এইদিন ওয়েবডেস্ক,আহমেদাবাদ,১৬ আগস্ট : রাজস্থানের যোধপুরের ১৫ ও ১৭ বছর বয়সী দুই হিন্দু কিশোরীকে হিন্দু নামে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে প্রেমের জালে ফাঁসিয়েছিল কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর বাসিন্দা লাভ জিহাদি আকিব আনসারি (২৪) এবং সৈয়দ ইব্রাহিম (২১) । তারা মেয়েদুটিকে বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে নিয়ে পালাচ্ছিল। কিন্তু গুজরাটের আহমেদাবাদে তাদের হাতেনাতে ধরে ফেলেন বজরং দলের সদস্যরা । ওই দুই জিহাদিকে চেপে ধরতেই তারা বলেছে,“আমরা হিন্দু মেয়েদের ৮ থেকে ১০ লাখ টাকায় বাংলাদেশে বিক্রি করি ।”
জানা গেছে,বেঙ্গালুরুর আকিব আনসারি ও সৈয়দ ইব্রাহিম হিন্দু নামে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে যোধপুরের দুই নাবালিকা হিন্দু মেয়ের সঙ্গে বন্ধুত্ব করে। তারা দু’জন যোধপুরে এসে মেয়ে দুটিকে নিয়ে বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে চড়েছিল । কিন্তু আহমেদাবাদে বজরং দলের হাতে ধরা পড়ে।
বজরং দল ট্রেনটি থামিয়ে তাদের খোঁজে পুরো ট্রেনে তল্লাশি চালায় এবং একজন পুরুষ ও একজন মেয়েকে ধরে ফেলে । তবে অন্য মেয়েটিকে নিয়ে পালিয়ে যায় দ্বিতীয় যুবক । পরে অবশ্য সেও ধরা পড়ে যায় ।
তাদের কাছে ‘আরিয়ান’ নামে একটি হিন্দু ছদ্মনামে একটি জাল ই-আধার কার্ড ছিল। আরপিএফ তাদের একজনের ফেলে দেওয়া একটি ফোনের মাধ্যমে তাকে শনাক্ত করে। ধরা পড়া জিহাদি স্বীকার করেছে যে সে বাংলাদেশে হিন্দু মেয়েদের ৮ থেকে ১০ লাখ টাকায় বিক্রি করে এবং এও বলেছে যে সে এখন পর্যন্ত পাঁচজন হিন্দু মেয়ের সঙ্গে এই কাজ করেছে।।
