• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আমূল বদলে যাচ্ছে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব ক্লাসের পাঠ্যসূচি 

Eidin by Eidin
July 30, 2026
in কলকাতা, রাজ্যের খবর
আমূল বদলে যাচ্ছে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব ক্লাসের পাঠ্যসূচি 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩০ জুলাই : বদলের বাংলায় এবার বদলাতে চলেছে স্কুলের পাঠ্যসূচি । আমূল বদলে যেতে চলেছে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব ক্লাসের পাঠ্যসূচি । আজ বৃহস্পতিবার বিকাশ ভবনে সাংবাদিক বৈঠক করে পাঠ্যসূচি বদল নিয়ে বড়সড় আপডেট দিলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। তিনি বলেন,’আজকের উপযোগী করে গড়ে তোলার জন্য যে সিলেবাস প্রয়োজন, সেটা করা হবে। মাঝে মাঝেই এভাবে রিভিউ কমিটি তৈরি করা হয়ে থাকে, সেরকমই কমিটি তৈরি করা হয়েছে। কমিটির প্রথম পরিকল্পনা, ২০২৭-এ যে বই বেরবে, সেগুলি রিভিউ করা হবে। ২০২৮-এ শিক্ষানীতি অনুযায়ী সিলেবাস তৈরি হবে। কমিটি যা সুপারিশ করবে, সেই অনুযায়ী সিলেবাস তৈরি হবে।’ পড়াশোনা শেষে পড়ুয়াদের স্বনির্ভরমুখী করে তোলার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেই ওই কমিটি সিলেবাস তৈরি করছে বলে জানিয়েছেন তিনি ।

জানা যাচ্ছে, সিলেবাস সংশোধন ও পরিবর্তনের জন্য ইতিমধ্যেই সিলেবাস কমিটি তৈরি করেছে রাজ্য সরকার। সেই কমিটির সুপারিশ অনুযায়ী বদলাবে সিলেবাস। ২০২৭-এ যে পাঠ্যক্রম শুরু হবে, তাতেই পরিমার্জন করা সিলেবাস পাবে পড়ুয়ারা। আর ২০২৮ থেকে রাজ্যে জাতীয় শিক্ষানীতি কার্যকর হলে, সেই নীতিকে সামনে রেখে প্রথম শ্রেণী থেকে বদলে যাবে পাঠ্যসূচি । স্বভাবতই বদলে যাবে বই । 

২০২০ সালে কেন্দ্র জাতীয় শিক্ষানীতি পাশ করেছিল। কিন্তু সেসময় রাজ্যে বিরোধী তৃণমূল সরকার থাকায় তা লাগু হয়নি। এই নীতি অনুযায়ী, স্কুলস্তরে সিলেবাস হবে চাকরিমুখী অর্থাৎ বাস্তবে চাকরি পেতে যে সমস্ত তথ্য জানা প্রয়োজন, তাতে জোর দেওয়া হবে সিলেবাসে। একইসঙ্গে পড়ুয়াদের চাপ যাতে বেশি না হয়, নজর দেওয়া হবে তাতেও। পরীক্ষাব্যবস্থায় সেমিস্টার পদ্ধতি চালু হবে প্রতি ক্লাসে। বাংলার শিক্ষা পরিকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন সিলেবাস তৈরি হবে। ওয়াকিবহাল মহলের মত, স্কুলের পাঠ্যসূচি হতে চলেছে পুরোপুরি রাষ্ট্রবাদী। মুঘল বা ইসলামিক ইতিহাসের পুরোটাই বাদ যেতে পারে। আপাতত শুধুমাত্র দু, একটি সামান্য বদল করা হতে পারে কোনও কোনও শ্রেণির পাঠ্যসূচিতে । আর শিশুদের পাঠ্যপুস্তকে রামধনুর পরিবর্তে থাকবে না রঙধনু ।। 

Previous Post

মঙ্গলকোটে ২ কেজি গাঁজা সহ এক মাদক পাচারকারী গ্রেপ্তার 

Next Post

মেটা প্ল্যাটফর্মের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার; ফেসবুক থেকে প্রধানমন্ত্রী মোদীর ভিডিও সরিয়ে ফেলার ঘটনা তদন্তের জন্য কর্মকর্তাদের আবারও তলব করা হয়েছে 

Next Post
মেটা প্ল্যাটফর্মের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার; ফেসবুক থেকে প্রধানমন্ত্রী মোদীর ভিডিও সরিয়ে ফেলার ঘটনা তদন্তের জন্য কর্মকর্তাদের আবারও তলব করা হয়েছে 

মেটা প্ল্যাটফর্মের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার; ফেসবুক থেকে প্রধানমন্ত্রী মোদীর ভিডিও সরিয়ে ফেলার ঘটনা তদন্তের জন্য কর্মকর্তাদের আবারও তলব করা হয়েছে 

No Result
View All Result

Recent Posts

  • প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা তরুনীর বিরুদ্ধে জিরো এফআইআর দায়ের করল ইউপির নয়ডা পুলিশ  
  • মেটা প্ল্যাটফর্মের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার; ফেসবুক থেকে প্রধানমন্ত্রী মোদীর ভিডিও সরিয়ে ফেলার ঘটনা তদন্তের জন্য কর্মকর্তাদের আবারও তলব করা হয়েছে 
  • আমূল বদলে যাচ্ছে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব ক্লাসের পাঠ্যসূচি 
  • মঙ্গলকোটে ২ কেজি গাঁজা সহ এক মাদক পাচারকারী গ্রেপ্তার 
  • বাবা সিপিএম সমর্থক হওয়ায় পুরসভার সুইমিং পুলের দরজা বন্ধ করে দিয়েছিল তৃণমূল, কালনার জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাঁতারু সায়নী দাসের জন্য ফের সুইমিং পুল খুলে দিলেন বিজেপি বিধায়ক
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.