• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

তৃণমূল নেতার ভাই পাকিস্তানের গুপ্তচর ! আইএসআই যোগ সন্দেহে ইসলামপুরে ফজলে রাব্বি সিদ্দিকী নামে ওই টিএমসি নেতার ভাইকে গ্রেপ্তার করেছে এসটিএফ  

Eidin by Eidin
August 21, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
তৃণমূল নেতার ভাই পাকিস্তানের গুপ্তচর ! আইএসআই যোগ সন্দেহে ইসলামপুরে ফজলে রাব্বি সিদ্দিকী নামে ওই টিএমসি নেতার ভাইকে গ্রেপ্তার করেছে এসটিএফ  
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,উত্তর দিনাজপুর,২১ আগস্ট : পালাবদলের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় পাকিস্তানের গুপ্তচর সন্দেহে একের পর এক গ্রেপ্তারির ঘটনা ঘটছে । কোথাও কোথাও ধৃতদের সঙ্গে পূর্বতন শাসকদল তৃণমূল কংগ্রেসের যোগসূত্রের খবর মিলছে । পূর্ব বর্ধমান,কোচবিহারের পর এবারে উত্তর দিনাজপুরে পাকিস্তানের গুপ্তচর সন্দেহে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে ধরা পড়ল এক ব্যক্তি । ধৃতকে ফজলে রাব্বি সিদ্দিকী নামে চিহ্নিত করেছে পুলিশ । বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের ইসলামপুরের আগডিমটিখন্তি পঞ্চায়েতের পাটাগোরা গ্রামের বাড়ি থেকে তাকে পাকড়াও করা হয় । এসটিএফ এসআই মনোজিত দাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।  জানা গেছে,ফজলে রাব্বি সিদ্দিকী তৃণমূলের ইসলামপুর ব্লকের প্রাক্তন সভাপতি জাকির হোসেনের ভাই । 

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি কোচবিহার থেকে পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআই- এর কাছে সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে  তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই মামলার তদন্তে ফজলে রাব্বি সিদ্দিকীর সঙ্গে কোনও যোগসূত্র মিলেছে কি না, তা খতিয়ে দেখতেই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ধৃতের বিরুদ্ধে চা বাগান ও একাধিক কৃষিজমি বেআইনিভাবে দখলের অভিযোগও রয়েছে। প্রায় চার বছর আগে মাটিকুণ্ডায় এক যুবক খুনের ঘটনাতেও তাঁর নাম জড়িয়েছিল বলে জানা গিয়েছে। তার বিরুদ্ধে সাপের বিষ বিক্রির অভিযোগ উঠেছে । যদিও ঠিক কোন অভিযোগের ভিত্তিতে এসটিএফ তাঁকে গ্রেপ্তার করেছে, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্পষ্ট নয়। এর আগে বর্ধমান শহর ও গোয়ালপোখরেও পাকিস্তান-যোগের অভিযোগে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। ফলে উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের আগে ফের এক ব্যক্তিকে এসটিএফের গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।।

Tags: IslampurNorth DinajpurPakistani SpyWestbengal
Previous Post

“আমি খুব লজ্জিত; সেনাবাহিনীকে অপমান করার কোনো উদ্দেশ্য আমার ছিল না” : লাদাখে ভাইরাল ‘জেন জি’ মহিলা সৈন্যদের কাছে ক্ষমা চাইলেন 

Next Post

খুলনার দশম শ্রেণির হিন্দু ছাত্রীকে স্কুলের শৌচাগারে হাত-পা-মুখ বেঁধে গনধর্ষণ,বরাত জোরে প্রাণে বেঁচে গেছে মেয়েটি 

Next Post
খুলনার দশম শ্রেণির হিন্দু ছাত্রীকে স্কুলের শৌচাগারে হাত-পা-মুখ বেঁধে গনধর্ষণ,বরাত জোরে প্রাণে বেঁচে গেছে মেয়েটি 

খুলনার দশম শ্রেণির হিন্দু ছাত্রীকে স্কুলের শৌচাগারে হাত-পা-মুখ বেঁধে গনধর্ষণ,বরাত জোরে প্রাণে বেঁচে গেছে মেয়েটি 

No Result
View All Result

Recent Posts

  • “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ফলক ভাঙা অতি বাম ও নকশালদের পরিকল্পিত চক্রান্ত” : এবিভিপি 
  • সম্পূর্ণ “বন্দেমাতরম” গানের বিরোধিতা করলেন অভিনেত্রী আয়েশা সুলতানা ওরফে শর্মিলা ঠাকুর
  • খুলনার দশম শ্রেণির হিন্দু ছাত্রীকে স্কুলের শৌচাগারে হাত-পা-মুখ বেঁধে গনধর্ষণ,বরাত জোরে প্রাণে বেঁচে গেছে মেয়েটি 
  • তৃণমূল নেতার ভাই পাকিস্তানের গুপ্তচর ! আইএসআই যোগ সন্দেহে ইসলামপুরে ফজলে রাব্বি সিদ্দিকী নামে ওই টিএমসি নেতার ভাইকে গ্রেপ্তার করেছে এসটিএফ  
  • “আমি খুব লজ্জিত; সেনাবাহিনীকে অপমান করার কোনো উদ্দেশ্য আমার ছিল না” : লাদাখে ভাইরাল ‘জেন জি’ মহিলা সৈন্যদের কাছে ক্ষমা চাইলেন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.