• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ফের মমতা ব্যানার্জিকে ঘিরে উঠল ‘চোর’ শ্লোগান 

Eidin by Eidin
August 11, 2026
in কলকাতা, রাজ্যের খবর
ফের মমতা ব্যানার্জিকে ঘিরে উঠল ‘চোর’ শ্লোগান 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১১ আগস্ট : উত্তর ২৪ পরগণা জেলার হালিশহরে মৃত দলীয় কর্মীর পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে । ‘চোর’ শ্লোগান তো ছিলই, তার পাশাপাশি মমতার গাড়ি লক্ষ্য করে ইঁট-জুতো-কাদা ছোড়ার অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে । সেই ঘটনার জের মিটতে না মিটতেই এবার কলকাতার শ্যামবাজারে দলীয় কর্মসূচি শেষ করে বাড়ি ফেরার পথে ফের ‘চোর’ শ্লোগানের মুখে পড়তে হল মমতা ব্যানার্জিকে । আজ মঙ্গলবার শ্যামবাজারে নেতাজির মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন সেরে ফেরার পথে মমতাকে উদ্দেশ করে বিজেপির কর্মী-সমর্থকরা “চোর হ্যায়, চোর হ্যায়, মমতা ব্যানার্জী চোর হ্যায়” স্লোগান তোলেন । যদিও প্রচুর পুলিশ-কর্মী মোতায়েন থাকায় আরবকোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে । 

আজ, বিপ্লবী ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন উপলক্ষে সরকারি ভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় । পাশাপাশি ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধাজ্ঞাপন।ও নেতাজি সুভাষ বসুকে অপমানের প্রতিবাদে ‘কালীঘাট তৃণমূলে’র তরফে কর্মসূচির আয়োজন করা হয়। মমতা ব্যানার্জির নেতৃত্বে শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশে জমায়েত করেন কালীঘাট তৃণমূলে’র নেতাকর্মীরা । 

কর্মসূচি সেরে মমতা ব্যানার্জি যখন সেখান থেকে ফিরছিলেন সেই সময় পথে আচমকা বিজেপির কর্মী-সমর্থকরা জড়ো হয়ে মমতাকে উদ্দেশ্য করে ‘চোর’ শ্লোগান তোলেন । রাস্তায় বসে পড়ে কেউ কেউ স্লোগান তোলেন, ‘চোর হ্যায়, চোর হ্যায়, মমতা ব্যানার্জী চোর হ্যায় ।’ উল্লেখ্য,হালিশহরে মমতাকে ঘিরে ‘চোর’ শ্লোগান দেওয়ার প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন,’চুরি করে রেখেছেন, চোর শ্লোগান তো শুনতেই হবে ।’।

Previous Post

‘অভয়া’র দেহ তড়িঘড়ি সৎকারে চাপ : পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে এবং সন্দীপ মুখার্জির বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের 

Next Post

২৬ আসনের মধ্যে মাত্র দু’জন সদস্য নিয়েই কালিয়াচক-২ পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হলেন বিজেপির অলোক মন্ডল, সমর্থন জানাল তৃণমূলের ১৩ এবং কংগ্রেসের ২ সদস্য

Next Post
২৬ আসনের মধ্যে মাত্র দু’জন সদস্য নিয়েই কালিয়াচক-২ পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হলেন বিজেপির অলোক মন্ডল, সমর্থন জানাল তৃণমূলের ১৩ এবং কংগ্রেসের ২ সদস্য

২৬ আসনের মধ্যে মাত্র দু'জন সদস্য নিয়েই কালিয়াচক-২ পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হলেন বিজেপির অলোক মন্ডল, সমর্থন জানাল তৃণমূলের ১৩ এবং কংগ্রেসের ২ সদস্য

No Result
View All Result

Recent Posts

  • ২৬ আসনের মধ্যে মাত্র দু’জন সদস্য নিয়েই কালিয়াচক-২ পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হলেন বিজেপির অলোক মন্ডল, সমর্থন জানাল তৃণমূলের ১৩ এবং কংগ্রেসের ২ সদস্য
  • ফের মমতা ব্যানার্জিকে ঘিরে উঠল ‘চোর’ শ্লোগান 
  • ‘অভয়া’র দেহ তড়িঘড়ি সৎকারে চাপ : পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে এবং সন্দীপ মুখার্জির বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের 
  • ওডিআই বিশ্বকাপে সরাসরি প্রবেশাধিকার পাবে না দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ 
  • সৌরভ গাঙ্গুলী ও তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলীকে প্রাণনাশের হুমকি ; বিগত ৬ মাস ধরে চিঠি আসছে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.