• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পাকিস্তানে লুকিয়ে থাকা ইসলামি স্টেট সন্ত্রাসীদের খুঁজে খুঁজে নিকেশ করছে আফগান বাহিনী

Eidin by Eidin
July 1, 2026
in আন্তর্জাতিক
পাকিস্তানে লুকিয়ে থাকা ইসলামি স্টেট সন্ত্রাসীদের খুঁজে খুঁজে নিকেশ করছে আফগান বাহিনী
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০১ জুলাই : আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের কারণে পরিস্থিতি ঘোরালো হয়ে উঠেছে । আফগান বিমান বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে লুকিয়ে থাকা কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ইসলামি স্টেটের(আইএসআইএস) সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তালিবান জানিয়েছে যে, তারা সব ধরনের হুমকি মোকাবিলা করবে।

আফগানিস্তানের তালিবান সরকার দাবি করেছে যে, পাকিস্তানে অবস্থিত আইএসআইএস ঘাঁটিগুলো আফগানিস্তানে হামলার পরিকল্পনা করছিল। পাকিস্তানি বিমান হামলার দুই দিন পর  আফগানিস্তানের পক্ষ থেকে হামলাটি চালানো হলো।

তালিবানরা বলছে, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ায় এই অভিযান চালানো হয়েছে। তালিবানের বিমান হামলায় খাইবার পাখতুনখাওয়ার একটি স্কুলকে লক্ষ্যবস্তু করা হয়, যেখানে আইএসআইএস সন্ত্রাসীরা লুকিয়ে ছিল বলে ধারণা করা হচ্ছিল। আফগানিস্তান দাবি করেছে, এই হামলায় বেশ কয়েকজন সন্ত্রাসী খতম হয়েছে, তবে কোনো বেসামরিক নাগরিক আহত হয়নি।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে, বিমান হামলায় বেলুচিস্তানের পিশিন জেলার সারনান এলাকায় আইএসআইএস-এর একটি যৌথ ঘাঁটি ধ্বংস করা হয়েছে। এছাড়া, আফগান যুদ্ধবিমান পাকিস্তানের চিত্রালের শাহ সেলিম উপত্যকায় আইএসআইএস-এর গোপন আস্তানায় বোমা হামলা চালিয়ে সন্ত্রাসীদের ব্যাপক ক্ষতিসাধন করেছে।

এই হামলা প্রসঙ্গে পাকিস্তান এখনো কোনো বিবৃতি দেয়নি। এর আগে, পাকিস্তান ২৯ জুন আফগানিস্তানে বিমান হামলা চালিয়ে ৩৬ জন বেসামরিক নাগরিককে হত্যা এবং ১৬০ জনেরও বেশি আহত করেছিল। আফগানিস্তান এই সাম্প্রতিক হামলাকে তারই জবাব বলে অভিহিত করেছে।।

Tags: AfaganistanInternational New
Previous Post

পাকিস্তানি সন্ত্রাসীদের অনুপ্রবেশে সহায়তাকারী কাঠুয়ার হাজী মোহাম্মদ লতিফকে গ্রেপ্তার করল গোয়েন্দারা 

Next Post

দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে  ট্রাকের সাথে সংঘর্ষে বাসে আগুন; ৮ জনের জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু, ২৪ জন দগ্ধ 

Next Post
দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে  ট্রাকের সাথে সংঘর্ষে বাসে আগুন; ৮ জনের জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু, ২৪ জন দগ্ধ 

দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে  ট্রাকের সাথে সংঘর্ষে বাসে আগুন; ৮ জনের জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু, ২৪ জন দগ্ধ 

No Result
View All Result

Recent Posts

  • বিশ্বজুড়ে বদনাম পাকিস্তান নিজেদের ভাবমূর্তি উন্নত করতে   চাণক্য ও পাণিনিকে নিজেদের বলে দাবি : বিবিসি-কে দিয়ে শুরু করেছে ভারত ও হিন্দুদের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র 
  • দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে  ট্রাকের সাথে সংঘর্ষে বাসে আগুন; ৮ জনের জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু, ২৪ জন দগ্ধ 
  • পাকিস্তানে লুকিয়ে থাকা ইসলামি স্টেট সন্ত্রাসীদের খুঁজে খুঁজে নিকেশ করছে আফগান বাহিনী
  • পাকিস্তানি সন্ত্রাসীদের অনুপ্রবেশে সহায়তাকারী কাঠুয়ার হাজী মোহাম্মদ লতিফকে গ্রেপ্তার করল গোয়েন্দারা 
  • জীবনের চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে উচ্চতর শক্তির আশ্রয় নিন, রোজ জপ করুন দেবী ভবানীর এই স্তোত্র
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.