• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

দিন কয়েকের মধ্যেই গ্যাসের সঞ্চয় শেষ, চুলায় হাঁড়ি চড়বে না বাংলাদেশিদের 

Eidin by Eidin
August 15, 2026
in আন্তর্জাতিক
দিন কয়েকের মধ্যেই গ্যাসের সঞ্চয় শেষ, চুলায় হাঁড়ি চড়বে না বাংলাদেশিদের 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১৫ আগস্ট : বাংলাদেশ বর্তমানে রান্নার গ্যাস ও বিদ্যুৎ সঙ্কটে ভুগছে ৷ গ্যাস ও বিদ্যুতের অভাবে অনেক কলকারখানা বন্ধ আছে বলে খবর । দিকে দিকে শ্লোগান উঠছে : “খাম্বা আছে কারেন্ট নেই/ চুলা আছে গ্যাস নেই/ বাহ্, আজব তারেক ভাই” । পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে দিন কয়েকের মধ্যেই বাংলাদেশের গ্যাসের সঞ্চয় শেষ হয়ে যাবে ৷ ফলে চুলায় হাঁড়ি চড়বে না বাংলাদেশিদের । যদিও এই পরিস্থিতিতে  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে গ্যাসের সংকট ‘কয়েক দিনের মধ্যে অনেকাংশে কমে’ আসবে বলে দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছেন ৷ জ্বালানি সংকটে সৃষ্ট জনদুর্ভোগের জন্য ‘দুঃখপ্রকাশও’ করেছেন সরকার প্রধান।

শনিবার ঢাকা-১৭ আসনে এক আলোচনা সভায় কথা বলছিলেন তারেক রহমান। তিনি বলেন, “কিছু দিন ধরে সমগ্র বাংলাদেশের মানুষ, বিশেষে মহানগর, শহর, উপজেলা ও জেলা শহরগুলোতে মানুষ বিদ্যুতের কষ্ট পাচ্ছে। আমি জানি দেশের বিভিন্ন এলাকায় মানুষ গ্যাসের কষ্ট পাচ্ছে। সিএনজি বলেন, এলপিজি বলেন, বিভিন্ন রকম গ্যাসের কষ্ট পাচ্ছে।

আমাদের এই মূল্যবান গ্যাসের একটি বড় অংশ আমাদেরকে বিদেশ থেকে আনতে হয়। জাহাজের মাধ্যমে এনে যে স্টোরেজে রাখতে হয়, সেই স্টোরেজের ব্যবস্থা মাত্র দুটি করে গিয়েছে ১৫ বছরের সেই ‘ফ্যাসিবাদ’। তাও এমনভাবে করে গিয়েছে, যেন তাদের লোকজন সেই সুবিধা পায়।”

পূর্বতন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে দায়ী করে তিনি বলেন, “আজ দুটি ভাসমান জাহাজের একটিতে হঠাৎ দুর্ঘটনা ঘটে যাওয়ায় গ্যাসের এই সমস্যা দেখা দিয়েছে। এরই মধ্যে কারিগরি ত্রুটি সারানো হয়েছে। আমি আশা করি, আগামী কয়েক দিনের মধ্যে এ সমস্যা অনেকাংশে কমে আসবে।“

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “সমগ্র বাংলাদেশের মানুষ বিদ্যুতের জন্য যে কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি।”

প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে এদিন মহাখালীর ওয়ারল্যাস টিএন্ডটি মাঠে দুঃস্থ ও অসুস্থদের আর্থিক সহায়তা দিতে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।।

Tags: BangladeshBlack OutLPG Gas Crisis
Previous Post

প্রেমিকের সঙ্গে ভিডিও কলে তুমুল বাকবিতন্ডার মাঝেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন বাংলাদেশি অভিনেত্রী রিধিকা রিধি 

Next Post

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে দেবদূত পাডিক্কালের দুর্দান্ত ও অপরাজিত ১৩১ রান, ভারত ২ উইকেটে ২৮৮ রান সংগ্রহ করেছে 

Next Post
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে দেবদূত পাডিক্কালের দুর্দান্ত ও অপরাজিত ১৩১ রান, ভারত ২ উইকেটে ২৮৮ রান সংগ্রহ করেছে 

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে দেবদূত পাডিক্কালের দুর্দান্ত ও অপরাজিত ১৩১ রান, ভারত ২ উইকেটে ২৮৮ রান সংগ্রহ করেছে 

No Result
View All Result

Recent Posts

  • বাঁচানো গেলনা ভাতারের বড়োপোসলা গ্রামের তরতাজা যুবক তন্ময় মাজিকে  
  • শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে দেবদূত পাডিক্কালের দুর্দান্ত ও অপরাজিত ১৩১ রান, ভারত ২ উইকেটে ২৮৮ রান সংগ্রহ করেছে 
  • দিন কয়েকের মধ্যেই গ্যাসের সঞ্চয় শেষ, চুলায় হাঁড়ি চড়বে না বাংলাদেশিদের 
  • প্রেমিকের সঙ্গে ভিডিও কলে তুমুল বাকবিতন্ডার মাঝেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন বাংলাদেশি অভিনেত্রী রিধিকা রিধি 
  • ব্রিটিশ পরিচালিত জামালপুর ও রায়না থানার দখল দাশরথি তা, জানুন পূর্ব বর্ধমানের এই মহান স্বাধীনতা সংগ্রামীর বীরত্বের কাহিনী
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.