এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৭ জুলাই : আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের পুণ্য তিথিতে মালদার আদিনায় আদিনাথ মহাদেবের রুদ্রাভিষেক ঘিরে পূণ্যার্থীদের ঢল নামলো । হিন্দু সুরক্ষা সমিতির উদ্যোগে হুগলির তারকেশ্বর থেকে শোভাযাত্রা করে বিশাল শিবলিঙ্গ নিয়ে এসে বৈদিক বিধি মেনে মন্দিরে প্রতিষ্ঠা করা হয় । বাবা আদিনাথ শিবের এই মহোৎসব ও রুদ্রাভিষেক ঘিরে সকাল থেকেই দূর-দূরান্ত থেকে আসা অসংখ্য ভক্ত ও পুণ্যার্থীরা গঙ্গা বা নদী থেকে জল এনে বাবা আদিনাথের জলাভিষেক করেন । বেদোক্ত রুদ্রসূক্ত ও বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে মহাদেবের রুদ্রাভিষেক সম্পন্ন হয় ব৷ আজ আদিনাথ ধামে পুজোর পাশাপাশি বিশেষ ধর্মীয় আয়োজন করা হয়েছে ৷
মালদার আদিনায় বিতর্কিত আদিনা মসজিদের ৫০ মিটারের মধ্যেই রয়েছে প্রায় ৬৫০ বছরের পুরোনো আদিনাথ মহাদেবের মন্দিরটি ৷ প্রত্নতত্ত্ব বিভাগের তথ্য হিসাবে, ১৩৭৩ খ্রীষ্টপূর্বে সিকেন্দর শাহ এই মসজিদ তৈরী করে । তবে রাজ্যে সরকার পরিবর্তনের পূর্ব থেকেই এই স্থাপত্য ঘিরে শুরু হয় বির্তক। মূলতঃ স্থাপত্যের বিভিন্ন কারুকার্যে রয়েছে শিব বা আদিনাথের অস্তিত্ব। হিন্দু দেবদেবী ও বিভিন্ন হিন্দু প্রতীকের কারুকার্য। আর তারপর থেকেই এই স্থাপত্য ঘিরে শুরু হয় বির্তক। সনাতনীরা দাবী করেন এই স্থাপত্য সুপ্রাচীন আদিনাথ শিব মন্দির। বিষয়টি নিয়েয় হাইকোর্টে মামলাও চলছে । হিন্দুরা তাদের ঐতিহ্যবাহী মন্দিরটি ফিরিয়ে দেওয়ার আবেদন জানাচ্ছে ।
বিষয়টি একবার রাজ্যসভায় উত্থাপন করেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য । বিজেপি বিধায়ক তরুনজ্যোতি তিওয়ারি সম্প্রতি রাজ্য বিধানসভায় বলেন,’আদিনায় গিয়ে আমি মসজিদের কোনো চিহ্ন দেখতে পাইনি ।’ হিন্দু সুরক্ষা সমিতির নেতা গোস্বামী জানান এই স্থাপত্যে আদিনাথ বা শিব মূর্তি অস্তিত্ব রয়েছে। স্থাপত্যের বিভিন্ন কারুকার্যে প্রমান রয়েছে হিন্দু দেবদেবী। অর্থাৎ এই স্থাপত্য আদিনাথ পুরোন শিব মন্দির।
রাজ্যেব বিজেপি ক্ষমতায় আসার পরেই আদিনায় আদিনাথ মহাদেবের মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা ও শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের পুণ্য তিথিতে রুদ্রাভিষেক করার ঘোষণা করে । গত ২০ জুলাই তারকেশ্বর থেকে বিশাল শিবলিঙ্গ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে হিন্দু সুরক্ষা সমিতি । রবিবার রাতেই মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে মালদায় পৌঁছান হিন্দু সুরক্ষা সমিতির সদস্যরা। রাতে তারা শিবলিঙ্গ নিয়ে মালদা শহরের ঝলঝলিয়া ব্যারাক কলোনীর শিবমন্দিরে রাত্রিযাপন করেন। এরপর সোমবার সকালে শিব মন্দিরে পুজো অর্চনা করে বাবা আদিনাথের শিবলিঙ্গ নিয়ে যাত্রা করেন আদিনার উদ্দেশ্যে। আদিনায় পৌঁছে আজই মহা ধুমধামে রুদ্রাভিষেক করা হয় আদিনাথ শিবের। মালদা ছাড়াও আশপাশের একাধিক জেলা থেকে পূণ্যার্থীদরা পায়ে হেঁটে বাঁকে জল নিয়ে এসে মহাদেবের জলাভিষেক করেন । পাশেই এ এস আই দ্বারা সংরক্ষিত বিতর্কিত স্থাপনা থাকায় নিরাপত্তার জন্য বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় ।।
