আজ শনিবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে । ভিডিও-তে বাসযাত্রী প্রতিক্ষালয়ে কালো রঙ মাখা দুই যুবককে মরিয়াভাবে তাদের শরীর চুলকাতে দেখা যাচ্ছে । ইতিমধ্যে এক কিশোরীকে সেখানে আসতে দেখা যায় । মেয়েটি তার ওড়না খুলে মূলসহ তুলে আনা একটি গুল্মের শিকড়ে প্রথমে জড়ায় । তারপর ওড়না জড়ানো দিকটি ডান হাতে ধরে দুই যুবককে গুল্মটি দিয়ে চাবকাতে শুরু করে । মেয়েটিকে এও বলতে শোনা যায়,’এরপর থেকে আর কখনো মেয়েদের দিকে খারাপ নজরে দেখবি না তোরা । এখন থেকে সব মেয়েকে ম্যাডাম অথবা বোন মনে হবে তোদের ।
বলা হচ্ছে, ঘটনাটি উত্তরাখণ্ডের সাতৌলি গ্রামে ঘটেছে । অভিযুক্ত দুই যুবকের নাম মহম্মদ আরিফ ও মহম্মদ সালমান। তাদের বাড়ি মোরাদাবাদে । তারা আজ গাড়ি নিয়ে উত্তরাখণ্ডের সাতৌলি গ্রামে ঢুকে স্থানীয় স্থানীয় এক হিন্দু মেয়েকে হেনস্থা করছিল । মেয়েটি চিৎকার করে উঠলে গ্রামবাসীরা গাড়িটি ঘিরে ফেলে, দুজনকে ধরে ফেলে এবং মেয়েটিকে দিয়ে তাদের মাথায় পোড়া মোবিল ঢেলে জলবিছটি চিকিৎসা দেওয়া হয় ।
একজন এক্স ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন,’উত্তরাখণ্ডের সাতৌলি গ্রামে দুই ব্যক্তি একটি মেয়েকে হেনস্থা করছিল ।প্রাকৃতিক ভুঁসোকালি ব্যবহার করে দুজনের মুখই কালো করে দেওয়া হয় এবং এরপর বিছু বুটি বা স্টিংগিং নেটেল (Bichhu Booti or Stinging Nettle)নামক একটি গাছ দিয়ে তাদের আয়ুর্বেদিক চিকিৎসা করা হয়।’ তিনি লিখেছেন,’এই গাছটি কয়েক মাস না হলেও অন্তত কয়েক সপ্তাহের জন্য যৌনাকাঙ্ক্ষা নিরাময় করার ক্ষমতা রাখে। দেখুন, মেয়েটি কীভাবে গাছটি তুলে নিচ্ছেন, খেয়াল রাখছেন যেন তা তার নিজের ত্বকে না লাগে এবং তারপর সেটি দিয়ে তাদের পেটাচ্ছে ।’ সব শেষে তিনি লিখেছেন, ‘বিশেষ পরামর্শ: আপনি যদি পাহাড়ি অঞ্চলে থাকেন, তবে কখনও বিছু বুটি স্পর্শ করবেন না।’।
