• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“আমাকে ভয় দেখানোর জন্য আমার লোকেদের যথেচ্ছভাবে তুলে নিয়ে যাচ্ছে এসটিএফ ও সিআইডি” : অভিযোগ অভিষেক ব্যানার্জির ; বললেন : “যা পারে করুন আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত মাথা নত করব না” 

Eidin by Eidin
July 3, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“আমাকে ভয় দেখানোর জন্য আমার লোকেদের যথেচ্ছভাবে তুলে নিয়ে যাচ্ছে এসটিএফ ও সিআইডি” : অভিযোগ অভিষেক ব্যানার্জির ; বললেন : “যা পারে করুন আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত মাথা নত করব না” 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৩ জুলাই : নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে প্রকাশ্য জনসভায় ভাষণে ভয় দেখানোর মামলায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সংস্থাগুলোর র‍্যাডারে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি । প্রায় দিনই তাকে তলব করেছে কোনো না কোনো সংস্থা । এই পরিস্থিতিতে অভিষেক ব্যানার্জি অভিযোগ করেছেন যে তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে তার লোকেদের যথেচ্ছভাবে তুলে নিয়ে যাচ্ছে এসটিএফ ও সিআইডি । ধরে নিয়ে যাওয়া ওই সমস্ত লোকেদের তার বিরুদ্ধে মিথ্যা বয়ান দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তার । পাশাপাশি তিনি বলেছেন,”যা পারে করুন আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত মাথা নত করব না” । 

গতকাল অভিষেক ব্যানার্জি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই বিষয়ে লিখেছেন,”গত কয়েক সপ্তাহে, পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ/সিআইডি যথাযথ নোটিশ ছাড়াই এবং মৌলিক আইনি সুরক্ষাব্যবস্থা লঙ্ঘন করে, জিজ্ঞাসাবাদের নামে আমার অফিসের সঙ্গে যুক্ত বা আমার সাথে সংশ্লিষ্ট প্রায় ২৫ জনকে আকস্মিকভাবে তলব করেছে বা যথেচ্ছভাবে তুলে নিয়ে গেছে।”

তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম না নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন,”আমার বিরুদ্ধে মিথ্যা বিবৃতি দেওয়ার জন্য তাদের ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে এবং চাপ দেওয়া হচ্ছে। ফোন ট্যাপ করা হচ্ছে এবং এমনকি পরিবারের নারী সদস্যদেরও হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে। এটা রাজনৈতিক ভীতি প্রদর্শনের নিকৃষ্টতম রূপ। যে সরকারের নিজের মুখ্যমন্ত্রী ঘুষ নেওয়ার অভিযোগে ক্যামেরায় ধরা পড়েছিলেন এবং যার বিরুদ্ধে একাধিক সিবিআই মামলা ঝুলছে, সেই সরকারই এখন আমাকে লক্ষ্যবস্তু বানাতে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করছে। আপনারা যা পারেন করুন। আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত মাথা নত করব না।”

Previous Post

খামেনির শেষকৃত্যে যোগ দিতে ইরান গেলেন মন্তেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সিদ্দীকুল্লাহ চৌধুরী 

Next Post

হায়দ্রাবাদের হোটেলগুলিতে খাসির মাংসের সাথে গোমাংস মিশিয়ে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ‘ওসমান মিট শপ’-এর মালিক মহম্মদ ওসমান ও কর্মী  মহম্মদ জাহাঙ্গী পাশা 

Next Post
হায়দ্রাবাদের হোটেলগুলিতে খাসির মাংসের সাথে গোমাংস মিশিয়ে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ‘ওসমান মিট শপ’-এর মালিক মহম্মদ ওসমান ও কর্মী  মহম্মদ জাহাঙ্গী পাশা 

হায়দ্রাবাদের হোটেলগুলিতে খাসির মাংসের সাথে গোমাংস মিশিয়ে বিক্রির অভিযোগে গ্রেপ্তার 'ওসমান মিট শপ'-এর মালিক মহম্মদ ওসমান ও কর্মী  মহম্মদ জাহাঙ্গী পাশা 

No Result
View All Result

Recent Posts

  • গৌরী স্প্র্যাটের সঙ্গে তৃতীয় বিয়ের কথা কবুল করলেন আমির খান, আগামী ৫ই জুলাই মুম্বাইয়ের বাসভবনে এক অনাড়ম্বর বিবাহ অনুষ্ঠান 
  • কানাডায় একাধিক ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ইরানের প্রাক্তন ভলিবল কোচ ইরাজ  মোজাফফারি ; নির্যাতিতা প্রায় সকলেই  কিশোরী 
  • হায়দ্রাবাদের হোটেলগুলিতে খাসির মাংসের সাথে গোমাংস মিশিয়ে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ‘ওসমান মিট শপ’-এর মালিক মহম্মদ ওসমান ও কর্মী  মহম্মদ জাহাঙ্গী পাশা 
  • “আমাকে ভয় দেখানোর জন্য আমার লোকেদের যথেচ্ছভাবে তুলে নিয়ে যাচ্ছে এসটিএফ ও সিআইডি” : অভিযোগ অভিষেক ব্যানার্জির ; বললেন : “যা পারে করুন আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত মাথা নত করব না” 
  • খামেনির শেষকৃত্যে যোগ দিতে ইরান গেলেন মন্তেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সিদ্দীকুল্লাহ চৌধুরী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.