• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বারুইপুরে ১২ বছরের কিশোরীকে অপহরণ-ধর্ষণের পর খুন করে পুকুরের জলে ফেলে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার এক  

Eidin by Eidin
July 5, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বারুইপুরে ১২ বছরের কিশোরীকে অপহরণ-ধর্ষণের পর খুন করে পুকুরের জলে ফেলে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার এক  

ছবি : সৌজন্যে সামাজিক যোগাযোগ মাধ্যম

4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা,০৫ জুলাই : দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে ১২ বছরের এক কিশোরীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ- গনধর্ষণের পর খুন করে দেহ পলিথিনের বস্তায় ভরে পুকুরের জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল । ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার ধপধপি-২ গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় । আজ রবিবার সকালে কিশোরীর বাড়ির অদূরে একটি পুকুরের জলে তার দেহটি ভেসে ওঠে । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । ক্ষিপ্ত জনতা এক সন্দেহভাজনকে ঘিরে ধরে বেদম পিটিয়ে দেয় । বারুইপুর থানার পুলিশ তাকে উদ্ধার করে থানায় আনে । পরে তাকে গ্রেপ্তার করা হয় । পাশাপাশি মৃত কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । এদিকে মৃতা কিশোরীর বাবার সঙ্গে ফোনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা হয়েছে বলে জানা গেছে৷ 

জানা গেছে,মৃত কিশোরী পঞ্চম শ্রেণির ছাত্রী৷ শনিবার বিকেল প্রায় চারটে নাগাদ খাবার কিনতে বাড়ি থেকে বের হয়েছিল মেয়েটি । সেই সময় স্থানীয় ৪ যুবক তাকে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ । এদিকে দীর্ঘক্ষণ মেয়েটি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে । কিন্তু তার কোনো হদিশ করতে পারেনি । আজ সকালে সূর্যপুর হাট এলাকায় কিশোরীর বাড়ির অদূরে একটি পুকুরে তার দেহটি ভাসতে দেখে কয়েকজন স্থানীয় বাসিন্দা । এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। পরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে ওই নাবালিকার দেহটি শনাক্ত করেন। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ,রাতভর ওই কিশোরী উপর পাশবিক নির্যাতন চালিয়ে খুন করা হয়েছে । 

এদিকে মৃতদেহটি রাস্তায় ফেলে তুমুল বিক্ষোভ দেখায় ক্ষিপ্ত জনতা । দোষীদের ফাঁসির দাবি তোলেন তারা৷ কলকাতা হাইকোর্টের আইনজীবী ও স্থানীয় বাসিন্দা আজাদ মন্ডল বলেন, ‘নির্বাচনী প্রচারের সময় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে,এই ধরনের ঘটনায় অভিযুক্তদের সকালে ধরে বিকেলে খরচ করে দেবেন । তাই আমাদের দাবি অভিযুক্তদের ফার্স্ট ট্রাক কোর্টেই ফাঁসিতে ঝোলানো হোক ।’।

Previous Post

চাঁচলে পার্টি অফিসের দখল ঘিরে তুমুল সংঘর্ষে জড়াল কংগ্রেসের দুই গোষ্ঠীর লোকজন 

Next Post

মলত্যাগের সময় রক্তপাত হচ্ছিল ৮ বছরের শিশুর, অর্শ ভেবে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে প্রকাশ্যে এল সমকামী মাদ্রাসা শিক্ষক ও ৩ ছাত্রের কুকীর্তি 

Next Post
মলত্যাগের সময় রক্তপাত হচ্ছিল ৮ বছরের শিশুর, অর্শ ভেবে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে প্রকাশ্যে এল সমকামী মাদ্রাসা শিক্ষক ও ৩ ছাত্রের কুকীর্তি 

মলত্যাগের সময় রক্তপাত হচ্ছিল ৮ বছরের শিশুর, অর্শ ভেবে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে প্রকাশ্যে এল সমকামী মাদ্রাসা শিক্ষক ও ৩ ছাত্রের কুকীর্তি 

No Result
View All Result

Recent Posts

  • ইংরেজি মাধ্যম আবাসিক স্কুলে দুঃস্থ শিশুদের খ্রিস্টান ধর্মে  ধর্মান্তরিত করার অভিযোগ ঘিরে উত্তাল কাটোয়া 
  • মলত্যাগের সময় রক্তপাত হচ্ছিল ৮ বছরের শিশুর, অর্শ ভেবে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে প্রকাশ্যে এল সমকামী মাদ্রাসা শিক্ষক ও ৩ ছাত্রের কুকীর্তি 
  • বারুইপুরে ১২ বছরের কিশোরীকে অপহরণ-ধর্ষণের পর খুন করে পুকুরের জলে ফেলে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার এক  
  • চাঁচলে পার্টি অফিসের দখল ঘিরে তুমুল সংঘর্ষে জড়াল কংগ্রেসের দুই গোষ্ঠীর লোকজন 
  • রাম জন্মভূমি মামলায় প্রকাশ্যে মন্তব্য করা রাম গোপাল যাদব, অরবিন্দ কেজরিওয়াল, সঞ্জয় সিং, প্রিয়াঙ্কা ভাদ্রাদের জেরা করার দাবি জানালেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.