• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বিধানসভায় পাশ হল “গুন্ডাদমন বিল”, বিরোধিতায় ‘কালীঘাট তৃণমূল’ ও আইএসএফ 

Eidin by Eidin
June 29, 2026
in কলকাতা, রাজ্যের খবর
বিধানসভায় পাশ হল “গুন্ডাদমন বিল”, বিরোধিতায় ‘কালীঘাট তৃণমূল’ ও আইএসএফ 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ জুন : আজ সোমবার বিধানসভায় পাশ হল বহুল আলোচিত ‘পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ বিল-২০২৬’,যা রাজনৈতিক মহলে ‘গুন্ডাদমন বিল’ হিসেবে পরিচিতি পেয়েছে।বিলের আলোচনায় বলতে উঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন,প্রিভেন্টিভ অ্যারেস্ট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। শুধুমাত্র গুন্ডাদের উপরই এই আইন প্রযোজ্য। তবে সিএএ- ওয়াকফ হিংসায় হিন্দুদের উপর নির্যাতন, সম্পত্তি নষ্ট কথা মনে করিয়ে, তাঁর হুঁশিয়ারি গুন্ডাদের রেয়াত করা হবে না। তবে এই বিলের বিলের বিরোধিতা করেছেন ‘কালীঘাট তৃণমূল’-এর প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। 

আজ রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা এদিন বিলটি বিধানসভায় পেশ করেন। বিলটির খসড়া অনুযায়ী, সমাজবিরোধী কাজকে সংজ্ঞায়িত করার পরিধি আরও বিস্তৃত করা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গ, বেআইনি দখলদারি, সরকারি বা বেসরকারি সম্পত্তির ক্ষতি, বালি-পাথর-খনিজ সম্পদের অবৈধ উত্তোলন এবং জনমনে আতঙ্ক সৃষ্টির মতো প্রতিটি কাজকেই এখন ‘অপরাধ’ হিসেবে গণ্য করা হবে। বিলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল—ক্ষয়ক্ষতির পরিমাণের চেয়েও দ্বিগুণ ‘দৃষ্টান্তমূলক জরিমানা’ আদায়ের ক্ষমতা। তদন্তকারী সংস্থা ও পুলিশকে এই বিলে দেওয়া হয়েছে ‘ব্যাপক’ ক্ষমতা, যাতে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ করা যায়। 

বিধানসভায় এই বিলের আলোচনার সময় বলতে উঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিএএ ও ওয়াকফ প্রসঙ্গ তুলে বলেন,’মুর্শিদাবাদে রেললাইন উপড়ে দিয়েছিল। রেলে কী শুধু হিন্দুরা চড়েন। মুসলমান চড়েন না। এই লাইন তো গনি খান চৌধুরী পেতেছিলেন। বেলডাঙায় ৫০০ দোকান জ্বলল। নিমতিতায় ৬৮টি দোকানে আগুন। রেজিনগরেও আগুন। নবান্ন থেকে কিছুটা দূরে সাঁতরাগাছিতে ৩৭টি বাস জ্বালানো হয়েছিল। ২২টি সরকারি বাস। গোটা হাওড়া জেলা ৩৬ ঘণ্টা অবরুদ্ধ করা হয়। জাতীয় সড়ক বন্ধ ছিল। বেথুয়াডহরি, বহরমপুরে কী করেননি। করমণ্ডল এক্সপ্রেস দাঁড় করিয়ে বড় বড় পাথর।’ সিএএ-র পাশাপাশি ওয়াকফ সংশোধনী আইনের সময়ে মুর্শিদাবাদের হিংসার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ।হরগোবিন্দ -চন্দন দাসদের হত্যার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন,’শোনা গিয়েছে  মুখে। শেষে জানান, এই সরকার কোনওমতে গুন্ডামো বরদাস্ত করবে না।’ আজ এই বিল পাশের পর রাজ্যে রাজ্যে যথার্থ অর্থে ‘আইনের শাসন’ প্রতিষ্ঠা হল বলে মনে করা হচ্ছে । উল্লেখযোগ্য বিষয় হল যে আজ বিধানসভার দর্শক আসনে উপস্থিত ছিলেন নিহত হরগোবিন্দ -চন্দন দাসদের পরিবার সহ হিংসায় স্বজন হারানো আরও কয়েকটি পরিবার।। 

Previous Post

‘স্যাটাভাঙা মার’ : বিধানসভায় হুমায়ুন কবীরকে কড়া ভাষায় সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

Next Post

বিমান হামলা চালিয়ে ৩৬ জন নিরীহ আফগানিকে হত্যা করল পাকিস্তান 

Next Post
বিমান হামলা চালিয়ে ৩৬ জন নিরীহ আফগানিকে হত্যা করল পাকিস্তান 

বিমান হামলা চালিয়ে ৩৬ জন নিরীহ আফগানিকে হত্যা করল পাকিস্তান 

No Result
View All Result

Recent Posts

  • নাবালিকা মেয়েদের ওপর যৌন নিপীড়ন: কেরালার ক্রিকেট কোচের ৯৯ বছরের কারাদণ্ড 
  • তৃণমূলের উপপ্রধান মোমিন হোসেন মন্ডলের মাথায় গোবর গোলা জল ঢেলে যত্ন করে সিগারেট পান করাল ক্ষিপ্ত জনতা 
  • বিমান হামলা চালিয়ে ৩৬ জন নিরীহ আফগানিকে হত্যা করল পাকিস্তান 
  • বিধানসভায় পাশ হল “গুন্ডাদমন বিল”, বিরোধিতায় ‘কালীঘাট তৃণমূল’ ও আইএসএফ 
  • ‘স্যাটাভাঙা মার’ : বিধানসভায় হুমায়ুন কবীরকে কড়া ভাষায় সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.