• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

তারাতলা বিপর্যয়ের পর সমস্ত নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী,  এখনও মৃত তিন, ১৮ জন জীবিত উদ্ধার, জানালেন মুখ্যমন্ত্রী

Eidin by Eidin
June 24, 2026
in কলকাতা, রাজ্যের খবর
তারাতলা বিপর্যয়ের পর সমস্ত নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী,  এখনও মৃত তিন, ১৮ জন জীবিত উদ্ধার, জানালেন মুখ্যমন্ত্রী
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ জুন : তারাতলা বিপর্যয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের। দীর্ঘ উদ্ধারকাজ চালিয়ে ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত ২১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তার মধ্যে ১৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব বলে নবান্নে সাংবাদিক সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । সেই সাথে তিনি ৩১ জুলাই পর্যন্ত কলকাতার সমস্ত নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন । এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন,’টাকার বিনিময়ে কম্প্রোমাইজ করে কাজ করলে এগুলোই হবে । আমরা আসার আগে যে প্ল্যানগুলির অনুমোদন দেওয়া হয়েছিল। পুরসভাকে নির্দশ দিয়েছি, ৩১ জুলাই পর্যন্ত সমস্ত নির্মাণ কাজ বন্ধ হবে। অডিট হবে, স্পট ভিজিট হবে।’সরকারিভাবে এই বিপর্যয় নিয়ে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বিধানসভায় বিস্তারিত বিবৃতি দেবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘যেহেতু বিধানসভা চলছে ক্ষতিপূরণ বা ইত্যাদি বিষয়ে আগামীকাল সকাল ১১টায় অধ্যক্ষের অনুমতি নিয়ে বিবৃতি দেবো।’ 

মুখ্যমন্ত্রী জানিয়েছে, তারাতলার দুর্ঘটনায় আহত ২০ জন শ্রমিক বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের দেখতে আজ এসএসকেএম হাসপাতালে গিয়েছিলাম। চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রত্যেকের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছি।

দু’জন গুরুতরভাবে আহত হয়েছেন, তবে বাকি ১৮ জনের অবস্থা স্থিতিশীল। ঈশ্বরের কাছে সকলের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করি। তিনি বলেন, ‘এখনও বেশ কিছু মানুষ চাপা পড়ে আছেন। ১২টা ৭ মিনিটে দুর্ঘটনা ঘটেছে। যেহেতু বিধানসভা চলছে, কাল অধ্যক্ষে অনুমতি নিয়ে ক্ষতিপূরণের বিষয়ে বলব। দ্রুত উদ্ধারকাজ শুরু না হলে মৃতের সংখ্যা আরও বাড়ত’। তিনি উদ্ধারকারী দলের পাশাপাশি স্থানীয়ভাবে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করা বাসিন্দাদের প্রশংসা করেছেন। 

Previous Post

বিজেপির পার্টি অফিসে ডেকে এনে ২৩ লক্ষ টাকার মুচলেকা আদায় ! মানসিক চাপে বিষপান করে আত্মঘাতী তৃণমূল নেতা 

Next Post

গাছ বিক্রির টেন্ডার পাওয়া ঠিকাদারের কাছ থেকে কয়েক লক্ষ টাকা কাটমানি আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ভাতারের তৃণমূল নেতা 

Next Post
গাছ বিক্রির টেন্ডার পাওয়া ঠিকাদারের কাছ থেকে কয়েক লক্ষ টাকা কাটমানি আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ভাতারের তৃণমূল নেতা 

গাছ বিক্রির টেন্ডার পাওয়া ঠিকাদারের কাছ থেকে কয়েক লক্ষ টাকা কাটমানি আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ভাতারের তৃণমূল নেতা 

No Result
View All Result

Recent Posts

  • আবহাওয়ার কারনে স্থগিত হতে পারে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ 
  • সীমান্তে লাইট বন্ধ করে নারীসহ ৪ জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ঢুকিয়ে দিল বিএসএফ ; নড়াইলের বাসিন্দা ওই ৪ জনকে ফের ভারতে ঠেলে দেওয়ার ফন্দি করছে বিজিবি 
  • বৈভব টিম ইন্ডিয়ায় যোগ দেওয়ার আগেই ১১৯ বলে ১৬৮ রানের এক বিস্ফোরক সেঞ্চুরি করেছে তার ১০ বছর বয়সী ভাই আশীর্বাদ 
  • ভারত-ইংল্যান্ড সিরিজে বৈভব সূর্যবংশীর জন্য আলাদা ড্রেসিংরুম, কারণটা কি জানেন ?
  • মহুয়া মৈত্রের গলায় শুভেন্দু অধিকারীর গুণগান, তাহলে কি বিদ্রোহী গোষ্ঠীতে নাম লেখালেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ ? 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.