• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“পশ্চিমবঙ্গকে পাকিস্থানে জুড়ে দেওয়ার চক্রান্ত হয়েছিল, কিন্তু শ্যামাপ্রসাদ মুখ্যার্জি রুখে দাঁড়ান….” : ‘পশ্চিমবঙ্গ দিবসে’র সভায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 

Eidin by Eidin
June 20, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“পশ্চিমবঙ্গকে পাকিস্থানে জুড়ে দেওয়ার চক্রান্ত হয়েছিল, কিন্তু শ্যামাপ্রসাদ মুখ্যার্জি রুখে দাঁড়ান….” : ‘পশ্চিমবঙ্গ দিবসে’র সভায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ জুন : ১৯৪৭ সালের ২০ জুলাই পশ্চিমবঙ্গকে ভারতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত পাশ হয়েছিল বাংলার প্রাদেশিক আইনসভায়। তার নেপথ্যে প্রধান ভূমিকা ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের । যদিও পূর্বতন শাসকদল তৃণমূল কংগ্রেস এই বিশেষ দিনটিকে “পশ্চিমবঙ্গে দিবস” হিসাবে স্বীকৃতি দেয়নি । রাজ্যে ক্ষমতায় এসে সরকারিভাবে এই দিনটি “পশ্চিমবঙ্গে দিবস” হিসাবে পালন করা শুরু করল বিজেপি । স্বাধীনতার পর এই প্রথম এই দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা হল । 

এই উপলক্ষে আজ শনিবার হুগলির তারকেশ্বরে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সভায় তিনি বলেন,”একটা সময়ে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়ার চক্রান্ত চলছিল। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াইয়ে হাল ছেড়ে দিয়েছিল কংগ্রেসও। সেই সময় রুখে দাঁড়িয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।” তার আগে তিনি এক্স-এ লেখেন,”সাহিত্য, শিল্প, বিজ্ঞান ও আধ্যাত্মিকতায় ভারতের ইতিহাস ও জাতীয় চেতনাকে সমৃদ্ধ করেছে পশ্চিমবঙ্গ । পশ্চিমবঙ্গের ইতিহাসে ২০ জুন দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনেই নিশ্চিত করা হয়েছিল যে, পশ্চিমবঙ্গ ভারতের একটি অংশ হিসাবে থাকবে। এর নেপথ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অমূল্য অবদান ছিল। ২০২৬ সালে আমরা তাঁর ১২৫ তম জন্মজয়ন্তী পালন করছি।”

আজ দুপুরে দমদম বিমানবন্দরে নেমে কপ্টারে করে হুগলির তারকেশ্বরের সভার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রীকে মঞ্চে ডোকরার দুর্গামূর্তি, তারকনাথের ছবি এবং বাংলার ঐতিহ্যবাহী রসগোল্লা ও জলভরা সন্দেশ দিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল আর. এন. রবিও।মঞ্চসজ্জার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। মঞ্চ সাজাতে তাইল্যান্ড থেকে আনা হয়েছে অ্যান্থোরিয়াম। তামিলনাড়ুর উটি থেকে আনা হয়েছে জারবেরা এবং লিলি। এ ছাড়া, পাঁচ রকমের গোলাপ, ব্লু ডেইজ়ি, রজনীগন্ধা, গাঁদার মতো ফুল দিয়ে সাজানো হয় মঞ্চ ।  প্রধানমন্ত্রীর সফর ঘিরে আঁটসাঁট নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় তারকেশ্বরের সভাস্থলকে। প্রচুর পরিমাণে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়।আগামীকাল যোগ দিবসে কলকাতার রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ।। 

Previous Post

বাংলাদেশের সাথে সংঘাতের মূলে গান্ধী-নেহেরু পরিবার : কংগ্রেসের  এক ‘কালো অধ্যায়’ স্মরণ করিয়ে দিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে 

Next Post

বিজেপি কর্মীর উপর হামলার ঘটনায় গ্রেপ্তার বাঁকুড়ার দাপুটে তৃনমূল নেতা

Next Post
বিজেপি কর্মীর উপর হামলার ঘটনায় গ্রেপ্তার বাঁকুড়ার দাপুটে তৃনমূল নেতা

বিজেপি কর্মীর উপর হামলার ঘটনায় গ্রেপ্তার বাঁকুড়ার দাপুটে তৃনমূল নেতা

No Result
View All Result

Recent Posts

  • হিজাব ছাড়া গান গাওয়ায় অপরাধে ইরানি গায়িকা পারাস্তু আহমাদিকে ৭৪ বার বেত্রাঘাতের শাস্তি 
  • তৃণমূল ও শিবসেনার (ইউবিটি) পর এবার সমাজবাদী পার্টি এসপি বিভাজনের দ্বারপ্রান্তে ; পার্টির প্রধানের পদ থেকে অখিলেশের সরে দাঁড়ানোর সম্ভাবনা 
  • বেলগাঁওয়ে ২ কোটি টাকার বিমার জন্য প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যা করল মেয়ে ; লজ্জায় আত্মহত্যা করলেন মা 
  • ভাতারে বিদ্যুৎ অফিসের গাড়ি ও  টোটোর মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত টোটো চালকসহ ২ 
  • আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে ওডিআই সিরিজ ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল ভারত 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.