এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম,১৪ আগস্ট : গতকালই । জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সতর্ক করে দিয়েছিল যে কুখ্যাত সন্ত্রাসবাদী গোষ্ঠী আল-কায়েদা বাংলাদেশে সক্রিয় সেল গঠনের মাধ্যমে তাদের ‘নেটওয়ার্ক’ সম্প্রসারণের চেষ্টা করছে৷ আর এই ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই বাংলাদেশের চট্টগ্রামের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে । ভয়াবহ বিস্ফোরণে বেশ কয়েকজন শ্রমিক দগ্ধ ও আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আজ শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় ভাটিয়ারীর একটি শিপইয়ার্ডে এই ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর আহত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরিত করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।তবে বিস্ফোরণের কারণ এবং হতাহতদের সঠিক সংখ্যার বিষয়ে কিছু জানায়নি বাংলাদেশি কর্তৃপক্ষ ।এ ঘটনায় শিপইয়ার্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে কাজ করছে বলে জানানো হয়েছে ।।
