• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে হিন্দু পড়ুয়াদের গোমাংস পরিবেশন ; পরিকল্পিত ভাবে ধর্মভ্রষ্ট করার অভিযোগ  

Eidin by Eidin
August 15, 2026
in আন্তর্জাতিক
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে হিন্দু পড়ুয়াদের গোমাংস পরিবেশন ; পরিকল্পিত ভাবে ধর্মভ্রষ্ট করার অভিযোগ  
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৫ আগস্ট : বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ে হিন্দু পড়ুয়াদের অজান্তে গোমাংস পরিবেশন করে পরিকল্পিতভাবে ধর্মভ্রষ্ট করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রাজধানী ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অডিটোরিয়ামে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ।ইচ্ছাকৃতভাবে দুপুরের খাবারে গরুর মাংস পরিবেশন করা হয় বলে অভিযোগ । বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থীদের সংসদ (জকসু)-এর পাঠাগার সম্পাদক ও ছাত্রদল নেতা রিয়াসাল রাকিবের উদ্যোগে আয়োজিত লাইব্রেরির শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘটনা ঘটেছে । 

জানা গেছে,অনুষ্ঠানে পরিবেশিত খাবারে গরুর মাংস রয়েছে কি না-এ বিষয়ে হিন্দু পড়ুয়ারা আয়োজকদের কাছে জানতে চেয়েছিলেন। তবে বিষয়টি জানতে চাইলেও আয়োজকদের পক্ষ থেকে খাবারে গরুর মাংস রয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দেওয়া হয়নি। পরে খাবার গ্রহণের পর বিষয়টি নিয়ে কয়েকজন হিন্দু শিক্ষার্থীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়। এ ঘটনায় কয়েকজন সনাতনী শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে তাদের অভিযোগ ও ক্ষোভের কথা তুলে ধরেছেন। তারা দাবি করেছেন, ধর্মীয় অনুভূতি ও খাদ্যাভ্যাসের বিষয়টি বিবেচনায় নিয়ে আয়োজকদের আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল। আয়োজক ইচ্ছাকৃত ভাবে হিন্দু পড়ুয়াদের ধর্মভ্রষ্ট করেছে । একই সঙ্গে বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, কোনো অনুষ্ঠানে খাবার পরিবেশনের ক্ষেত্রে অংশগ্রহণকারীদের ধর্মীয় ও ব্যক্তিগত খাদ্যসংক্রান্ত বিষয়গুলোকে সম্মান করা আয়োজকদের দায়িত্ব। বিশেষ করে খাবারে গরুর মাংস রয়েছে কি না-এমন প্রশ্নের পরও যদি আয়োজকদের পক্ষ থেকে স্পষ্ট তথ্য না দেওয়া হয়ে থাকে, তাহলে বিষয়টি আরও উদ্বেগের।ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা অভিযোগটির সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট আয়োজকদের যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।।

Tags: BangladeshJagannath University
Previous Post

আত্মনির্ভর ভারতের মুকুটে আরেকটি পালক: রিলায়েন্স ও  রোলস-রয়েস দেশীয়ভাবে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করবে

Next Post

দিল্লিতে হিন্দু কিশোরকে নৃশংসভাবে কুপিয়ে ও গুলি করে খুন করল আমান মোল্লা ও তার দলবল  

Next Post
দিল্লিতে হিন্দু কিশোরকে নৃশংসভাবে কুপিয়ে ও গুলি করে খুন করল আমান মোল্লা ও তার দলবল  

দিল্লিতে হিন্দু কিশোরকে নৃশংসভাবে কুপিয়ে ও গুলি করে খুন করল আমান মোল্লা ও তার দলবল  

No Result
View All Result

Recent Posts

  • দিল্লিতে হিন্দু কিশোরকে নৃশংসভাবে কুপিয়ে ও গুলি করে খুন করল আমান মোল্লা ও তার দলবল  
  • বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে হিন্দু পড়ুয়াদের গোমাংস পরিবেশন ; পরিকল্পিত ভাবে ধর্মভ্রষ্ট করার অভিযোগ  
  • আত্মনির্ভর ভারতের মুকুটে আরেকটি পালক: রিলায়েন্স ও  রোলস-রয়েস দেশীয়ভাবে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করবে
  • “তুমি এখন বাংলাদেশে নেই, বুঝতে পারছো?” : চরম রেগে গিয়ে হাসান মিরাজকে সতর্ক করে দিলেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক
  • কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের পারিবারিক ট্রাস্টকে অবৈধভাবে জমি পাইয়ে দেওয়ার অভিযোগ  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.