• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“অন্নপূর্ণা যোজনা”র অনুদান না পেয়ে জেলায় জেলায় বিক্ষোভ

Eidin by Eidin
July 2, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“অন্নপূর্ণা যোজনা”র অনুদান না পেয়ে জেলায় জেলায় বিক্ষোভ
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ জুলাই : গতকাল বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে দুপুর ১ টা থেকে এক কোটি ৬০ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে । রাত্রি ১২ টার মধ্যে সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলেও ঘোষণা করেন তিনি৷ কিন্তু আজ অব্দি লক্ষ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা না ঢোকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে । অভিযোগ উঠছে যে বিডিও অফিস থেকে শুরু করে তৃণমূল পরিচালিত পুরসভা ও পঞ্চায়েত থেকে বেছে বেছে বিজেপি সমর্থক পরিবারগুলির মহিলাদের নাম অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে । এনিয়ে হাওড়ার ডোমজুড়,বীরভূমের বোলপুর,পুরাতন মালদাসহ রাজ্যের বিভিন্ন জেলায়  জেলায় বিক্ষোভ প্রদর্শন করলেন মহিলারা । 

আজ বৃহস্পতিবার দুপুরে ডোমজুড়ের বেগড়ি গ্রাম পঞ্চায়েত অফিসে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের বকেয়া টাকার দাবিতে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় মহিলারা৷ বিক্ষোভকারীদের অভিযোগ,গত মাসের শুরুর দিকেই তাঁরা অফলাইনে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম পূরণ করে যাবতীয় তথ্য সহ পঞ্চায়েত অফিসে জমা দিয়েছিলেন। প্রশাসনের তরফে আশ্বাসের পরেও মাস পেরিয়ে গেলেও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। দ্রুত টাকা না মিললে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ মহিলারা। 

অন্যদিকে বুধবার রাত ১২টা পর্যন্ত না ঢোকায় আজ মহিলাদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বীরভূমের বোলপুর পৌরসভা । পাশাপাশি তৃণমূল কংগ্রেস পরিচালিত মালদা পৌরসভার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি মহিলা মোর্চা । তারা বিজেপি সমর্থক মহিলাদের অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত করার অভিযোগ তুলেছেন । বিক্ষোভে নেতৃত্ব দেন পুরাতন মালদা পৌরসভার ৩নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর স্বপ্না দাস। যদিও অভিযোগ অস্বীকার করে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতি ভূষণ ঘোষের দাবি, অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রদানে পৌরসভার কোন ভূমিকা নেই। সমস্ত বিষয়টি দেখভাল করছে জেলা প্রশাসন।

বিক্ষোভ প্রদর্শন হয়েছে নদীয়া জেলার শান্তিপুর পৌরসভাতেও । চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান কে ঘেরাও করে বিক্ষোভ দেখায় অন্নপূর্ণা ভাণ্ডারের অনুদান না পাওয়া পরিবারের লোকজন । এছাড়া জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পুরসভা অফিসে বিক্ষোভ দেখান মহিলারা । বিক্ষোভ প্রদর্শন হয় মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ বিডিও অফিসে । দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মহকুমা অফিসেও শতাধিক মহিলা বিক্ষোভ প্রদর্শন করেন । জেলায় জেলায় এই বিক্ষোভ ঘিরে চাপে পড়ে গেছে রাজ্যের নতুন শাসকদল।। 

Previous Post

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই আরজি করের ‘অভয়া’র ভিসেরা নষ্ট করা হয়েছিল, জড়িত তিন চিকিৎসক : চাঞ্চল্যকর অভিযোগ  

Next Post

নাসিকের ত্রম্বকেশ্বর মন্দিরের ‘অমৃত কুণ্ড’ পরিষ্কার করার সময় শতাব্দী প্রাচীন এক রহস্যময় শিবলিঙ্গ খুঁজে পেল এএসআই ; জানুন শিবলিঙ্গের ইতিহাস 

Next Post
নাসিকের ত্রম্বকেশ্বর মন্দিরের ‘অমৃত কুণ্ড’ পরিষ্কার করার সময় শতাব্দী প্রাচীন এক রহস্যময় শিবলিঙ্গ খুঁজে পেল এএসআই ; জানুন শিবলিঙ্গের ইতিহাস 

নাসিকের ত্রম্বকেশ্বর মন্দিরের 'অমৃত কুণ্ড' পরিষ্কার করার সময় শতাব্দী প্রাচীন এক রহস্যময় শিবলিঙ্গ খুঁজে পেল এএসআই ; জানুন শিবলিঙ্গের ইতিহাস 

No Result
View All Result

Recent Posts

  • রোনাল্ডো-মদ্রিচ দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে বিশ্বের ফুটবলপ্রেমীরা
  • নাসিকের ত্রম্বকেশ্বর মন্দিরের ‘অমৃত কুণ্ড’ পরিষ্কার করার সময় শতাব্দী প্রাচীন এক রহস্যময় শিবলিঙ্গ খুঁজে পেল এএসআই ; জানুন শিবলিঙ্গের ইতিহাস 
  • “অন্নপূর্ণা যোজনা”র অনুদান না পেয়ে জেলায় জেলায় বিক্ষোভ
  • প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই আরজি করের ‘অভয়া’র ভিসেরা নষ্ট করা হয়েছিল, জড়িত তিন চিকিৎসক : চাঞ্চল্যকর অভিযোগ  
  • তৃণমূলের তোলাবাজির দাপটে বন্ধ হয়ে যাওয়া বিস্কুট কারখানা ফের খুলতে চলেছে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.