• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

তোলাবাজি ও মারধরের অভিযোগে গ্রেপ্তার পূর্ব বর্ধমান জেলাপরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম 

Eidin by Eidin
July 1, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
তোলাবাজি ও মারধরের অভিযোগে গ্রেপ্তার পূর্ব বর্ধমান জেলাপরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম 
4
SHARES
62
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০১ জুলাই : তোলাবাজি, ভীতি প্রদর্শন  মারধর সহ একাধিক গুরুতর অভিযোগে পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম ওরফে ফাগুনকে গ্রেপ্তার করল পুলিশ । মঙ্গলবার রাতে খণ্ডঘোষ থানার বাদুলিয়ায় তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় । আজ বুধবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে বিচারক ধৃতকে  ৩ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন । 

জানা গেছে,উত্তম রুইদাস নামে খণ্ডঘোষের জুবিলা গ্রামের এক বাসিন্দা মঙ্গলবার দুপুরে খণ্ডঘোষ থানায় অপার্থিব ইসলামের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ,চলতি বছরের ২৩ মার্চ রাত সাড়ে ৯টা নাগাদ তদানিন্তন খণ্ডোঘোষ ব্লক তৃণমূলের সভাপতি অপাির্থব ইসলাম ও তাঁর দলবল লাঠি, বাঁশ, রড প্রভৃতি নিয়ে তাঁর বাড়িতে চড়াও হয়ে হামলা চালায়। তারা তাঁর কাছ থেকে এক লক্ষ টাকা দাবি করে। তিনি টাকা দিতে না চাওয়ায় অপার্থিও ও তাঁর দলবল তাঁকে গালিগালাজ এবং মারধর করে। এমনকী তাঁর পরিবারকে গ্রামছাড়া করার হুমকিও দেওয়া হয়। হামলাকারীরা তাঁর গলা টিপে ধরে মেরে ফেলার চেষ্টা করে ।

পুলিশ কে উত্তম রুইদাস এও জানিয়েছেন, তিনি পরিবারের কথা ভেবে  হামলাকারীদের ৪০ হাজার টাকা দেন। সেই টাকা নিয়ে ভোটের ফল বেরনোর পর বাকি টাকা দেওয়ার কথা বলে তারা । টাকা দিতে না পারলে তাঁকে গ্রামছাড়া করে দেওয়ার হুমকিও দেয়  হামলাকারীরা । তার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত অপাির্থব ইসলামের বিরুদ্ধে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৩২৯(৪), ১১৭(২), ১০৯(১), ৩০৮(৫), ৩৫১(৩) ও ৩(৫) ধারায় মামলা রুজু করে । মঙ্গলবার রাতেই তাকে গ্রেপ্তার করা হয় । 

যদিও অপার্থিব ইসলামের পরিবার সদস্যরা এদিন আদালত চত্ত্বরে দাঁড়িয়ে দাবি করেছেন,’সম্পূর্ণ মিথ্যা অভিযোগে তাকে ফাসানো হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ  করতেই এমন মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে দাবি তাদের । তবে পরিবার যাই দাবি করুক না কেন অপার্থিব ইসলাম গ্রেপ্তার হতেই খণ্ডঘোষ থানার সামনে জড়ো হয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বিজেপি নেতা ও কর্মীরা । দুই বিজেপি নেতা কৌশিক আশ এবং অরুপ ডট্টাচার্য্য বলেন,’সবে অপার্থিব ইসলাম গ্রেপ্তার হল।তৃণমূলের রাজত্বে অপকর্ম ও দুর্নীতি কাণ্ডের সঙ্গে আরো অনেক নেতা ও জনপ্রতিনিধি যুক্ত ছিলেন ।খুব শিঘ্র তাদেরও শ্রীঘরে ঠাঁই হব ।’।

Previous Post

মেমারির বিজেপি বিধায়ক মানব গুহর সহায়তা কেন্দ্রে ভাঙচুরের অভিযোগ দলেরই অন্য গোষ্ঠীর বিরুদ্ধে

Next Post

হিন্দু রীতি পালন করে ট্রোলড হলেন মুসলিম অভিনেত্রী 

Next Post
হিন্দু রীতি পালন করে ট্রোলড হলেন মুসলিম অভিনেত্রী 

হিন্দু রীতি পালন করে ট্রোলড হলেন মুসলিম অভিনেত্রী 

No Result
View All Result

Recent Posts

  • বঙ্গে বিজেপির রেকর্ড আসনে জয়ের পুরো কৃতিত্ব মমতা-অভিষেক-ফিরহাদ-হুমায়ুনকে দিলেন কার্তিক মহারাজ
  • মাত্র ৯ জন সদস্য নিয়ে ৩২ আসন বিশিষ্ট মালদার মানিকচক পঞ্চায়েত সমিতিতে সভাপতি ও সহকারি সভাপতি হল বিজেপির 
  •  শাশুড়িকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার জামাই মনিরুজ্জামান, জেল থেকে মুক্তি পেয়েই খুড়শাশুড়িকে কুপ্রস্তাব   
  • কুমিল্লায় বাড়িতে ঢুকে হিন্দু বধূকে পিটিয়ে খুন 
  • “পুলিশের কথায় মসজিদের মাইক খুলবেন না, দরকার হলে পুলিশের বিরুদ্ধে মামলা করুন” : হাইকোর্টে পিআইএল খারিজ হওয়ার পর মুসলিমদের পরামর্শ দিলেন কল্যাণ ব্যানার্জি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.