• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

‘অভিষেকের ঔদ্ধত্য আমি সহ্য করব না ; ওকে রাখলে আমাদের ছেড়ে দিন’ : মমতা ব্যানার্জিকে ‘আল্টিমেটাম’ দিলেন কল্যাণ ব্যানার্জি 

Eidin by Eidin
June 11, 2026
in কলকাতা, রাজ্যের খবর
‘অভিষেকের ঔদ্ধত্য আমি সহ্য করব না ; ওকে রাখলে আমাদের ছেড়ে দিন’ : মমতা ব্যানার্জিকে ‘আল্টিমেটাম’ দিলেন কল্যাণ ব্যানার্জি 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১১ জুন : তৃণমূলের ‘যুবরাজ’ অভিষেক ব্যানার্জির উপর বেজায় চটলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ ব্যানার্জি । ডায়মন্ড হারবারের সাংসদের ‘ঔদ্ধত্যে’ বিরক্ত হয়ে ইতিমধ্যেই তাঁর সমস্ত মামলা থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন । তাঁর ছেলে শীর্ষন্ন্য-সহ যে জুনিয়র আইনজীবীরা এই মামলার সঙ্গে যুক্ত ছিলেন, সকলেই সরেছেন বলে খবর। তবে এখানেই শেষ নয়,তৃণমূলের অভ্যন্তরে ঘটা ভুমিকম্পের জের মিটতে না মিটতেই বড়সড় ‘আফটার শক’ দিলেন কল্যাণ । তিনি বলেছেন,’মমতাদিকে বলব, হয় অভিষেককে রাখুন, আমাদের ছেড়ে দিন। নয় আমাদের রাখুন, অভিষেককে সরান।’ সেই সাথে তিনি বলেছেন,‘আমি সিনিয়র অ্যাডভোকেট। সম্মান যদি না দেয় কিছু করার নেই। অভিষেকের ঔদ্ধত্য আমি সহ্য করব না।’

আসলে সই জাল কাণ্ডে অভিষেক ব্যানার্জির হয়ে আদালতে আইনি লড়াই লড়ছেন কল্যাণ ব্যানার্জি । কিন্তু গতকালা রাতে অভিষেক ফোন করে জানিয়ে দেন যে তাঁর বদলে লড়বেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। আর এতেই বেজায় চটেছেন কল্যাণ । 

শ্রীরামপুরের সাংসদ বলেন,’ওর জন্য দলটা শেষ হয়ে গেল, তারপরও কী ঔদ্ধত্য! কাল রাত সাড়ে ১২টায় আমার ছেলেকে ফোন করে বলছে জুনিয়রস্য জুনিয়র অয়ন এই মামলায় সওয়াল করবে। এটা শুনে আমি বলে দিয়েছি, আমি অভিষেকের সঙ্গে নেই। ওর উদ্ধত মেনে নেব না। তাই আমি মমতাদিকে বলব, হয় অভিষেককে রাখুন, আমাদের ছেড়ে দিন। নয় আমাদের রাখুন, অভিষেককে সরান।’ 

উল্লেখ্য,এই সেই কল্যাণ ব্যানার্জি, যিনি দায়ে বিপদে সব সময় মমতা ব্যানার্জির পাশে থেকেছেন । এমনকি বিভিন্ন সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে অনেক বিতর্কিত মন্তব্যও করেছেন । কিন্তু আজ মমতা ব্যানার্জির চরম দুর্দিনে তার এই মন্তব্য তৃণমূলের কফিনে শেষ পেরেক হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। শ্রীরামপুরের এই হেভিওয়েট নেতা যদি সত্যিই দল থেকে দূরত্ব বাড়িয়ে নেন, তবে তা তৃণমূলের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়াবে।।

Tags: Westbengal
Previous Post

অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবার মডেল! মাটি খুঁতেই বের হচ্ছে রাশি রাশি ওষুধ 

Next Post

তাসের ঘরের মত ভেঙে পড়ছে তৃণমূল, পদত্যাগ করলেন রাজ্যসভা সাংসদ কোয়েল মল্লিক ও প্রকাশ চিক বরাইক  

Next Post
তাসের ঘরের মত ভেঙে পড়ছে তৃণমূল, পদত্যাগ করলেন রাজ্যসভা সাংসদ কোয়েল মল্লিক ও প্রকাশ চিক বরাইক  

তাসের ঘরের মত ভেঙে পড়ছে তৃণমূল, পদত্যাগ করলেন রাজ্যসভা সাংসদ কোয়েল মল্লিক ও প্রকাশ চিক বরাইক  

No Result
View All Result

Recent Posts

  • গুরু গোবিন্দ সিং-এর দুই শিশুপুত্র ও মায়ের মৃতদেহ দাহ করার জন্য হানাদার আওরঙ্গজেবের কাছ থেকে ৭,৮০০ স্বর্ণমুদ্রার বিনিময়ে  ৪ গজ জমি কিনেছিলেন হিন্দু ব্যবসায়ী টোডর মল
  • তাসের ঘরের মত ভেঙে পড়ছে তৃণমূল, পদত্যাগ করলেন রাজ্যসভা সাংসদ কোয়েল মল্লিক ও প্রকাশ চিক বরাইক  
  • ‘অভিষেকের ঔদ্ধত্য আমি সহ্য করব না ; ওকে রাখলে আমাদের ছেড়ে দিন’ : মমতা ব্যানার্জিকে ‘আল্টিমেটাম’ দিলেন কল্যাণ ব্যানার্জি 
  • অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবার মডেল! মাটি খুঁতেই বের হচ্ছে রাশি রাশি ওষুধ 
  • নিজের দেশের মানুষের চুড়ান্ত অমানবিকতার শিকার হলেন পুশ ইন করা বাংলাদেশি হিন্দু বৃদ্ধ, শেষ পর্যন্ত তাঁকে স্বীকার করল বিজিবি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.