপনেও বিক্ষোভের খবর এসেছে। বালুরঘাটের কাছে সমীক্ষার কাজে যুক্ত এক অঙ্গনওয়াড়ি কর্মীকেও আটকে রাখার অভিযোগ উঠেছে। বিক্ষোভকারী মহিলাদের দাবি, দ্রুত তাঁদের অ্যাকাউন্টে প্রাপ্য অর্থ পাঠাতে হবে এবং কেন টাকা আটকে রয়েছে, তা স্পষ্ট করতে হবে। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন এলাকায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন।

সোশাল মিডিয়া খুললেই এখন হট টপিক অন্নপূর্ণা যোজনা। রাস্তাঘাটে, বাসে-ট্রেনে মহিলাদের একাংশের মুখে মুখে চর্চা। আর এই আবহে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে আসরে নেমেছে বিরোধীরা। 

এদিন ভবানীপুরে দাঁড়িয়ে আরও একবার মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন যে,’জুনে ২৮ লক্ষ মা-বোনেদের টাকা দিয়েছি। জুলাইতে অন্নপূর্ণার টাকা পেয়েছেন ১ কোটি ১৯ লক্ষ মহিলা, এমাসে অর্থাৎ আগস্টে ১ কোটি ৪৫ লক্ষের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। যাঁরা অল্প ভাতার উপর নির্ভর করেন, যাঁরা প্রকৃত হকদার, আরও ২০-৩০ লক্ষ যোগ্য মহিলার জন্য টাকা লাগলে, আমি দেওয়ার ব্যবস্থা করব।’ সেই সঙ্গে হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, ‘ধমক চমক দিয়ে, রিল বানিয়ে, মিডিয়া ট্রায়াল করে ২০ জন লোককে রাস্তায় নামিয়ে লাভ হবে না। হেরে যাওয়া তৃণমূলের বুদ্ধি চলবে না।’ 

পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারকে এদিন তুলোধুনো করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তিনি বলেন, ‘বড় বড় কথা বলে সোশাল মিডিয়ায় প্রচার যারা করছে, আমি বলব বিচলিত হবেন না। মাত্র ৫০০ টাকা দিতে ২০২১ সালে কতদিন সময় নিয়েছিল, মনে আছে তো? বেছে বেছে বিজেপি মহিলাদের বাদ দেওয়া হয়েছিল। যারা বিজেপি করার জন্য বিগত সরকারের আমলে বঞ্চিত হয়েছেন, এই সরকার তাদের অগ্রাধিকার দেবে, আর্থিক ভাবে দুর্বলদের অগ্রাধিকার দেওয়া হবে। অনুগ্রহ করে মিডিয়ায় দাঁড়িয়ে লেকচার দেবেন না, শুভেন্দু অধিকারী মাথা নত করার মানুষ নয়।’  তিনি আশ্বাস দেন, ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করা আরও যারা যোগ্য আছেন, একজন যোগ্যও অন্নপূর্ণার টাকা পেতে বাকি থাকবেন না। মুখ্যমন্ত্রী বলেন, ‘ভাই শুভেন্দুর উপর বিশ্বাস-ভরসা রাখুন।’ তিনি জানান, তাঁর বিধানসভায় এলাকা ভবানীপুরেই শুধু ১৭ হাজার যোগ্য উপভোক্তা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন।

এদিন ভবানীপুরে দাঁড়িয়েই ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালনের পরিকল্পনাও বাতলে দেন। তিনি জানান, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনেই পশ্চিমবঙ্গে পালন হবে ‘অন্নপূর্ণা দিবস’। জেলায় জেলায় অন্নপূর্ণা প্রাপকরা জড়ো হবে। ১ লক্ষ অন্নপূর্ণাকে নিয়ে সভা করার কথাও আগাম জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।।

Tags: AnnopurnaYojonaCM Suvendu AdhikaryKolkataWestbengal
Previous Post

ছেলে ভালো চাকুরে, স্বামীর TV দোকান, ২ তলা বাড়ি, নিজে তৃণমূলের নেত্রী : অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিষ্ণুপুর BDO অফিসের সামনে কেঁদে ভাঁসানো মহিলার সম্পর্কে চাঞ্চল্যকর দাবি সোশ্যাল মিডিয়ায়

Next Post

“ককরোচ জনতা পার্টি”র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন লাতুরের উর্দু স্কুলের একজন শিক্ষক 

Next Post
“ককরোচ জনতা পার্টি”র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন লাতুরের উর্দু স্কুলের একজন শিক্ষক 

"ককরোচ জনতা পার্টি"র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন লাতুরের উর্দু স্কুলের একজন শিক্ষক 

No Result
View All Result

Recent Posts

  • নেসলে, পেপসিকো, কোকা- কোলা প্রভৃতি একাধিক বৃহৎ কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল এফএসএসএআই ; নোটিশ দিয়ে পণ্য বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি 
  • ‘সীমান্তে শান্তি থাকলেই সুসম্পর্ক তৈরি হবে’: চীনের প্রতি এস জয়শঙ্করের স্পষ্ট বার্তা 
  • “ককরোচ জনতা পার্টি”র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন লাতুরের উর্দু স্কুলের একজন শিক্ষক 
  • “একদম বিচলিত হবেন না” : অন্নপূর্ণা যোজনার অনুদান না পেয়ে হাহুতাশ করা মহিলাদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ; পাশাপাশি বিরোধীদের উদ্দেশ্যে তাঁর বার্তা : “মিডিয়ার ক্যামেরার সামনে লোক জড়ো করে লেকচার দিলেও শুভেন্দু অধিকারী মাথা নত করার লোক নয়” 
  • ছেলে ভালো চাকুরে, স্বামীর TV দোকান, ২ তলা বাড়ি, নিজে তৃণমূলের নেত্রী : অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিষ্ণুপুর BDO অফিসের সামনে কেঁদে ভাঁসানো মহিলার সম্পর্কে চাঞ্চল্যকর দাবি সোশ্যাল মিডিয়ায়
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.