এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৩ জুন : বাড়িতে ঢুকে ১৮ বছরের এক প্রতিবন্ধী তরুনীর শ্লীলতাহানির অভিযোগে প্রতিবেশী প্রৌঢ়কে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সেখ ফিরোজ(২৮) । শুক্রবার গ্রেপ্তারের পর আজ শনিবার ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয় ।
জানা গেছে,বছর ১৮-এর ওই তরুনী শারিরীক ভাবে অক্ষম । বাড়িতে রয়েছেন বিধবা মা, দাদু এবং ৮ বছরের ছোটো বোন । ঘটনাটি ঘটে শুক্রবার । তরুনীর দাদু অসুস্থ হওয়ায় তাকে ভাতার বাজারে ডাক্তার দেখানোর জন্য নিয়ে এসেছিলেন তরুনীর মা । বাড়িতে ছিলেন তরুনী ও তার ছোট বোন । সেই সুযোগ কাজে লাগিয়ে বাড়িতে ঢোকে সেখ ফিরোজ । ছোটো বোনেত সামনেই সে তরুনীকে টানতে টানতে ঘরের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে ।
এদিকে দিদির উপর নির্যাতন হতে দেখে তরুনীর বোন ছুটতে ছুটতে বাইরে বেড়িয়ে এসে লোকজন ডাকে৷ বাইরে চিৎকার চেঁচামিচির আওয়াজ পেয়ে বেগতিক বুঝে ফিরোজ চম্পট দেওয়ার চেষ্টা করে । কিন্তু গ্রামবাসীরা তাকে ধরে ফেলে এবং আটকে রাখে । খবর পেয়ে গ্রামে পুলিশ গেলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । পরে নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ।।
