এইদিন ওয়েবডেস্ক,পাটনা,০৩ আগস্ট : জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর বিহারের বাঁকিপুরা আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী নীরজ কুমার সিনহাকে ১৯,০০০-এরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে বাঁকিপুরা আসনটি জয় করেছেন। এই আসনটি বিগত ৩০ বছর ধরে বিজেপির শক্ত ঘাঁটি ছিল এবং বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনের পদত্যাগের কারণে আসনটি শূন্য হয়েছিল।
ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, ৩২ দফার গণনায় প্রশান্ত কিশোর ১৯,২৪৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন, অন্যদিকে বিজেপির নীরজ কুমার সিনহা পেয়েছেন ৪৪,৭০০ ভোট। এই আসনে লড়াই হয় মূলত বিজেপি ও জন সুরজ পার্টির মধ্যে ।।
