• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

‘সই জাল’ মামলায় ভবানী ভবনে সিআইডির জেরার মুখে পড়তেই হচ্ছে অভিষেক ব্যানার্জিকে 

Eidin by Eidin
June 6, 2026
in কলকাতা, রাজ্যের খবর
‘সই জাল’ মামলায় ভবানী ভবনে সিআইডির জেরার মুখে পড়তেই হচ্ছে অভিষেক ব্যানার্জিকে 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ জুন : রাজ্যে পালাবদল হতেই ক্রমশ আইনি জটিলতায় জড়িয়ে পড়ছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক ব্যানার্জি । ‘সই জাল’ মামলায় আগামী ৮ জুন ভবানী ভবনে তাকে তলব করে নোটিশ জারি করেছে সিআইডি । সেই এই নোটিশকে চ্যালেঞ্জ করে  কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ৷ তিনি দ্রুত শুনানির আর্জির জানিয়েছিলেন । কিন্তু তার সেই আর্জি খারিজ করে দিয়েছে আদালত । আগামী ১০ জুন পর্যন্ত আপাতত কোনো রক্ষাকবচ দেওয়া হয়নি তাকে । ফলে ভবানী ভবনে সিআইডির জেরার মুখোমুখি হতেই হচ্ছে অভিষেক ব্যানার্জিকে । 

শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়ার জন্য স্পিকার রথীন্দ্র বসুকে একটি চিঠি দেওয়া হয়েছিল তৃণমূলের তরফে । সেই চিঠিতে দলের ৭০ জন বিধায়কের স্বাক্ষর ছিল। কিন্তু বেশ কয়েকজন বিধায়কের সই জাল করার বিষয়টি প্রকাশ্যে এনে তোলপাড় ফেলে দেন তৃণমূলের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা । ওই চিঠিতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেকের সই ছিল। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এই মামলার তদন্তভার যায় সিআইডির হাতে । গত ৩১ মে সিআইডি অভিষেক ব্যানার্জিকে ভবানী ভবনে তলব করে । কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা দেননি ।  এরপর ফের ৮ জুন তলব করে অভিষেকের বাড়িতে নোটিশ দিয়ে আসে সিআইডি । কিন্তু সেই নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন মমতা ব্যানার্জির ভাইপো ।। 

Tags: KolkataWestbengal
Previous Post

সরকারি আবাস যোজনায় নেওয়া কাটমানি আদায়ের দাবিতে ভাতার থানায় অভিযোগ দায়ের 

Next Post

গ্রাহক পরিষেবা কেন্দ্রে বারবার হয়রানির প্রতিবাদ করায় বধূর স্বামীকে বেধরক মারধরের অভিযোগ উঠল কাটোয়া থানার এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে 

Next Post
গ্রাহক পরিষেবা কেন্দ্রে বারবার হয়রানির প্রতিবাদ করায় বধূর স্বামীকে বেধরক মারধরের অভিযোগ উঠল কাটোয়া থানার এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে 

গ্রাহক পরিষেবা কেন্দ্রে বারবার হয়রানির প্রতিবাদ করায় বধূর স্বামীকে বেধরক মারধরের অভিযোগ উঠল কাটোয়া থানার এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে 

No Result
View All Result

Recent Posts

  • বাইক আরোহী দম্পতিকে পিষে দিয়ে পালালো মালবাহী গাড়ির চালক, পুলিশকে ঘিরে বিক্ষোভ
  • গ্রাহক পরিষেবা কেন্দ্রে বারবার হয়রানির প্রতিবাদ করায় বধূর স্বামীকে বেধরক মারধরের অভিযোগ উঠল কাটোয়া থানার এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে 
  • ‘সই জাল’ মামলায় ভবানী ভবনে সিআইডির জেরার মুখে পড়তেই হচ্ছে অভিষেক ব্যানার্জিকে 
  • সরকারি আবাস যোজনায় নেওয়া কাটমানি আদায়ের দাবিতে ভাতার থানায় অভিযোগ দায়ের 
  • সন্দেশখালির ত্রাস শেখ শাজাহানের ডেরায় হানা দিয়ে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করল পুলিশ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.