• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

শ্রীরামের মূর্তি তৈরি করার অপরাধে জেলে হরিদাস চন্দ্র, এবারে স্ত্রীকে বের করে তালা ঝুলিয়ে দেওয়া হল বাড়িতে 

Eidin by Eidin
July 24, 2026
in আন্তর্জাতিক
শ্রীরামের মূর্তি তৈরি করার অপরাধে জেলে হরিদাস চন্দ্র, এবারে স্ত্রীকে বের করে তালা ঝুলিয়ে দেওয়া হল বাড়িতে 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৪ জুলাই : বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোগ নেওয়ার অপরাধে হরিদাস চন্দ্র তরণীকে জেলে পাঠিয়েছে সেদেশের বিএনপি ও জামাত ইসলামি সরকার৷ তার বিরুদ্ধে প্রতারণার মামলা আনা হয়েছে । এবারে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ‘মাশাল্লাহ মঞ্জিল’ নামে হরিদাস চন্দ্রের প্রমোদকুঞ্জ থেকে তাঁর স্ত্রী স্মৃতি আকতারকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসান। 

জানা গেছে, গাইবান্ধার পলাশবাড়ীর দরিদ্র পরিবারে জন্ম হরিদাস চন্দ্র তরণী দাসের। পড়াশোনা ছেড়ে ভারতে প্রায় ৯ বছর থাকার পর দেশে ফিরে ঢাকার উত্তরা এলাকায় এসি মেকানিক হিসেবে কাজ শুরু করেন। পরে পুরোনো এসি বিক্রি ও মেরামতসহ বিভিন্ন ব্যবসায় যুক্ত ছিলেন। এক পর্যায়ে হরিদাস চন্দ্র তরণী দাস নিজেকে তাওহীদ ইসলাম পরিচয় দিয়ে ফুলবাড়িয়া উপজেলার সবজি বিক্রেতা রফিকুল ইসলামের মেয়ে স্মৃতি আকতারকে বিয়ে করেন। বিয়ের পর ২০১৯ সালে বালিয়ান ইউনিয়নের বালাশ্বর ছাইতানতলায় চারতলা বিলাসবহুল একটি বাড়ি নির্মাণ করেন। বেশ কিছু দিন তাঁর স্ত্রী স্মৃতি আকতার ও তাঁর পরিবার ‘মাশাল্লাহ মঞ্জিলে’ বসবাস করছিলেন। গত বুধবার বিকেলে তাদের বের করে দিয়ে তালা ঝুঁলিয়ে দিয়েছেন পাওনাদাররা।

এক সময় বিলাসবহুল বাড়িটি দেখার জন্য আসতেন কৌতূহলী মানুষ। কিন্তু এখন আসেন পাওনাদাররা। গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে দেখা গেল বাড়ির সামনে ভ্যানগাড়ি নিয়ে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন গোলাপ মোস্তফা নামে এক ব্যক্তি। তিনি জানান, ছয় বছর আগে তাঁর ছেলে ইসরাফিলকে সরকারি চাকরি দেওয়ার কথা বলে সাত লাখ টাকার চুক্তিতে এক লাখ টাকা নেন তাওহীদ (হরিদাস)। ছয় বছরে দুদফায় ৪০ হাজার টাকা দিলেও বাকি টাকা এখনও পাননি। তাঁর কথায়, এক বছর আগে স্থানীয় দুলাল দোকানদার নামে একজন ২০ হাজার টাকা দেন। দুলালের মতো আরও কমপক্ষে ৫০ জনের একটি বাহিনী আছে তাওহীদের। যাদের সহায়তায় সব অপকর্ম করতে সাহস পেয়েছেন । তাদের আইনের আওতায় আনা দরকার বলে মনে করেন তিনি।

বাড়ি থেকে বের করে দেওয়ার পর স্মৃতি আকতার ও তাঁর পরিবার কোথায় চলে গেছেন এলাকার কেউ বলতে পারছেন না। এ কারণে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বালিয়ান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য বাবর আলী বলেন, স্মৃতি আকতার ও তাঁর পরিবার জানেনই না হরিদাস গ্রেপ্তার হওয়ার আগেই বাড়িটি ময়মনসিংহের বড় বড় পাওনাদারদের লিখে দিয়েছেন। স্থানীয় পাওনাদাররা তালা লাগানোর পর স্ত্রী-সন্তানরা আত্মগোপন করেছেন। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসান জানান, পাওনাদাররা গত বুধবার সকালে ময়মনসিংহে মানববন্ধন শেষে বিকালে বাড়িতে তালা ঝুঁলিয়ে দেন।

উল্লেখ্য, অর্থ পাচার প্রতিরোধ আইনের একটি মামলায় হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত ১২ জুলাই রাতে তাঁকে গ্রেপ্তার করা হয় ।।

Previous Post

দিল্লির কায়দায় কলকাতায় হিংসা ছড়ানোর ছক, পুলিশের সঙ্গে  সংঘর্ষে জড়াল ‘আরশোলা’ ও বামপন্থীরা, আত্মরক্ষার্থে লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের 

Next Post

কলকাতায় বামপন্থীদের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিজেপির সরকারের  ‘পরিকল্পার’ খামতিকেই দায়ি করলেন তথাগত রায় 

Next Post
কলকাতায় বামপন্থীদের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিজেপির সরকারের  ‘পরিকল্পার’ খামতিকেই দায়ি করলেন তথাগত রায় 

কলকাতায় বামপন্থীদের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিজেপির সরকারের  'পরিকল্পার' খামতিকেই দায়ি করলেন তথাগত রায় 

No Result
View All Result

Recent Posts

  • কলকাতায় বামপন্থীদের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিজেপির সরকারের  ‘পরিকল্পার’ খামতিকেই দায়ি করলেন তথাগত রায় 
  • শ্রীরামের মূর্তি তৈরি করার অপরাধে জেলে হরিদাস চন্দ্র, এবারে স্ত্রীকে বের করে তালা ঝুলিয়ে দেওয়া হল বাড়িতে 
  • দিল্লির কায়দায় কলকাতায় হিংসা ছড়ানোর ছক, পুলিশের সঙ্গে  সংঘর্ষে জড়াল ‘আরশোলা’ ও বামপন্থীরা, আত্মরক্ষার্থে লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের 
  • আদালত চত্বরেই বধূকে ইভটিজিং ভিন সম্প্রদায়ের এক ব্যক্তির, ধরে জুতোপেটা করলেন বধূ ও তার স্বামী
  • ভাতারে আত্মীয় বাড়িতে এসে মঙ্গলকোটের এক যুবকের  অস্বাভাবিক মৃত্যু 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.