• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“টুকরে টুকরে গ্যাং”-এর দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে  রুখে দাঁড়ানোর জন্য “অন্নপূর্ণা যোজনা বাহিনী” গড়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

Eidin by Eidin
August 18, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“টুকরে টুকরে গ্যাং”-এর দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে  রুখে দাঁড়ানোর জন্য “অন্নপূর্ণা যোজনা বাহিনী” গড়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ আগস্ট : “টুকরে টুকরে গ্যাং”-এর দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে  রুখে দাঁড়ানোর জন্য “অন্নপূর্ণা যোজনা বাহিনী” গড়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । আজ মঙ্গলবার ধনধান্য অডিটোরিয়ামে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান করেন মুখ্যমন্ত্রী। উত্তর কলকাতার অন্নপূর্ণা নিয়ে সম্মান জ্ঞাপনের পর দক্ষিণ কলকাতার সম্মান জ্ঞাপন অনুষ্ঠান করেন। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর মুখেও উঠে আসে টুকরে টুকরে গ্যাংয়ের কথা। 

মুখ্যমন্ত্রী উপস্থিত অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের উদ্দেশ্যে বলেন,‘আপনারা অন্নপূর্ণা যোজনা বাহিনী নামে একটা সংগঠন তৈরি করুন৷ যাতে আগামী দিনে মহিলাদের উপর কোনো রকম অবিচার, অত্যাচার হলে আপনারা মা-বোনেদের পাশে দাঁড়াতে পারেন ৷ এবং “টুকরে টুকরে গ্যাং”, যারা দেশের মধ্যে থেকে দেশকে দুর্বল করতে চায়, আমাদের স্বদেশ প্রেম ও জাতীয়তাবাদে আঘাত করতে চায়, তাদের বিরুদ্ধে আপনারা মা মাতঙ্গিনী হাজরার মতো অথবা রানী রাসমনির মত অথবা রাণী শিরোমণির মত অথবা বিনা দাসের মতো অথবা প্রীতিলতা ওয়াদ্দেদারের মত বীরঙ্গনার ভূমিকা নেবেন । দেশমাতৃকা, রাষ্ট্র, দেশের সংস্কৃতি,বাঙালি সংস্কৃতি এবং আমাদের ঐতিহ্যকে রক্ষা করবেন ।’

       এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন কলকাতা পুলিশে প্রতিটি থানায় এবার দু’টি করে বাহিনী থাকবে । মাতঙ্গিনী বাহিনী এবং রানি রাসমণি বাহিনী। বাংলার দুই ঐতিহাসিক বীরাঙ্গনার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বাহিনী দু’টির নাম রাখা হচ্ছে, ‘মাতঙ্গিনী হাজরা উইমেন এসপিআরএফ ব্যাটালিয়ন’ এবং ‘রানি শিরোমণি উইমেন এসপিআরএফ ব্যাটালিয়ন’। 

পূর্ব ঘোষণা মতই গতকাল থেকে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার মাসিক ৩০০০ সরকারি অনুদান ঢুকতে শুরু করেছে । মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। চলছে উপভোক্তাদের নথি যাচাই। ইতিমধ্যেই ১ কোটি ৬২ লক্ষ নথি যাচাই শেষ হয়ে গিয়েছে। ১৯ অগাস্ট ফের খুলবে অন্নপূর্ণা পোর্টাল, ২০ অগাস্ট পর্যন্ত মিলবে টাকা ।

বিগত দু’মাস অন্নপূর্ণা যোজনার অনুদান না পেয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গিয়েছিল । তাই আগামী সেপ্টেম্বর থেকে সরকারি অনুদান কবে মিলবে সেটাও এদিন স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন,’প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহের আপনাদের কারোর কাছে যেতে হবে না। মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকবে ।’কোন টেকনিক্যাল সমস্যা হলে স্থানীয় মহিলা মোর্চা নেতৃত্বদের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।।

#

#

Tags: Annapurna Yojana BahiniCM Suvendu AdhikariKolkataTukre Tukre GangWestbengal
Previous Post

ভারতের সেনাপ্রধানকে সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দিয়ে সম্মানিত করল নেপাল 

Next Post

ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন ঋষভ পন্থ ; এই কৃতিত্ব অর্জনকারী প্রথম ভারতীয় ব্যাটসম্যান 

Next Post
ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন ঋষভ পন্থ ; এই কৃতিত্ব অর্জনকারী প্রথম ভারতীয় ব্যাটসম্যান 

ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন ঋষভ পন্থ ; এই কৃতিত্ব অর্জনকারী প্রথম ভারতীয় ব্যাটসম্যান 

No Result
View All Result

Recent Posts

  • সন্দেহজনক ভুয়ো বৈদেশিক অনুদান চিহ্নিত করতে দেশব্যাপী ব্যাপক যাচাই অভিযান শুরু করেছে আয়কর দপ্তর ; সন্দেহের তালিকায় প্রায় ৩৯৪টি প্রতিষ্ঠান
  • তারাপীঠের অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিক ও তার বাবা 
  • ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন ঋষভ পন্থ ; এই কৃতিত্ব অর্জনকারী প্রথম ভারতীয় ব্যাটসম্যান 
  • “টুকরে টুকরে গ্যাং”-এর দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে  রুখে দাঁড়ানোর জন্য “অন্নপূর্ণা যোজনা বাহিনী” গড়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • ভারতের সেনাপ্রধানকে সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দিয়ে সম্মানিত করল নেপাল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.