• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বর্ধমানে গ্রেপ্তার কাশ্মীরের মোস্ট ওয়ান্টেড জৈশ-ই-মহম্মদ সন্ত্রাসী মহম্মদ হামিদ মণ্ডল ; মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার ছক ! 

Eidin by Eidin
July 31, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বর্ধমানে গ্রেপ্তার কাশ্মীরের মোস্ট ওয়ান্টেড জৈশ-ই-মহম্মদ সন্ত্রাসী মহম্মদ হামিদ মণ্ডল ; মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার ছক ! 
5
SHARES
74
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,৩১ জুলাই : বর্ধমান শহরের থেকে কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই- মহম্মদ-এর এক মোস্ট ওয়ান্ডেড সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের স্পেশাল টাক্স ফোর্স (এসটিএফ)৷ বহুদিন ধরে চলছিল তার খোঁজ। অবশেষে শহর বর্ধমানের অন্যতম জনবহুল এলাকা রেনেসাঁ হাউসিংয়ের জিম থেকে থেকে আজ শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয় । ধৃত সন্ত্রাসীর নাম মহম্মদ হামিদ মণ্ডল। 

এসটিএফ সূত্রে খবর, বর্ধমান শহরে লুকিয়ে থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরে হামলার ছক কষছিল সে। মুখ্যমন্ত্রীর গতিবিধির উপর নজর রাখার প্রমাণ মিলেছে ওই সন্ত্রাসবাদীর কাছে পাওয়া নথিতে ।ধৃতের কাছ থেকে মুখ্যমন্ত্রীর সফরসূচির খুঁটিনাটি বিবরণ উদ্ধার করা হয়েছে। স্পেশাল টাস্ক ফোর্স সূত্রের খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর লোকেশন, তাকে ফলো করার নির্দেশ, মোবাইল চার্ট ইত্যাদি উদ্ধার হয়েছে সসন্ত্রাসী  হামিদের কাছ থেকে। যাতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে । 

জানা গেছে,পুলওয়ামা সন্ত্রাসী হামলার অন্যতম চক্রী সাজ্জিদ ভাট-এর ঘনিষ্ঠ ধৃত সন্ত্রাসী হামিদ। ধৃতের মোবাইল, ডিজিটাল তথ্য এবং অন্যান্য নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সন্ত্রাসী নেটওয়ার্কের সঙ্গে তাঁর যোগাযোগের পরিধি জানার চেষ্টা চলছে । জানা গেছে, গ্রেপ্তারির পরে এদিনই হামিদকে বর্ধমান আদালতে তুলে পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে ৷ হেফাজতে নিয়ে এস টি এফ ওই সন্ত্রাসীকে কলকাতায় নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে ।। 

Tags: Terrorist ArrestedWestbengal
Previous Post

‘আমাদের এমএস ধোনি নেই’ : ইংল্যান্ড টেস্ট দলের নতুন কোচ স্টিফেন ফ্লেমিংকে সতর্ক করলেন মাইকেল ভন

Next Post

মরক্ক থেকে হাজার হাজার অবৈধ উদ্বাস্তু ঢুকে ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে স্পেনে, দেদার লুটপাট ও ভাঙচুর

Next Post
মরক্ক থেকে হাজার হাজার অবৈধ উদ্বাস্তু ঢুকে ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে স্পেনে, দেদার লুটপাট ও ভাঙচুর

মরক্ক থেকে হাজার হাজার অবৈধ উদ্বাস্তু ঢুকে ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে স্পেনে, দেদার লুটপাট ও ভাঙচুর

No Result
View All Result

Recent Posts

  • ব্রিটিশ নাগরিক হওয়া সত্ত্বেও অখিলেশ সরকারের জমানায় বেতন ও পেনশন তোলা মাওলানা শামসুল হুদা খানে সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি 
  • চিকিৎসার গাফিলতিতে নবজাতকের মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তপ্ত বর্ধমান 
  • গুসকরার বাগদি পাড়ায় ফেরি করতে গিয়ে বিশেষ চাহিদাসম্পন্ন যুবতীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার সময় পাকড়াও নদীয়ার হকার সেলিম সেখ 
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সঙ্গে দেখা করে কপালে চুম্বন করলেন সংযুক্ত আরব আমিরশাহির উপপ্রধানমন্ত্রী 
  • ‘৮০ বছর বয়সী যাজক চকলেটের লোভ দেখিয়ে শিশু কন্যাকে যৌন নিপীড়ন করেছে, উদভ্রান্ত মা তাকে ছুরিকাঘাত করেন’; সমাজকর্মী দিয়া সানার চাঞ্চল্যকর ভিডিও
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.