এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগণা,০৮ জুলাই: দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুরের সুর্যপুরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর ধর্ষণ ও খুন কাণ্ডে পলাতক চতুর্থ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ । ঘটনা নিয়ে তোলপাড়ের মাঝেই চম্পট দেয় কবীর মোল্লা নামে ওই অভিযুক্ত । অবশেষে তাকে বসিরহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে । এই ঘটনায় বাকি তিন অভিযুক্ত হল প্রভাস মণ্ডল , আনন্দ সর্দার ও দিবাকর সর্দার । মঙ্গলবার গভীর রাতে প্রভাস মণ্ডলের এনকাউন্টার করেছে পুলিশ ।
গত শনিবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যায় বারুইপুরের সুর্যপুরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী । রবিবার এলাকার পুকুর থেকে উদ্ধার হয় তার বস্তাবন্দি লাশ । ছোট্ট মেয়েটি পাশবিক অত্যাচার করাই শুধু নয়, নৃশংসভাবে খুন করা হয় । ঘটনার তদন্তে নেমে মোট ৪ জনকে চিহ্নিত করে পুলিস। প্রথমে করা হয় প্রভাস, আনন্দ ও দিবাকরকে । চতুর্থ অভিযুক্ত কবীর মোল্লা পলাতক ছিল । মঙ্গলবার বারুইপুরে গিয়ে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । আর তার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই এনকাউন্টার করা হয় প্রভাস মণ্ডলকে ।
পাশাপাশি কবীর মোল্লার সন্ধানে নেমে পড়ে জেলা পুলিস ও এসটিএফ । অবশেষে বসিরহাট থেকে কবীরকে গ্রেফতার করা হয়। ঘটনার দিন কবীর মোল্লা ঘটনাস্থলে উপস্থিতি ছিল। গোটা ঘটনায় কবীরেরও বড় ভূমিকা রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। প্রভাসদের সঙ্গে যে ঝুপড়িতে নারকীয় কাণ্ড ঘটে সেখানে উপস্থিত ছিল বলে জানা যাচ্ছে।।
