• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আল কায়েদা বাংলাদেশে ‘নেটওয়ার্ক’ সম্প্রসারণের চেষ্টা করছে : জাতিসংঘ

Eidin by Eidin
August 13, 2026
in আন্তর্জাতিক
আল কায়েদা বাংলাদেশে ‘নেটওয়ার্ক’ সম্প্রসারণের চেষ্টা করছে : জাতিসংঘ
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক,১৩ আগস্ট : সন্ত্রাসবাদী গোষ্ঠী আল-কায়েদা বাংলাদেশে সক্রিয় সেল গঠনের মাধ্যমে তাদের ‘নেটওয়ার্ক’ সম্প্রসারণের চেষ্টা করছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘আল- কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা একিউআইএস’ একটি বিভক্ত গোষ্ঠী থেকে এখন আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনে পরিণত হচ্ছে। তারা বড় ইউনিটের পরিবর্তে ছোট ও ছড়িয়ে ছিটিয়ে থাকা সেলে কাজ করার পাশাপাশি লজিস্টিক ও আর্থিক নেটওয়ার্ক গড়ে তুলেছে।

২০২৫ সালের ১০ নভেম্বর দিল্লির লাল কেল্লার সামনের বোমা বিস্ফোরণের পেছনেও একিউআইএসের হাত ছিল। এছাড়া একিউআইএস বাংলাদেশে তাদের সেল প্রতিষ্ঠার উদ্দেশ্যে দেশটিকে ব্যবহার করার চেষ্টা করছে, এমন উদ্বেগও প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।নিরাপত্তা পরিষদের ‘অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম’ গেল ১০ অগাস্ট এই প্রতিবেদ প্রকাশ করেছে। এটি তাদের ৩৮তম প্রতিবেদন।

আল-কায়েদা এবং ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্ত (আইএসআইএল) সংক্রান্ত নিরাপত্তা পরিষদের এ দলটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, উভয় সন্ত্রাসী সংগঠনই দীর্ঘ বছর ধরে রাসায়নিক ও জৈব অস্ত্র তৈরির বিষয়ে গভীর আগ্রহ দেখিয়ে আসছে। তবে এখন পর্যন্ত তারা এ সংক্রান্ত কারিগরি চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে পারেনি।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের শেষ দিকে ভারতীয় কর্তৃপক্ষ এক ডাক্তারসহ তিন জনকে গ্রেপ্তার করেছিল, যারা আইএসআইএলের সঙ্গে জড়িত ছিল। জঙ্গি সংগঠনটির জন্য ‘রাইসিন’ নামে এক ধরনের রাসায়নিক বিষ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের। এছাড়া সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের রেখে যাওয়া বিভিন্ন রাসায়নিক দ্রব্য দখলের চেষ্টা করেছিল আইএসআইএল। এতে সহায়তার জন্য তারা একজন রসায়ন প্রকৌশলীকে অপহরণও করে।

দীর্ঘদিন গৃহযুদ্ধ চলার পর ২০২৪ সালে বিদ্রোহী গোষ্ঠীর কাছে পরাজিত হয়ে দেশ ছাড়েন বাসার আল আসাদ। আইএসআইএল গৃহযুদ্ধের সময় সিরিয়ার বিশাল এলাকায় দখল করে নিয়েছিল।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইএসআইএলের কার্যক্রম সম্পর্কে বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইএসআইএল এবং এর সাথে যুক্ত আঞ্চলিক নেটওয়ার্কগুলোর কার্যক্ষমতা হ্রাস পেয়েছে। তবে তারা বিক্ষিপ্ত সেল, উগ্রবাদে আগ্রহী ব্যক্তি, অনলাইন নিয়োগ এবং অনুপ্রাণিত নেটওয়ার্কগুলোর মাধ্যমে ঝুঁকি তৈরি করে চলেছে।

গত বছর ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বন্ডি বিচে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি করে ১৬ জনকে হত্যা করা হয়। সেখানেও তদন্তে দেখা গেছে,  সন্দেহভাজনরা আইএসআইএলের মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত ছিল এবং সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত অঞ্চলে ভ্রমণ করেছিল।।

Previous Post

বাংলার সরকারের তরফে অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকার সহায়তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ; কৃতজ্ঞতা জানালেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা  

No Result
View All Result

Recent Posts

  • আল কায়েদা বাংলাদেশে ‘নেটওয়ার্ক’ সম্প্রসারণের চেষ্টা করছে : জাতিসংঘ
  • বাংলার সরকারের তরফে অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকার সহায়তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ; কৃতজ্ঞতা জানালেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা  
  • সমুদ্রে মাছ ধরার সময় জেলের মুখ পেঁচিয়ে ধরল অক্টোপাস, ভাইরাল ভিডিও 
  • “আল্লাহ ভারতকে ধ্বংস করে দেবেন” :  হুমকি দিলেন সন্ত্রাসী হাফিজ সাঈদের “দাস” ইমরান খানের দলের নেতা শেখ রশিদ আহমেদ
  • স্বঘোষিত “মহারাজ” নগেন রায়ের ‘বঙ্গবিভূষণ’ সম্মান কেড়ে নিল রাজ্য সরকার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.