• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মার্তিনেস নাকি  আলভারেস ? দুই প্রিয় শিষ্যের মধ্যে কাকে দলে রাখবেন এনিয়ে দোটানায় পড়েছেন স্কালোনি

Eidin by Eidin
June 20, 2026
in খেলার খবর
মার্তিনেস নাকি  আলভারেস ? দুই প্রিয় শিষ্যের মধ্যে কাকে দলে রাখবেন এনিয়ে দোটানায় পড়েছেন স্কালোনি
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

FIFA World Cup 2026 : আক্রমণভাগে একাধিক বিকল্প থাকায় কাকে ছেড়ে কাকে রাখবেন এনিয়ে দোটানায় পড়েছেন লিওনেল স্কালোনি । দুই প্রিয় শিষ্য লাউতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেসের মধ্যে কাকে সুযোগ দেবেন, সেটাই এখন তার বড় মাথাব্যথার কারন হয়েছে । আলজেরিয়া ম্যাচে শুরুর একাদশে রেখেছিলেন মার্তিনেসকে, পরে তার বদলি নামান আলভারেসকে। ধারণা করা হচ্ছে, অস্ট্রিয়ার বিপক্ষে আলভারেস শুরু থেকে খেলার সুযোগ পেতে পারেন।

ডালাসে সোমবার রাতে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে দুই দলই পেয়েছে দারুণ শুরু। লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেয় স্কালোনির দল। অস্ট্রিয়া অনায়াস জয় পায় জর্ডানের বিপক্ষে, ৩-১ ব্যবধানে। অস্ট্রিয়া ম্যাচ সামনে রেখে বুধবার জিমনেশিয়ামে সময় কাটায় আর্জেন্টিনা। বৃহস্পতিবার শুরু করে মাঠের অনুশীলন। সেখানে, আসছে ম্যাচের শুরুর একাদশে পরিবর্তনের আভাস দেন স্কালোনি।

প্রথম ম্যাচে মূল স্ট্রাইকার হিসেবে খেলেছেন মার্তিনেস। ৫৫তম মিনিটে তার বদলি নামেন আলভারেস। আতলেতিকো মাদ্রিদের এই তরুণ ফরোয়ার্ডই টুর্নামেন্ট শুরুর আগে ছিলেন কোচের প্রথম পছন্দের, শুরুর একাদশেও ছিলেন নিয়মিত।

এক সময় অবশ্য মার্তিনেস ছিলেন কোচের প্রথম পছন্দের। ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার তৃতীয় ম্যাচ থেকে ইন্টার মিলানের এই ফরোয়ার্ডের জায়গায় আলভারেসকে সুযোগ দিতে শুরু করেন স্কালোনি।

উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে, আর্জেন্টিনা কোচ অবশ্য বলেছিলেন, অ্যাঙ্কেলের চোট কাটিয়ে ফেরা আলভারেস খেলতে প্রস্তুত। কিন্তু প্রথম ম্যাচে মার্তিনেসকে বেছে নেন তিনি। ম্যাচ শেষের প্রতিক্রিয়া, মার্তিনেসের শারীরিক পরিশ্রমের প্রশংসায় বলেন, ‘অবিশ্বাস্য’। আলজেরিয়া ম্যাচের পর, সেরা একাদশ নিয়ে কথা বলেছিলেন মার্তিনেসও। “কোচ প্রতিনিয়ত সিদ্ধান্তগুলো নেন- কে খেলবে, কে খেলবে না, কে মাঠে নামবে, কে উঠবে। সবাই খেলতে চায়, কিন্তু একটা দল গড়তে ১১ জন খেলোয়াড়ই প্রয়োজন এবং কোচ আদর্শ ও কার্যকর ১১ জনকে বেছে নেন।”

স্কালোনির এই ‘বাছবিচার’ যে চলছে, এদিনের প্রস্তুতি দেখতে যাওয়া আর্জেন্টিনার গণমাধ্যমকর্মীদের চোখেও তা পড়েছে। সেখানে, মার্তিনেসের বদলে অস্ট্রিয়া ম্যাচে আলভারেসের শুরু থেকে খেলার ইঙ্গিত মিলেছে স্পষ্টই। স্কালোনির ‘মধুর সমস্যা’র মধ্যেই আর্জেন্টিনার দলের মানের প্রতিফলন দেখছেন বোকা জুনিয়র্সের প্রাক্তন গোলকিপার নাভাররো মন্তোয়া।

মার্তিনেস একজন বুদ্ধিদ্বীপ্ত ফিনিশার। অনেকটা পেনাল্টি-এরিয়ার স্ট্রাইকার। সেখানে হুলিয়ান (আলভারেস) ফিনিশিং করে এবং বক্সের ভেতরে উপস্থিতির জানান দেয়। পাশাপাশি সে বাইরেও অবদান রাখে এবং খেলার সাথে আরও সম্পৃক্ত হতে পারে। চাপ দেওয়ার সময়, হয়ত তার শারীরিক তীব্রতার প্রকাশও বেশি থাকে।”স্কালোনির এই ‘সমস্যা’ আছে রাইট-ব্যাক পজিশনেও। গনসালো মন্তিয়েল খেলেছেন আলজেরিয়া ম্যাচের শুরু থেকে। সচরাচর এই পজিশনে কোচের প্রথম পছন্দ নাহুয়েল মেলিনা, তিনি খেলেছিলেন বিরতির পর।

পেশির চোটে লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকোর খেলা এখনও অনিশ্চিত। তার জায়গায় প্রথম ম্যাচে খেলেছিলেন ফাকুন্দো মেদিনা। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন অবশ্য জানিয়েছে, তাগলিয়াফিকো মাঠে প্রস্তুতি শুরু করেছেন, ইতিবাচক উন্নতিও করছেন। অস্ট্রিয়া ম্যাচের আগে তাই টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ছোটা আর্জেন্টিনা কোচের অস্বস্তির চেয়ে স্বস্তিই বেশি।।

Tags: Fifa World Cup 2026
Previous Post

মেলোনিকে নিয়ে “প্রেমিক” ট্রাম্পের আলটপকা মন্তব্যের কারন আমেরিকা-ইতালির সম্পর্ক তলানিতে

Next Post

“ওরা ২টো মারলে আমরা ১টা মারব” : হিন্দুদের জন্য পৃথক ভূমি চাওয়া আইনজীবী চৈতালী চক্রবর্তীর মন্তব্যের পর ভয়ে দুরত্ব বজায় রাখল বাংলাদেশের “ঐক্যবদ্ধ সনাতনী সমাজ”

Next Post
“ওরা ২টো মারলে আমরা ১টা মারব” : হিন্দুদের জন্য পৃথক ভূমি চাওয়া আইনজীবী চৈতালী চক্রবর্তীর মন্তব্যের পর ভয়ে দুরত্ব বজায় রাখল বাংলাদেশের “ঐক্যবদ্ধ সনাতনী সমাজ”

"ওরা ২টো মারলে আমরা ১টা মারব" : হিন্দুদের জন্য পৃথক ভূমি চাওয়া আইনজীবী চৈতালী চক্রবর্তীর মন্তব্যের পর ভয়ে দুরত্ব বজায় রাখল বাংলাদেশের "ঐক্যবদ্ধ সনাতনী সমাজ''

No Result
View All Result

Recent Posts

  • যুদ্ধবিরতি চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা; পাঁচজন নিহত, মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা 
  • প্রাণ হলো বিশ্বজনীন শক্তি, যা সমগ্র মহাবিশ্বকে চালিত করে  : প্রশ্নোপনিষদ
  • ফলতার তৃণমূল নেতা স্বঘোষিত ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের স্ত্রী সারিকা বিবি গ্রেপ্তার 
  • “ওরা ২টো মারলে আমরা ১টা মারব” : হিন্দুদের জন্য পৃথক ভূমি চাওয়া আইনজীবী চৈতালী চক্রবর্তীর মন্তব্যের পর ভয়ে দুরত্ব বজায় রাখল বাংলাদেশের “ঐক্যবদ্ধ সনাতনী সমাজ”
  • মার্তিনেস নাকি  আলভারেস ? দুই প্রিয় শিষ্যের মধ্যে কাকে দলে রাখবেন এনিয়ে দোটানায় পড়েছেন স্কালোনি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.